/indian-express-bangla/media/media_files/2026/01/14/kl-rahul-century-2-2026-01-14-17-54-21.jpg)
বিধ্বংসী হাফসেঞ্চুরি হাঁকালেন কেএল রাহুল
KL Rahul Century: বুধবার (১৪ জানুয়ারি) ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে গ্যালারি একেবারে কানায় কানায় ভর্তি ছিল। সকলেই আশা করেছিলেন, রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) ব্য়াটে রানের বন্যা উপভোগ করবেন। কিন্তু, ক্রিকেট বিধাতা বোধহয় আলাদা কিছু লিখে রেখেছিলেন। আর তাই যাবতীয় প্রচারের আলো শেষপর্যন্ত কেড়ে নিলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার কেএল রাহুল। ভারতের ২ ব্যাটিং মহারথী ব্যর্থ প্রেমিকের মতো ফিরে যাওয়ার পর, এন্ট্রি নেন কর্নাটকের এই ক্রিকেটার। এই ম্য়াচে রাহুল শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটে অষ্টম শতরানই পূরণ করলেন না। বরং, যে ম্য়াচে শুভমান গিল (Shubman Gill) ছাড়া ভারতের আর কোনও ব্যাটার ৩০ রানের চৌকাঠ অতিক্রম করতে পারেননি, সেখানে তিনি একটি অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন।
আরও পড়ুন:
ইতিহাস গড়লেন রাহুল
আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক নয়া অধ্যায়ের সাক্ষী হলেন রাহুল। ভাঙলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজ়হারউদ্দিনের একটি স্পেশাল রেকর্ড। আজ়হার ৩৩৪ ওয়ানডে ম্য়াচে মাত্র সাতটি শতরান করেছিলেন। এই শৃঙ্গ কেরিয়ারের ৯৩তম ওয়ানডে ম্য়াচেই স্পর্শ করে ফেলেছিলেন রাহুল। তবে এবার আরও এক পা সামনে এগিয়ে গেলেন তিনি। পাশাপাশি রাহুলই একমাত্র ভারতীয় ব্যাটার যিনি ওয়ানডে ক্রিকেটে রাজকোটের এই নিরঞ্জন শাহ স্টেডিয়ামে শতরান হাঁকালেন। ইতিপূর্বে এই ভেন্যুতে সর্বাধিক রান ছিল টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানের। ৯০-এর ঘরে গিয়ে তিনি আউট হয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন:
KL Rahul News in Bengali: রাহুলের তোপের মুখে সঞ্জীব গোয়েঙ্কা? বললেন, 'ওঁকে বোঝানো মুশকিল...'
প্রসঙ্গত, রাহুলের এই বিধ্বংসী ইনিংসের দৌলতেই ভারতীয় ক্রিকেট দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান তোলে। টিম ইন্ডিয়ার এই 'নীরব যোদ্ধা' মাত্র ৯২ বলে ১১২ রানের একটি অপরাজিত ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। ২২ ওভারে ব্যাট করতে নামেন কেএল। এই ইনিংসে তিনি ১১ চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন।
আরও পড়ুন:
KL Rahul Record in Bengali: আর ১৫ রান করলেই কেল্লাফতে! সৌরভের 'মহারেকর্ড' স্পর্শ করবেন কেএল রাহুল
জাদেজা এবং নীতীশের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়লেন রাহুল
যে পরিস্থিতিতে রাহুল ব্যাট করতে নেমেছিলেন, সেখানে রান করা অতটাও সহজ ছিলেন। মিডল ওভারে উইকেট বেশ খানিকটা স্লো হয়ে যায়। বিরাট কোহলি ব্যাট হাতে নামতে না নামতেই ২৩ রানে আউট হয়ে যান। তবে রাহুল নিজের কর্তব্যে অবিচল ছিলেন। সুন্দরভাবে তিনি এই ইনিংসে রানের গতি আনলেন। পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে ৭৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। সেইসঙ্গে শক্ত করেন ইনিংসের ভিত। এরপর কিউয়ি বোলাররা ডেথ ওভারে আক্রমণ শুরু করে।
আরও পড়ুন:
KL Rahul Century: বিধ্বংসী শতরান রাহুলের, ভয়ে কাঁপছে ক্যারিবিয়ান ব্রিগেড
টিম ইন্ডিয়ার 'ক্রাইসিস ম্য়ান' কেএল রাহুল মনে মনে ঠিক করেই ফেলেছিলেন যে টিম ইন্ডিয়াকে একটা সম্মানজনক স্কোরে নিয়ে যেতে হবে। একটা সময় কিউয়ি বোলিংয়ের সামনে 'সম্মনজনক' শব্দটা নেহাতই ক্ষুদ্র বলে মনে হচ্ছিল। ২৮৫ রান ডিফেন্ড করতে হলে, টিম ইন্ডিয়াকে এবার যথেষ্ট ভাল বোলিং করতে হবে। এই ভেন্যুতে প্রথম ইনিংসের গড় স্কোর ৩২২। সেকারণে নিউজিল্যান্ড দল কিছুটা হলেও স্বস্তিতে থাকবে। তবে তারাও কেএল রাহুলের মতো একজন ফিনিশারকে অবশ্যই চাইবেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us