“রাতারাতি কিছুই বদলায় না, আমার কাছে উত্তর নেই”, আগামীকালের ম্যাচের আগে বিস্ফোরক কেএল রাহুল

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের আগে শনিবার রাঁচিতে এক সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক কেএল রাহুল দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের আগে শনিবার রাঁচিতে এক সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক কেএল রাহুল দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
KL Rahul, India vs South Africa ODI, KL Rahul press conference, India spin weakness, Virat Kohli comeback, Rohit Sharma return, Ravindra Jadeja return, Rishabh Pant, India cricket news, Ranchi ODI weather, IND vs SA 1st ODI preview

“রাতারাতি কিছুই বদলায় না, আমার কাছে উত্তর নেই”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের আগে শনিবার রাঁচিতে এক সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক কেএল রাহুল দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। স্পিনের বিরুদ্ধে ব্যাটসম্যানদের দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “গত কয়েক মরসুমে আমরা স্পিন ভালো খেলতে পারিনি। কেন পারছি না, এর নির্দিষ্ট উত্তর আমার কাছে নেই।”

Advertisment

ম্যাচ দেখতে রাঁচিতে থাকবেন এমএস ধোনি! টিম ইন্ডিয়ার অধিনায়ক দিলেন বিরাট আপডেট

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের ০-২ হারের পরই এই আলোচনা ঘনীভূত হয়েছে। তার আগে নিউজিল্যান্ডও তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করেছিল। দুই সিরিজেই বিদেশি স্পিনারদের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়েছে ভারতীয় ব্যাটিং লাইনআপ।

Advertisment

রাহুল বলেন, “আমার কাছে কোনো নির্দিষ্ট উত্তর নেই। ব্যক্তিগতভাবে ও ব্যাটিং গ্রুপ হিসেবে কোথায় কী পরিবর্তন প্রয়োজন, সেটাই এখন দেখতে হবে। টেকনিক্যাল এবং কৌশলগত পরিবর্তনের প্রয়োজন আছে। এটা রাতারাতি বদলাবে না, সময় লাগবে।” তিনি জানান, স্পিনের বিরুদ্ধে দক্ষ সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকেও পরামর্শ নেওয়া হবে।

টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত রাঁচিতে ছয়টি ওয়ানডে খেলেছে, আগামীকালের ম্যাচে টস কতটা গুরুত্বপূর্ণ?

বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তন নিয়ে রাহুলের বক্তব্য

বিরাট কোহলির কঠোর অনুশীলন প্রসঙ্গে রাহুল বলেন, “ওয়ানডেতে প্রতিটি রান গুরুত্বপূর্ণ। বিরাট সেটা ভীষণ ভালো জানে। আমরা সবাই তার কাছ থেকে শিখছি। সে দলে ফিরেছে, এটা আমাদের জন্য বড় সুবিধা।”

রোহিত- বিরাটকে ফিরে পাওয়া নিয়ে রাহুলের মন্তব্য “দলে সিনিয়র খেলোয়াড় থাকলে ড্রেসিংরুমে আত্মবিশ্বাস বাড়ে। তাদের উপস্থিতি সবসময়ই গুরুত্বপূর্ণ।”

রবীন্দ্র জাদেজার ফেরাকে ‘বড় সম্পদ’ বললেন রাহুল

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার দলে ফেরায় রবীন্দ্র জাদেজাকে স্বাগত  জানিয়ে রাহুল বলেন, “ও ভারতের হয়ে বারবার প্রমাণ করেছে সে কতটা গুরুত্বপূর্ণ। ওর অভিজ্ঞতা আমাদের বড় সম্পদ।”

ঋষভ পন্থের দলে অন্তর্ভুক্তি নিয়ে রাহুল স্পষ্ট মন্তব্য না করলেও ইঙ্গিত দেন যে তিনি প্লেয়িং ইলেভেনে নাও থাকতে পারেন। অনুশীলনে রাহুলকেই উইকেটকিপিং  করতে দেখা গেছে, যা পন্থের দলে থাকা নিয়ে সন্দেহ আরও বাড়িয়েছে।

IND বনাম SA ODI সিরিজের আগে কোহলির 'আগুনে' অনুশীলন, রইল লম্বা শটের 'বিরাট' ঝলক

কোহলি ঝড়ের 'বিরাট' ঝলক দেখতে তৈরি ১৪০ কোটি দেশবাসী, বড় রেকর্ড গড়ার গোল্ডেল চান্স

KL Rahul