/indian-express-bangla/media/media_files/2025/10/03/kl-rahul-and-athikl-rahul-and-athiya-shettyya-shetty-2025-10-03-14-26-29.jpg)
কেএল রাহুল এবং আথিয়া শেঠি
KL Rahul: ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে কেএল রাহুল ধামাকাদার ব্যাটিং করলেন। দীর্ঘ ৯ বছরের খরা কাটিয়ে তিনি ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় শতরান করলেন। এই ম্য়াচে রাহুলকে দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া গিয়েছে। একের পর এক নজরকাড়া শট খেলেছেন তিনি। আর এই সেঞ্চুরি করার পর রাহুল যেভাবে সেটা সেলিব্রেট করলেন, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) এই ডানহাতি ওপেনারের থেকে এক নতুন স্টাইলে সেলিব্রেশন দেখতে পাওয়া গেল। রাহুলের এই সেলিব্রেশন নিয়ে অবশেষে মুখ খুললেন তাঁর স্ত্রী আথিয়া শেঠি (Athiya Shetty)।
Shubman Gill: বিরাট কাণ্ড ঘটিয়ে ফেললেন শুভমান, ধন্য ধন্য করছেন সকলে!
রাহুলের সেলিব্রেশন নিয়ে আথিয়ার রিঅ্যাকশন
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত শতরান হাঁকালেন কেএল রাহুল। এরপর তিনি অদ্ভুতভাবে সেলিব্রেট করলেন। সেই ছবি ইতিমধ্যে রাহুলের স্ত্রী আথিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। এই ছবি শেয়ার করার পাশাপাশি আথিয়া একটি হৃদয়স্পর্শী মেসেজও লিখেছেন। তিনি লিখলেন, 'দ্য বেস্ট ফর হিজ বেস্ট'। সেইসঙ্গে তিনি একটি লাভ ইমোজিও শেয়ার করেছেন। আসলে, শতরান করার পর রাহুল নিজের হেলমেট খুলে প্রথমে সেটা চুম্বন করেন। এরপর ভারতের এই ক্রিকেটার নিজের দুটো আঙুল মুখের মধ্যে পুরে দেন। এরপর ব্যাটটা আকাশের দিকে উঁচিয়ে নিজের সেঞ্চুরি সেলিব্রেট করেন। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি করেছে, রাহুল তাঁর সন্তানের জন্যই নাকি এমন সেলিব্রেশন করেছেন।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/10/03/athiya-shetty-reaction-2025-10-03-14-31-08.jpg)
চলতি টেস্ট ম্য়াচের প্রথম দিনই কেএল রাহুল নিজের হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেছিলেন। দ্বিতীয় দিনও তাঁর ব্যাটে রানের বন্যা অব্যাহত ছিল। একের পর এক নজরকাড়া শট হাঁকাচ্ছিলেন তিনি। প্রসঙ্গত টিম ইন্ডিয়ার এই ডানহাতি ব্যাটার ৩,২১১ দিন পর ভারতের মাটিতে দ্বিতীয় শতরান হাঁকালেন। ইতিপূর্বে, ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি দেশের মাটিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
KL Rahul Century: বিধ্বংসী শতরান রাহুলের, ভয়ে কাঁপছে ক্যারিবিয়ান ব্রিগেড
টেস্ট কেরিয়ারে রাহুল এখনও পর্যন্ত মোট ১১ সেঞ্চুরি করেছেন। শুভমান গিলের সঙ্গে জুটি বেঁধে তৃতীয় উইকেটে তিনি ৯৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। শেষপর্যন্ত রাহুল ১৯৭ বলে ১০০ রানের ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি ১২ বাউন্ডারি হাঁকিয়েছেন।
IND vs WI Records: গত ২৩ বছর ধরে অটুট ভারতের এই রেকর্ড, না জানলে চরম মিস করবেন!
টেস্ট ক্রিকেটে রাহুলের সেরা বছর
টেস্ট ক্রিকেটের পরিপ্রেক্ষিতে চলতি বছরটা কেএল রাহুলের জন্য বেশ ভালই কাটছে। ২০২৫ সালেই তিনি এক ক্যালেন্ডার বর্ষে সর্বশ্রেষ্ঠ পারফরম্য়ান্স করেছেন। ১৩ ইনিংসে রাহুল মোট ৬৪৯ রান করেছেন। প্রথম উইকেটে তিনি যশস্বী জয়সওয়ালের সঙ্গে ৬৮ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। শুভমান গিলের সঙ্গে তৃতীয় উইকেটে ৯৮ রানের যুগলবন্দি গড়ে তোলেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us