/indian-express-bangla/media/media_files/2025/11/14/kolkata-knight-riders-2025-11-14-15-05-35.jpg)
বিক্রি হতে পারে কলকাতা নাইট রাইডার্সের অংশীদারিত্ব
Kolkata Knight Riders: শিরোনামটা পড়ে খানিক চমকে উঠলেন তো? এই একটা খবরেই আপাতত তোলপাড় গোটা দেশ। ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট শুরুর আগেই নাকি বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিকানা! সম্প্রতি (১৬ ডিসেম্বর) আবু ধাবির এতিহাদ অ্যারেনা স্টেডিয়ামে আসন্ন আইপিএল টুর্নামেন্টের মিনি অকশন আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে শাহরুখ খান (Shah Rukh Khan) কিংবা তাঁর পরিবারের কোনও সদস্যেরও উপস্থিতি চোখে পড়েনি। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করছিল, তবে কী আইপিএল টুর্নামেন্ট থেকে দুরত্ব বাড়াতে চাইছেন 'বলিউড বাদশা'? এই ব্যাপারে এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি। তবে এই গুঞ্জনের আবহে কলকাতা নাইট রাইডার্স বিক্রি হয়ে যাওয়ার খবর যে মুচমুচে বিতর্ক তৈরি করেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
এই ব্যাপারে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলে রাখা দরকার, কলকাতা নাইট রাইডার্স পুরোপুরি বিক্রি হচ্ছে না। ফলে ঘাবড়ানোর কোনও কারণ নেই। আসলে, নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড কোম্পানির অধীনে KKR ফ্র্যাঞ্চাইজি পরিচালিত হয়। এরমধ্যে বলিউডের 'বাদশা' শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ় এন্টারটেইনমেন্টের রয়েছে ৫৫ শতাংশ অংশীদারিত্ব। অন্যদিকে, মেহতা গ্রুপের রয়েছে ৪৫ শতাংশ অংশীদারিত্ব। এই মেহতা গ্রুপের কর্ণধার হলেন জুহি চাওলা এবং জয় মেহতা।
বর্তমানে মেহতা গ্রুপ তাদের অংশীদারিত্বের একটি ছোট্ট অংশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ফ্র্যাঞ্চাইজ়ির ১০০ শতাংশ মালিকানা একেবারেই হস্তান্তর করা হচ্ছে না। যেটুকু বিক্রির ব্যাপারে চিন্তাভাবনা চলছে, তাতে দলের মালিকানার উপরেও কোনও আঁচ পড়বে না। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজ়ির ১০০ শতাংশ মালিকানাই হস্তান্তরের ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করছে। কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে অবশ্য তেমনটা হচ্ছে না।
কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড:
অজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রয়, হর্ষিত রানা, মণীশ পান্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, মুস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, দক্ষ কামরা, রচিন রবীন্দ্র, আকাশ দীপ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us