Kolkata Knight Riders News: ছাঁটাই একাধিক ক্রিকেটার, নিলামের জন্য কত টাকা রইল KKR-এর পকেটে?

IPL 2026 auction: হাতে আর বেশি সময় বাকি নেই। আগামী মাসেই ২০২৬ আইপিএল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে এই নিলাম অনুষ্ঠানের আগে ১৫ নভেম্বরের মধ্যে ১০ ফ্র্যাঞ্চাইজ়িকে রিটেনশন তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল।

IPL 2026 auction: হাতে আর বেশি সময় বাকি নেই। আগামী মাসেই ২০২৬ আইপিএল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে এই নিলাম অনুষ্ঠানের আগে ১৫ নভেম্বরের মধ্যে ১০ ফ্র্যাঞ্চাইজ়িকে রিটেনশন তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল।

author-image
Koushik Biswas
New Update
Kolkata Knight Riders (1)

জেনে নিন, কলকাতা নাইট রাইডার্সের হাতে কত টাকা রয়েছে

Kolkata Knight Riders: হাতে আর বেশি সময় বাকি নেই। আগামী মাসেই ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে এই নিলাম অনুষ্ঠানের আগে ১৫ নভেম্বরের মধ্যে ১০ ফ্র্যাঞ্চাইজ়িকে রিটেনশন তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল। অর্থাৎ, কোন কোন ক্রিকেটারকে তারা ধরে রাখতে চায়। আর কাদেরই বা দিতে চায় ছেড়ে! এই পূর্ণাঙ্গ তালিকা হাতে থাকলে নিলাম অনুষ্ঠানও সুষ্ঠভাবে আয়োজন করা সম্ভব হবে। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স (KKR) যে তালিকা প্রকাশ করেছে, তা দেখে সমর্থকদের চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে।

Advertisment

Andre Russell KKR: ছেড়ে দেওয়া হল রাসেলকে, আদৌ সঠিক সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স?

কোন কোন ক্রিকেটারকে রিলিজ় করল কলকাতা নাইট রাইডার্স?

আন্দ্রে রাসেল (১২ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), কুইন্টন ডি কক (৩.৬ কোটি), মঈন আলি (২ কোটি) এবং অনরিখ নোর্খিয়া (৬.৫ কোটি)।

Advertisment

Andre Russell KKR: ছেড়ে দেওয়া হল রাসেলকে, আদৌ সঠিক সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স?

তবে এই তালিকায় যে নামটা সবাইকে হতবাক করেছে, তিনি হলেন আন্দ্রে রাসেল। বহু ম্য়াচে এই তারকা অলরাউন্ডার 'অসময়ের বন্ধু' হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে বৈতরণী পার করিয়ে দিয়েছেন। আর সেকারণেই অনেকে এই সিদ্ধান্তকে আইপিএল ইতিহাসের সবথেকে নাটকীয় রিলিজ় বলে উল্লেখ করেছেন। উল্লেখ্য, ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন আন্দ্রে রাসেল। গত বছর মেগা অকশনের ঠিক আগে ১২ কোটি টাকার বিনিময়ে তাঁকে রিটেনও করেছিল নাইট ব্রিগেড। কিন্তু, গত আইপিএল মরশুমে রাসেল প্রত্যাশা অনুসারে পারফরম্য়ান্স করতে পারেননি। সেকারণে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে শেষপর্যন্ত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

KKR New Head Coach: আসন্ন IPL-এর আগে বড় চমক, বদলে গেল কলকাতা নাইট রাইডার্সের হেড স্যার!

তবে, শুধুমাত্র আন্দ্রে রাসেল একা নন। এই :ছাঁটাইয়ের তালিকায় নাম রয়েছে মঈন আলি, অনরিখ নোর্খিয়া, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ এবং স্পেনসার জনসনের। এর পাশাপাশি ভেঙ্কটেশ আইয়ারকে যে ছেড়ে দেওয়া হবে, এমন প্রত্যাশা সকলেই করেছিলেন। কারণ কেকেআর সমর্থকরা মনে করেন, ভেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩.৭৫ কোটি টাকা খরচ করার কোনও মানেই হয় না। পাশাপাশি গত বছর বেশ কয়েকটা ম্য়াচে তিনি শুধুমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলতে নেমেছিলেন। এটা অবশ্যই টিম ম্য়ানেজমেন্টের একটা বড় সিদ্ধান্ত।

Kolkata Knight Riders: মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি, ব্যাট হাতে তাণ্ডব চালালেন KKR-এর তারকা পেসার!

কিন্তু, এখানে আরও একটি বিষয় রয়েছে। ২০২৩ মেগা নিলামের আগেও ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ় করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর ওই আকাশছোঁয়া টাকা খরচ করে ফের ভেঙ্কটেশকে দলে টেনে নেওয়া হয়। এমনকী, ভেঙ্কটেশ আইয়ারের জন্য তারা ফিল সল্টের দিকেও হাত বাড়ায়নি। এই বছরও তেমন কোনও 'চমক' অপেক্ষা করছে না তো? আশঙ্কায় রয়েছেন নাইট সমর্থকরা।

এখন প্রশ্ন হল, কলকাতা নাইট রাইডার্সের হাতে আর কত টাকা বাকি রয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কেকেআর ব্রিগেডের হাতে আপাতত ৬৪.৩ কোটি টাকা রয়েছে। এই টাকা নিয়েই তাদের নিলাম ময়দানে নামতে হবে। আগামী মাসে কীভাবে তারা এই টাকা খরচ করে, এখন শুধুমাত্র সেটাই দেখার।

KKR Kolkata Knight Riders IPL 2026