Kolkata Knight Riders: 'সৌরভকে তাড়ানোই মস্ত বড় ভুল...', আজও মনে করেন প্রাক্তন KKR তারকা

Sourav Ganguly: কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে দুরত্ব বেড়েছিল, সেটা আজ কারোর কাছেই অজানা নয়। সেই পুরনো বিতর্ককেই আরও একবার খুঁচিয়ে দিলেন আকাশ চোপড়া।

Sourav Ganguly: কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে দুরত্ব বেড়েছিল, সেটা আজ কারোর কাছেই অজানা নয়। সেই পুরনো বিতর্ককেই আরও একবার খুঁচিয়ে দিলেন আকাশ চোপড়া।

author-image
Koushik Biswas
New Update
Sourav Ganguly KKR Captain

কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী মাসেই বসতে চলেছে ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বহু ক্রিকেটারের ভাগ্য বদল হতে চলেছে। এই টুর্নামেন্টের অন্যতম সফল দল হল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ইতিমধ্যে তারা ৩ বার খেতাব জয় করেছে। কিন্তু, ফ্র্যাঞ্চাইজির একটি সিদ্ধান্ত আজও বিতর্কের ঝড় তোলে। আর সেটা হল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজি যেভাবে সম্পর্ক ছিন্ন করেছিল, সেটা কি আদৌ যুক্তিগ্রাহ্য ছিল? সম্প্রতি এই ব্যাপারেই মুখ খুলেছেন কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া।

Advertisment

KKR Retention List: বাদ পড়লেন ৯ তারকা! কোন কোন ক্রিকেটারকে বিদায় জানাল কেকেআর?

কী বললেন আকাশ চোপড়া?

বেশ কয়েকবছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন আকাশ। আপাতত বিভিন্ন ক্রিকেট ম্য়াচে ধারাভাষ্যকার হিসেবে তাঁকে দেখতে পাওয়া যায়। সম্প্রতি শুভঙ্কর মিশ্রার পডকাস্ট শো'য়ে এসেছিলেন তিনি। আর এই অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এমন একটি মন্তব্য তিনি করেছেন, যা সেই পুরনো বিতর্ককেই আরও একবার উসকে দিয়েছে। কোন পরিপ্রেক্ষিতে কী মন্তব্য করেছেন আকাশ চোপড়া, আসুন জেনে নেওয়া যাক।

Advertisment

Kolkata Knight Riders News: ছাঁটাই একাধিক ক্রিকেটার, নিলামের জন্য কত টাকা রইল KKR-এর পকেটে?

অনুষ্ঠান চলাকালীন সঞ্চালক শুভঙ্কর মিশ্রা প্রশ্ন করেছিলেন, 'আইপিএল ইতিহাসে কোন ফ্র্যাঞ্চাইজ়ি সবথেকে ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করেছে?' জবাব দিতে ১ সেকেন্ডও দেরি করলেন না আকাশ। বললেন, 'কলকাতা নাইট রাইডার্স যেভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছিল, আমার মতে ওটাই আইপিএল ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর সিদ্ধান্ত ছিল। আমি নিজেও ওই দলের সদস্য ছিলাম।' বলার অপেক্ষা রাখে না, ভিডিওর এই অংশটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।

Andre Russell KKR: ছেড়ে দেওয়া হল রাসেলকে, আদৌ সঠিক সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স?

সৌরভ ছিলেন নাইট অধিনায়ক

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০০৮ সালে শাহরুখ খান যখন কলকাতা নাইট রাইডার্স দল কিনেছিলেন, সেই সময়ই সৌরভকে 'আইকন ক্রিকেটার' হিসেবে নেওয়া হয়েছিল। খুব স্বাভাবিকভাবে তাঁর হাতেই তুলে দেওয়া হয় কেকেআর ব্রিগেডের ব্যাটন।

Sourav Ganguly and Shah Rukh Khan
পরবর্তীকালে মিটে যায় সেই দুরত্ব

সত্যি কথা বলতে কী, সৌরভের নেতৃত্বে নাইট রাইডার্স একেবারে আহামরি পারফরম্য়ান্স করতে পারেনি। প্রথম তিনটে বছর ২৭ ম্য়াচের মধ্যে মাত্র ১৩ ম্যাচে কেকেআর জিততে পারে। আর ১৪ ম্যাচে তারা হেরে যায়। এরপরই সৌরভকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরের বছর বাদ দেওয়া হয় দল থেকেই।

KKR New Head Coach: আসন্ন IPL-এর আগে বড় চমক, বদলে গেল কলকাতা নাইট রাইডার্সের হেড স্যার!

সেইসময় কলকাতা নাইট রাইডার্সের এই সিদ্ধান্ত নিয়ে বাংলার ক্রিকেট সমর্থকরা রীতিমতো তেলে-বেগুনে জ্বলে ওঠেন। এমনকী, কলকাতা নাইট রাইডার্সের ম্য়াচ চলাকালীন বেশ কয়েকবার ইডেন গার্ডেন্সের বাইরে তাঁরা বিক্ষোভও দেখিয়েছেন। ২০১১ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় যোগ দিয়েছিলেন পুনে ওয়ারিয়র্সে। কিন্তু, সেখানেও তিনি নজরকাড়া সাফল্য পাননি। অবশেষে আইপিএল টুর্নামেন্টকে বিদায় জানান তিনি। বর্তমানে দিল্লি ক্যাপিটালস দলে ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন সৌরভ।

Sourav Ganguly KKR Kolkata Knight Riders IPL 2026