/indian-express-bangla/media/media_files/2025/12/17/mustafizur-rahman-kkr-1-2025-12-17-11-07-13.jpg)
কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিলেন মুস্তাফিজ়ুর রহমান
Kolkata Knight Riders: ভারত এবং বাংলাদেশের (India vs Bangladesh) সম্পর্ক আপাতত খুব একটা ভাল জায়গায় নেই। কিন্তু তা সত্ত্বেও আইপিএল মিনি নিলামে (IPL 2026 Auction) বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজ়ুর রহমানকে (Mustafizur Rahman) ৯.২০ কোটি টাকার বিনিময়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তখনও KKR ব্রিগেডকে যথেষ্ট কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। তবে বিগত কয়েকদিনের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়ে গিয়েছে। আর সেকারণে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি তুলতে শুরু করেছেন, ২০২৬ আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজ়ুর রহমানকে যেন না খেলানো হয়। এবার বিসিসিআই এই ব্যাপারে হস্তক্ষেপ করতে শুরু করেছে।
Kolkata Knight Riders: বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স? মাথায় আচমকা বাজ KKR সমর্থকদের
নির্বাসিত করা হবে মুস্তাফিজ়ুর রহমানকে?
বর্তমানে গোটা বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী স্লোগান উঠতে শুরু করেছে। আর সেকারণে ভারতীয় জনগণও এবার পালটা জবাব দিতে চায়। এই প্রতিহিংসার জেরেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ মুস্তাফিজ়ুর রহমানকে বয়কটের দাবি তুলেছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক উচ্চপদস্থ আধিকারিক ইনসাইডস্পোর্টকে দেওয়া একটি ইন্টারভিউয়ে বলেছেন, 'গোটা বিষয়টা যে যথেষ্ট সংবেদনশীল, সেটা আমাদের বুঝতে হবে। আমরা সবসময়ই পরিবর্তনশীল কূটনৈতিক পরিস্থিতি বিচার করে কেন্দ্রীয় সরকারের পাশে থাকি। বাংলাদেশি ক্রিকেটারদের যে নির্বাসিত করতে হবে, এমন কোনও নির্দেশ এখনও পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। সেক্ষেত্রে মুস্তাফিজ়ুর রহমান অবশ্যই আইপিএল খেলবেন। বাংলাদেশ আমাদের কোনও শত্রু দেশ নয়।'
আইপিএলে মুস্তাফিজ়ুরের দুর্দান্ত পারফরম্যান্স
আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজ়ুর রহমান এখনও পর্যন্ত ৬০ ম্যাচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ২৮.৪৫ বোলিং গড়ে মোট ৬৫ উইকেট শিকার করেছেন। তাঁর ইকোনমি রেট ৮.১৩। ডেথ ওভারে মুস্তাফিজ় যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেন। সেকারণেই তাঁর দাম ৯.২০ কোটি টাকা পর্যন্ত উঠেছে। যদিও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান কখনই চাইবেন না যে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হোক। সেকারণে রহমানকে নির্বাসিত করা হতে পারে। আর যদি মুস্তাফিজ়কে নির্বাসিত করা হয়, তাহলে সেটা কলকাতা নাইট রাইডার্সের কাছে যথেষ্ট বড় একটা ধাক্কা হবে। আপাতত কেকেআর স্কোয়াড দেখে বেশ শক্তিশালী বলেই মনে হচ্ছে। তাদের সামনে চতুর্থবার আইপিএল খেতাব জয় করার সুযোগ রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us