আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকেই সরাসরি ড্রেসিং রুমে তিরস্কার! জানেন কে এই ভারতীয় তারকা?

আশির ও নব্বইয়ের দশকে ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে ক্রিকেটারদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বারবার উঠে এসেছিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম।

আশির ও নব্বইয়ের দশকে ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে ক্রিকেটারদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বারবার উঠে এসেছিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kapil Dev Dawood incident, Sharjah cricket controversy 1986, Kapil Dev fearless stand, Dawood Ibrahim cricket link, underworld and cricket history, India Pakistan final Sharjah, Kapil Dev leadership story, Indian cricket history news, match fixing era cricket, cricket underworld connection

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকেই সরাসরি ড্রেসিং রুমে তিরস্কার! জানেন কে এই ভারতীয় তারকা?

ক্রিকেট ও আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র এক সময় নতুন কোনও বিষয় ছিল না। আশির ও নব্বইয়ের দশকে ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে ক্রিকেটারদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বারবার উঠে এসেছিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম। বিশেষ করে শারজাহর মতো আন্তর্জাতিক ভেন্যুতে তাঁর প্রভাব এতটাই বিস্তৃত ছিল বলে দাবি করা হত যে বহু বিশিষ্ট ব্যক্তিও তাঁর সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চাইতেন না। তবে ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন একজন অধিনায়ক ছিলেন, যিনি দাউদের প্রভাব কিংবা প্রলোভনের কাছে মাথা নত করেননি। তিনি আর কেউ নন, কপিল দেব।

Advertisment

ক্রিকেট দুনিয়ায় ভূমিকম্প, এই মহিলাকে বারে বারে টেক্সট করতেন সূর্যকুমার যাদব? অভিযোগের পাল্টা ১০০ কোটির মামলা

ঘটনাটি ১৯৮৬ সালের। সংযুক্ত আরব আমিরশাহীর।  ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি ত্রি-দেশীয় সিরিজ অনুষ্ঠিত হচ্ছিল। ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। ম্যাচের আগের দিন অনুশীলন শেষে ভারতীয় দল শারজাহ স্টেডিয়ামের ড্রেসিংরুমে ছিল। সেই সময় জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী মেহমুদ কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। খেলোয়াড়দের জানানো হয়েছিল, তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। পরে জানা যায়, সেই ব্যক্তি আসলে দাউদ ইব্রাহিম।

ড্রেসিংরুমে কথোপকথনের এক পর্যায়ে দাউদ একটি চাঞ্চল্যকর প্রস্তাব দেন। তিনি জানান, যদি ভারত ফাইনালে পাকিস্তানকে হারাতে পারে, তবে দলের প্রতিটি খেলোয়াড়কে একটি করে টয়োটা করোলা গাড়ি উপহার দেওয়া হবে। সেই সময়ে বিদেশি গাড়ি পাওয়া ছিল বড় বিষয়। এই প্রস্তাব শুনে খেলোয়াড়রা হতবাক হয়ে যান এবং কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি।

কেকেআরের বিরুদ্ধে এবার ভয়ঙ্কর পদক্ষেপের পথে মুস্তাফিজুর রহমান? বিস্ফোরক খবরে তোলপাড় ক্রিকেট বিশ্ব

ঠিক তখনই সংবাদ সম্মেলন সেরে ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব ড্রেসিংরুমে ফিরে আসেন। ভেতরে বাইরের লোকজনকে দেখে তাঁর মেজাজ সঙ্গে সঙ্গেই সপ্তমে পৌঁছায়। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার প্রশ্নে আপসহীন কপিল দেব প্রথমে বিনয়ের সঙ্গে মেহমুদকে চলে যেতে বলেন। এরপর এক অপরিচিত ব্যক্তির দিকে ইঙ্গিত করে দৃঢ় কণ্ঠে বলেন, “এটা কে? এখনই বেরিয়ে যান।”

কপিল দেবের আত্মবিশ্বাসী ও কঠোর আচরণের সামনে দাউদ ইব্রাহিম কোনও কথাবার্তা না বাড়িয়ে নীরবে ড্রেসিংরুম ছেড়ে চলে যান। পরে সতীর্থরা কপিলকে জানান, যাঁকে তিনি তিরস্কার করে বের করে দিয়েছেন তিনি সাধারণ কেউ নন, স্বয়ং দাউদ ইব্রাহিম। এই কথা শোনার পরেও কপিল দেবের মুখে ভয় বা অনুশোচনার কোনও ছাপ দেখা যায়নি। ভারতীয় ক্রিকেটে নৈতিকতা ও সাহসের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেই এই ঘটনাটি আজও স্মরণ করা হয়।

 IND vs NZ 1st ODI Highlights: শেষবেলায় 'বাজিগর' রাহুল, ভাঙা পায়েই জেতালেন সুন্দর 

Kapil Dev