/indian-express-bangla/media/media_files/2025/11/26/kolkata-knight-riders-9-2025-11-26-12-21-53.jpg)
কলকাতা নাইট রাই়ডার্স
Kolkata Knight Riders: ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট নিয়ে এখন থেকেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। সম্প্রতি দলের একাধিক ক্রিকেটারকে তারা রিলিজ় করে দিয়েছে। নিলাম টেবিলে যে তারা বড়সড় লড়াইয়ে নামতে চলেছে, তা একেবারে স্পষ্ট। ছেড়ে দেওয়া হয়েছে আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ারকে। বেরিয়ে গিয়েছেন ৩ ফ্রন্টলাইন উইকেটকিপারও। তবে নাইট ব্রিগেডকে নিয়ে ইতিমধ্যে একটি প্রশ্ন উঠতে শুরু করেছে।
Kolkata Knight Riders: এই ৫ ক্রিকেটারকে দলে নিতে পারে KKR, দেখে নিন এখনই
কলকাতা নাইট রাইডার্স আপাতত এক অদ্ভুত পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। প্রশ্ন উঠছে যে যতই ক্রিকেটার ছেড়ে দিক, কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম একাদশকে মোটামুটিভাবে ধরে রাখতে পেরেছে। বাকিটা আসন্ন মিনি অকশনে তারা 'বুঝে নেবে' নাইট ম্য়ানেজমেন্ট।
Kolkata Knight Riders: 'সৌরভকে তাড়ানোই মস্ত বড় ভুল...', আজও মনে করেন প্রাক্তন KKR তারকা
আগামী ১৬ ডিসেম্বর মিনি অকশন আয়োজন করা হবে। কলকাতা নাইট রাইডার্সের হাতে আপাতত ১২ ক্রিকেটার রয়েছে। ফাঁকা রয়েছে ১৩ স্লট। পকেটে রয়েছে ৬৪.৩০ কোটি টাকা। প্রসঙ্গত, বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর তুলনায় তাদের হাতেই সবথেকে বেশি টাকা রয়েছে।
Kolkata Knight Riders News: ছাঁটাই একাধিক ক্রিকেটার, নিলামের জন্য কত টাকা রইল KKR-এর পকেটে?
কোন কোন ক্রিকেটারকে KKR রিটেন করল:
- ব্যাটার: অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশী, মণীশ পাণ্ডে।
- অলরাউন্ডার: সুনীল নারিন, রোভম্য়ান পাওয়েল, রমনদীপ সিং, অনুকূল রয়।
- বোলার: বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, উমরান মালিক, বৈভব অরোরা।
Kolkata Knight Riders: কলকাতা নাইট রাইডার্স নিয়ে 'বড় খবর', দলে নেওয়া হল তারকা ক্রিকেটারকে!
পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স যে সকল ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে, তাঁরাও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তালিকায় রয়েছে দুটো বড় নাম। আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ার। দলে নেই তিন স্পেশালিস্ট উইকেটকিপার -- কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ় এবং লাভনিথ শিশোদিয়া। এছাড়া ২ বিদেশি পেসার - অনরিখ নোর্খিয়া এবং স্পেনসার জনসনকেও ছেড়ে দেওয়া হয়েছে। স্পিনারদের মধ্যে কেকেআর হাতে রেখেছে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং রিঙ্কু সিংকে। এছাড়া রয়েছেন ভারতীয় পেসাররা। এই দিকগুলো আগামী নিলাম অনুষ্ঠানে অবশ্যই ভেবে দেখবে কেকেআর ম্য়ানেজমেন্ট।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us