KL Rahul News in Bengali: রাহুলের তোপের মুখে সঞ্জীব গোয়েঙ্কা? বললেন, 'ওঁকে বোঝানো মুশকিল...'

KL Rahul on IPL captaincy: আইপিএল টুর্নামেন্টে অধিনায়কত্ব নিয়ে মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার কেএল রাহুল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফ্র্যাঞ্চাইজি মালিকদের বোঝানো সম্ভব নয় যে প্রত্যেকটা ম্য়াচ জেতা যায় না।

KL Rahul on IPL captaincy: আইপিএল টুর্নামেন্টে অধিনায়কত্ব নিয়ে মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার কেএল রাহুল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফ্র্যাঞ্চাইজি মালিকদের বোঝানো সম্ভব নয় যে প্রত্যেকটা ম্য়াচ জেতা যায় না।

author-image
Koushik Biswas
New Update
Sanjiv Goenka and KL Rahul

সঞ্জীব গোয়েঙ্কা এবং কেএল রাহুল

KL Rahul: ভারতীয় দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। কোনও আইপিএল (IPL 2026) দলকে নেতৃত্ব দেওয়া যে কতখানি কঠিন, সেটাই জানিয়েছেন তিনি। ইতিপূর্বে, লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) দলের অধিনায়ক ছিলেন রাহুল। কিন্তু, ২০২৪ সালে লখনউয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ২০২৫ সালে তিনি দিল্লি ক্যাপিটালসে একজন ক্রিকেটার হিসেবে যোগ দেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, আইপিএল টুর্নামেন্টে অধিনায়কত্ব বিষয়টা ঠিক কতখানি কঠিন। অনেকেই মনে করছেন, তিনি পরোক্ষভাবে লখনউ সুপার জায়ান্টস দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকেই (Sanjeev Goenka) কাঠগড়ায় তুলেছেন।

Advertisment

KL Rahul Record in Bengali: আর ১৫ রান করলেই কেল্লাফতে! সৌরভের 'মহারেকর্ড' স্পর্শ করবেন কেএল রাহুল

অধিনায়কত্ব নিয়ে খুল্লমখুল্লা মন্তব্য করলেন কেএল রাহুল

২০২৪ সালে একটি গুরুত্বপূর্ণ ম্য়াচে লখনউ সুপার জায়ান্টস ১০ উইকেটে হেরে গিয়েছিল। এরপর দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং অধিনায়ক কেএল রাহুলের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়। সেই ভিডিও ইতিমধ্যে নেট পাড়ায় যথেষ্ট ভাইরালও হয়েছে। শোনা যায়, সঞ্জীব গোয়েঙ্কা অমন আচরণের পর থেকেই রাহুলের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। ওই মরশুমে LSG-র হয়ে রাহুল সর্বাধিক রান করলেও, তাঁকে শেষপর্যন্ত রিটেন করা হয়নি। তবে এবার রাহুল বললেন, যাঁরা কখনও ক্রিকেটই খেলেননি, তাঁদের অধিনায়ক হিসেবে জবাব দেওয়া খুব মুশকিল হয়ে যায়। অনেকে বলতে শুরু করেছে, রাহুল নাকি সঞ্জীব গোয়েঙ্কাকেই কটাক্ষ করেছেন। ঠিক কী বলেছেন রাহুল? আসুন, দেখে নেওয়া যাক।

Advertisment

KL Rahul Celebration: কেএল রাহুলকে নিয়ে 'ধামাকা খবর', মুখ খুললেন স্ত্রী আথিয়াও!

লখনউ সুপার জায়ান্টস দলের প্রাক্তন অধিনায়ক বললেন, 'আইপিএল টুর্নামেন্টে একজন অধিনায়কের কাছে সবথেকে কঠিন কাজ হল, তাকে সবসময় মিটিং করতে হয়। মালিকপক্ষকে সবসময় জবাবদিহি করতে হয়। এই সকল ব্যাপারে আমি একেবারে ক্লান্ত হয়ে গিয়েছি। ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলেও আইপিএল টুর্নামেন্টে আমি বেশি ক্লান্ত হয়ে পড়ছিলাম। গোটা বছর কখনও এমন প্রশ্নের মুখে পড়তে হয় না। জাতীয় ক্রিকেট দলে শুধুমাত্র কোচ এবং নির্বাচকদেরই জবাব দিতে হয়। আপনি যাই করুন না কেন, খেলায় কোন দল জিতবে, সেটা আগে থেকে কখনই বলা সম্ভব না। কিন্তু, এটা মালিকপক্ষকে বোঝানো সম্ভব নয়। কারণ তাঁদের কোনও স্পোর্টস ব্যাকগ্রাউন্ড নেই।'

KL Rahul Century: বিধ্বংসী শতরান রাহুলের, ভয়ে কাঁপছে ক্যারিবিয়ান ব্রিগেড

দিল্লি ক্যাপিটালসের হয়ে কেমন পারফরম্য়ান্স করেছেন রাহুল?

লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পর কেএল রাহুল দিল্লি ক্যাপিটালসে যোগ দেন। দিল্লির হয়ে তিনি নজরকাড়া ব্যাটিং পারফরম্য়ান্স করেছেন। ১৩ ম্য়াচে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে ৫৩৯ রান। গড় ৫৩.৯০। পাশাপাশি ১৪৯.৭২ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। গত মরশুমে তিনি মোট তিনটে হাফসেঞ্চুরি এবং একটি শতরান করেছেন। রাহুলের উপর থেকে অধিনায়কত্বের চাপ সরে যেতেই ব্যাট হাতে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেন।

KL Rahul Lucknow Super Giants IPL 2026 Sanjeev Goenka