Kolkata Knight Riders: কেকেআর ব্রিগেডে তারকা ক্রিকেটার, পালন করবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব

Kolkata Knight Riders: ২০২৬ আইপিএল টুর্নামেন্ট শুরুর আগে কলকাতা নাইট রাইডার্স ব্রিগেডে এক তারকা ক্রিকেটারের এন্ট্রি হয়েছে। কেকেআর সাপোর্ট স্টাফে করা হয়েছে এক বড়সড় পরিবর্তন।

Kolkata Knight Riders: ২০২৬ আইপিএল টুর্নামেন্ট শুরুর আগে কলকাতা নাইট রাইডার্স ব্রিগেডে এক তারকা ক্রিকেটারের এন্ট্রি হয়েছে। কেকেআর সাপোর্ট স্টাফে করা হয়েছে এক বড়সড় পরিবর্তন।

author-image
Koushik Biswas
New Update
Kolkata Knight Riders

কলকাতা নাইট রাই়ডার্স

Kolkata Knight Riders: ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট শুরুর আগে কলকাতা নাইট রাইডার্স (KKR) ব্রিগেডে এক তারকা ক্রিকেটারের এন্ট্রি হয়েছে। কেকেআর সাপোর্ট স্টাফে করা হয়েছে এক বড়সড় পরিবর্তন। রাজস্থান রয়্যালসের তারকা উইকেটকিপার-ব্যাটার দিশান্ত যাজ্ঞিককে (Dishant Yagnik) দলের নয়া ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। গত কয়েকদিনের মধ্যে এটা কেকেআর দলের দ্বিতীয় নজরকাড়া পরিবর্তন। ইতিপূর্বে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশ মেনে তারা বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ়ুর রহমানকে স্কোয়াড থেকে রিলিজ় করে দিয়েছিল। সাপোর্ট স্টাফ হিসেবে যাজ্ঞিক যোগ দেওয়ার পর এই দল যে আরও শক্তিশালী হবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Advertisment

আরও পড়ুন:

Kolkata Knight Riders: ২.৪ কোটিতে কিনেছিল KKR, ২০২৬ আইপিএলের আগে আচমকা অবসর তারকা ক্রিকেটারের!

সোশ্যাল মিডিয়া মারফৎ ঘোষণা

কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে বুধবার (২১ জানুয়ারি) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়। এই পোস্টের মাধ্য়মেই গোটা বিষয়টি খোলসা করা হয়েছে। দিশান্ত যাজ্ঞিককে কলকাতা নাইট রাইডার্সের সাপোর্ট স্টাফ হিসেবে নিয়োগ করার ব্যাপারে জারি করা হয়েছে একটি বিবৃতি। সেখানে উল্লেখ করা হয়েছে, '২০২৬ আইপিএল টুর্নামেন্টে কেকেআর দল একটি পরিবর্তিত সাপোর্ট স্টাফ নিয়ে খেলতে নামবে।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অভিষেক নায়ার। সঙ্গে দলের মেন্টর হিসেবে থাকবেন ডোয়েন ব্রাভো। এছাড়া সহকারি কোচ হিসেবে শেন ওয়াটসন এবং বোলিং কোচ হিসেবে টিম সাউদি দায়িত্ব পালন করবেন। সেইসঙ্গে পাওয়ার কোচ হিসেবে দলের সঙ্গে থাকবেন আন্দ্রে রাসেল।

আরও পড়ুন:

ভেঙেছে কোটি টাকার স্বপ্ন, KKR তাড়িয়ে দিতেই অভিমানের সুর মুস্তাফিজের গলায়

২৫ আইপিএল ম্য়াচ খেলেছেন

আইপিএল টুর্নামেন্টে ক্রিকেটার হিসেবে দিশান্ত যাজ্ঞিকের কেরিয়ার নিয়ে আলোচনা করা যাক। রাজস্থান রয়্যালসের হয়ে তিনি ২৫ ম্য়াচ খেলেছেন। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি এই দলের ক্রিকেটার ছিলেন। এরপর ফ্র্যাঞ্চাইজি তাঁকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ করে। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স যথেষ্ট খারাপ পারফরম্য়ান্স করেছিল। আর সেকারণে মিনি অকশনে তারা একবারে নয়া রণনীতিতে মাঠে নামে। ২০২৫ সালে এই দলকে নেতৃত্ব দিয়েছিলেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানে।

আরও পড়ুন:

'যখন হিন্দুদের হত্যা করা হয়...', মুস্তাফিজুর বিতর্কে ঘি ঢাললেন প্রাক্তন KKR তারকা

দেখে নিন, ২০২৬ আইপিএল টুর্নামেন্টে KKR ব্রিগেডের পূর্ণাঙ্গ স্কোয়াড

অজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রয়, হর্ষিত রানা, মণীশ পান্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, মুস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, দক্ষ কামরা, রচিন রবীন্দ্র, আকাশ দীপ।

KKR Kolkata Knight Riders IPL 2026 Dishant Yagnik