/indian-express-bangla/media/media_files/2026/01/03/kkr-to-realease-mustafizur-rahman-2026-01-03-12-13-15.jpg)
মুস্তাফিজ়ুর রহমানকে রিলিজ় করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে
IPL 2026: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার যেন দিনের পর দিন বেড়েই চলেছে। প্রতিদিন এমনই কোনও না কোনও খবর দখল করছে সংবাদ শিরোনাম। সম্প্রতি ২০২৬ আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যদিও এই সিদ্ধান্তের কারণে কেকেআর ম্য়ানেজমেন্টকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল। বাংলাদেশের একজন ক্রিকেটারকে কেন কিনল শাহরুখ খানের (Shah Rukh Khan) দল, তা নিয়েও উঠেছিল একাধিক প্রশ্ন। অবশেষে বিসিসিআই KKR-কে কড়া নির্দেশ দিয়েছে, যত দ্রুত সম্ভব মুস্তাফিজ়ুর রহমানকে যেন স্কোয়াড থেকে রিলিজ় করে দেওয়া হয়।
Mustafizur Rahman KKR: ছাড়তে হবে 'বাংলাদেশি' মুস্তাফিজ়ুরকে, কড়া নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের
২০২৬ আইপিএল খেলবেন না মুস্তাফিজ়ুর
২০২৬ আইপিএল নিলামে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। কিন্তু, তাঁদের মধ্যে দল পেয়েছিলেন একমাত্র মুস্তাফিজ়ুর রহমানই। আর সেকারণেই কেকেআর সমর্থকরা হতাশ হয়ে পড়েছিলেন। কারণ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খবর ভারতীয় ক্রিকেট সমর্থকদের যথেষ্ট ব্যথিত করেছে। আর সেকারণেই তাঁরা কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খানের কাছে আবেদন করেছিলেন, মুস্তাফিজ়ুর রহমানকে যেন রিলিজ় করে দেওয়া হয়। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন। কলকাতা নাইট রাইডার্সকে তিনি নির্দেশ দিয়েছেন মুস্তাফিজ়ুর রহমানকে যেন রিলিজ় করে দেওয়া হয়। সেইসঙ্গে বাংলাদেশি এই পেস বোলারের রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে বেছে নেওয়া হয়।
সংবাদসংস্থা ANI-কে দেবজিৎ শইকিয়া বললেন, 'সাম্প্রতিককালে যা কিছু হয়েছে, সেটা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড KKR ফ্র্যাঞ্চাইজ়িকে নির্দেশ দিয়েছে, মুস্তাফিজ়ুর রহমানকে যেন স্কোয়াড থেকে রিলিজ় করে দেওয়া হয়। সঙ্গে কেকেআর ম্যানেজমেন্টকে এও বলা হয়েছে, মুস্তাফিজ়ুরের পরিবর্তে যদি অন্য কোনও ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্স চায়, তাহলে সেই ব্যাপারে BCCI তাদের অনুমতি দেবে।'
IPL থেকে নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটাররাও
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আইপিএল টুর্নামেন্টে পাকিস্তানের কোনও ক্রিকেটারও কিন্তু অংশগ্রহণ করতে পারেন না। ২০০৮ সালে যখন প্রথমবার আইপিএল শুরু হয়েছিল, সেই বছরই একমাত্র পাকিস্তানের ক্রিকেটাররা অংশগ্রহণ করেছিলেন। এরপর ২০০৮ সালে মুম্বই হামলা এবং ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টিম বাসের উপর জঙ্গি হামলা চালানো হয়। এই দুটো ঘটনার পর থেকেই বিসিসিআই সিদ্ধান্ত নেয়, পাকিস্তানের কোনও ক্রিকেটারকে আর আইপিএল টুর্নামেন্ট খেলতে দেওয়া হবে না। প্রসঙ্গত, ২০১২ সালের পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ়ও আয়োজন করা হয়নি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us