/indian-express-bangla/media/media_files/2025/11/14/kolkata-knight-riders-2025-11-14-15-05-35.jpg)
কলকাতা নাইট রাইডার্সে দেখা গেল বড়সড় পরিবর্তন
Kolkata Knight Riders: ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্টের আগে কলকাতা নাইট রাইডার্স একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করল। শুক্রবার (১৪ নভেম্বর) এই ধামাকাদার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিউজিল্যান্ডের প্রাক্তন পেস বোলার টিম সাউদিকে (Tim Southee) দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হল। সাউদির পাশাপাশি শেন ওয়াটসনকে দলের সহকারি কোচ হিসেবে নিয়োগ করেছে কেকেআর ব্রিগেড।
KKR New Head Coach: আসন্ন IPL-এর আগে বড় চমক, বদলে গেল কলকাতা নাইট রাইডার্সের হেড স্যার!
উচ্ছ্বসিত KKR সিইও
কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর এই সিদ্ধান্তে যারপরনাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'আমরা সাউদিকে স্বাগত জানাচ্ছি। এবার বোলিং কোচ হিসেবে টিম সাউদি কেকেআপ পরিবারে প্রত্যাবর্তন করলেন। এই সিদ্ধান্তে আমি অত্যন্ত খুশি। আশা করছি, সাউদির কোচিংয়ে এই দলের বোলিং পারফরম্য়ান্স আরও বেশি শানিত হবে।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ক্রিকেটার হিসেবেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন টিম সাউদি।
Rohit Sharma in KKR: KKR-য়ে যোগ দিচ্ছেন রোহিত শর্মা? সামনে এল চাঞ্চল্যকর খবর
কলকাতা নাইট রাইডার্সে প্রত্যাবর্তনে যারপরনাই খুশি সাউদিও। তিনি বললেন, 'কেকেআর ইতিমধ্য়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এই পরিস্থিতিতে আমার এই যোগদান এই পরিবারের আরও বিস্তার ঘটাবে। এই নতুন দায়িত্ব আমার কাছে অত্যন্ত সম্মানের। এই ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতি বড় অদ্ভুত। সমর্থকদের মধ্যে একটা আলাদা উত্তেজনা রয়েছে। ক্রিকেটারদের মধ্যে যথেষ্ট ঐক্য রয়েছে। আমি বোলারদের সঙ্গে নিয়েই কাজ করব। ২০২৬ আইপিএল টুর্নামেন্ট জয়ের জন্য আমি মুখিয়ে রয়েছি।' সাউদি তাঁর আইপিএল কেরিয়ারে ৫৪ ম্য়াচে মোট ৪৭ উইকেট শিকার করেছেন।
Kolkata Knight Riders: মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি, ব্যাট হাতে তাণ্ডব চালালেন KKR-এর তারকা পেসার!
সাউদির দুর্দান্ত কেরিয়ার
৩৬ বছর বয়সি টিম সাউদি ক্রিকেটার হিসেবে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৭০০-র বেশি উইকেট শিকার করেন। খেলেছেন শতাধিক টেস্ট ম্য়াচ। এর পাশাপাশি ২০১৯ বিশ্বকাপ ফাইনাল এবং ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডকে জেতাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us