Kolkata Knight Riders: ২.৪ কোটিতে কিনেছিল KKR, ২০২৬ আইপিএলের আগে আচমকা অবসর তারকা ক্রিকেটারের!

Kolkata Knight Riders: বিগত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সম্প্রতি তারা বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ়ুর রহমানকে রিলিজ় করে দিয়েছে।

Kolkata Knight Riders: বিগত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সম্প্রতি তারা বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ়ুর রহমানকে রিলিজ় করে দিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Kolkata Knight Riders (21)

ছবিটি প্রতীকী

Kolkata Knight Riders: ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট শুরু হতে এখনও মাস দুয়েক সময় বাকি রয়েছে। কিন্তু, এই টুর্নামেন্ট শুরুর আগেই ভারতের এক তারকা বোলার অবসর গ্রহণ করলেন। এই ভারতীয় বোলারের নাম কেসি কারিয়াপ্পা (KC Kariyappa)। মাত্র ৩১ বছর বয়সেই ক্রিকেট খেলাকে 'অলবিদা' জানালেন। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি অবসরের কথা ঘোষণা করেছেন। কারিয়াপ্পা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন - সেই গলি যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল... সেখান থেকে স্টেডিয়ামের আলো এবং গর্বের জার্সি পরিধান করা পর্যন্ত, আমি সেইসকল স্বপ্ন পূরণ করেছি, যা কোনওদিন কল্পনাও করতে পারিনি। আজ আনুষ্ঠানিকভাবে BCCI ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলাম।

Advertisment

আরও পড়ুন:

Kolkata Knight Riders: মুস্তাফিজ়ুর আদৌ খেলতে পারবেন IPL? বদলে গেল গোটা হিসেব

কেসি কারিয়াপ্পার অবসরের সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে। কারণ এত কম বয়সে সচরাচর কোনও ক্রিকেটারকে অবসর গ্রহণ করতে দেখা যায় না। শোনা যাচ্ছে, দেশের বাইরে ক্রিকেট লিগ খেলার জন্যই ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কারিয়াপ্পা। বিসিসিআইয়ের নিয়ম অনুসারে, অবসর গ্রহণ করার পরই ভারতীয় ক্রিকেটাররা কোনও বিদেশি লিগ খেলতে পারবেন।

আরও পড়ুন:

Kolkata Knight Riders: বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স? মাথায় আচমকা বাজ KKR সমর্থকদের

মিজোরামের হয়ে খেলেছেন ঘরোয়া ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটে কেসি কারিয়াপ্পা মিজোরামের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ১৪ প্রথম শ্রেণীর ম্য়াচে তিনি মোট ৭৫ উইকেট শিকার করেছেন। পাশাপাশি ২০ লিস্ট এ ক্রিকেটে শিকার করেছেন ২৪ উইকেট। অন্যদিকে, ৫৮ টি-২০ ম্য়াচেও তিনি ৫৮ উইকেট শিকার করেন। গত বছর ডিসেম্বর মাসে মিজোরামের হয়ে তিনি বিজয় হাজারে ট্রফিও খেলেন। এছাড়া আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। যদিও আইপিএল টুর্নামেন্টে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি প্রথম মরশুম খেলেন। যদিও একটিই মাত্র ম্য়াচে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন। পরবর্তী ২ মরশুম তিনি পঞ্জাব কিংসের হয়ে খেলেন। পঞ্জাবের হয়ে তিনি ৯ ম্য়াচে ৭ উইকেট শিকার করেছিলেন। ২০১৯ সালে আবারও তিনি কলকাতা নাইট রাইডার্সে ফিরে আসেন। এবারও মাত্র একটাই ম্য়াচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এরপর থেকে আর আইপিএল টুর্নামেন্ট খেলার সুযোগ পাননি তিনি।

আরও পড়ুন:

IPL 2026 New Updates, Kolkata Knight Riders: ছেলে সুযোগ পেয়েছে IPL-য়ে, আনন্দে এ কী করলেন বিহারের দুঁদে সাংসদ?

IPL-য়ে উঠে এসেছিলেন সংবাদ শিরোনামে

২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্স ২.৪ কোটি টাকার বিনিময়ে দলে নেওয়ার পর কেসি কারিয়াপ্পা সংবাদ শিরোনামে উঠে আসেন। ওই সময় কর্নাটক প্রিমিয়ার লিগে তিনি মাত্র কয়েকটা ম্য়াচই খেলেছিলেন। কিন্তু, তাঁর দল বিজাপুর বুলসের অ্যানালিস্ট ট্রায়াল দেওয়ার ব্যাপারে সাহায্য করেছিলেন। কিন্তু, মাত্র ১ ম্যাচ খেলানোর পরই কারিয়াপ্পাকে বসিয়ে দেওয়া হয়। এই ম্য়াচে তিনি এবি ডি'ভিলিয়ার্সকে আউট করেছিলেন। ২০১৬ সালে পঞ্জাব কিংস (তৎকালীন নাম কিংস ইলেভেন পঞ্জাব) তাঁকে ৮০ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছিল।

Kolkata Knight Riders IPL 2026 KC Kariyappa