/indian-express-bangla/media/media_files/2025/05/03/m7mPkzIIrfaZthZ5XOa7.jpg)
ভেঙ্কটেশ আইয়ারকে আরও একবার সুযোগ দেবে কেকেআর ব্রিগেড?
Kolkata Knight Riders: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ২০২৬ আইপিএল নিলাম অনুষ্ঠান (IPL 2026 Auction)। অন্যদিকে, আজই (১৬ ডিসেম্বর) আবার মধ্য প্রদেশের তারকা ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ব্যাট হাতে ধামাকা পারফরম্য়ান্স করলেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) তিনি পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমেছেন। ডিওয়াই পাটিল অ্যাকাডেমিতে আয়োজিত এই ম্য়াচে তিনি মাত্র ৪৩ বলে ৭০ রানের একটি বিধ্বংসী ইনিংস দলকে উপহার দিলেন। তাঁর এই ইনিংসে ৮ চার এবং ২ ছক্কা রয়েছে।
IPL 2026 Auction, Money Purse: কিছুক্ষণের মধ্যে শুরু নিলামের লড়াই, কোন দলের হাতে রয়েছে কত টাকা?
নিলামের আগেই নজর কাড়লেন ভেঙ্কটেশ
ভেঙ্কটেশের ব্যাট থেকে এমন একটা সময় এই ইনিংসটা বেরিয়ে এল, যা দেখে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের চিন্তা অনেকটাই বেড়ে গিয়েছে। ইতিপূর্বে, ভেঙ্কটেশকে রিলিজ় করে দিয়েছিল কলকাতা ব্রিগেড। এমন পারফরম্য়ান্সের পর কি ফের একবার আইয়ারকে 'ঘর ওয়াপসি' করানো হবে? প্রসঙ্গত, আবু ধাবির এতিহাদ অ্যারেনায় এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বেলা আড়াইটে থেকে শুরু হবে এই নিলাম অনুষ্ঠান।
IPL 2026 Auction News: জীবনে কোনওদিন IPL খেলেননি এই ৫ ক্রিকেটার! রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও
প্রসঙ্গত, ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের হাত ধরেই আইপিএল ডেবিউ করেছিলেন আইয়ার। কিন্তু, ২০২৬ আইপিএল নিলামের আগে এই বাঁ-হাতি ব্য়াটারকে রিলিজ় করে দেয় তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন দল। ইতিমধ্যে ভেঙ্কটেশের সামনে জাতীয় দলের দরজা খুলে গেলেও, সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে অন্যতম তারকা অলরাউন্ডার হিসেবে যথেষ্ট দাপট দেখিয়েছেন।
২০২০-২১ মরশুমে সীমিত ওভারের ঘরোয়া ক্রিকেটে মধ্য প্রদেশের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। এমনকী, ২০২১ আইপিএল টুর্নামেন্টেও তাঁর পারফরম্য়ান্স যথেষ্ট নজর কেড়েছিল। ২০২২ আইপিএলেও সেই ধামাকার প্রভাব কিছুটা হলেও কমে গিয়েছিল। তবে ২০২৩ সালে আবারও তাঁকে স্বমহিমায় দেখতে পাওয়া যায়। কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি ৪০৪ রান করেছিলেন। এরমধ্যে ছিল একটি শতরান। ব্যাটিং গড় ২৮.৮৬ এবং স্ট্রাইক রেট ১৪৫.৮৫।
কলকাতা নাইট রাইডার্স দলে ভরসার অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন ভেঙ্কটেশ। গত মরশুমে অজিঙ্কা রাহানে দায়িত্ব গ্রহণ করার আগে বেশ কয়েকটি ম্যাচে আইয়ার দলকে নেতৃত্বও দিয়েছিলেন। কিন্তু, ২০২৫ আইপিএল টুর্নামেন্ট তাঁর জঘন্য ব্যাটিং পারফরম্য়ান্সই যাবতীয় অঙ্ক বদলে দেয়। ১১ ম্য়াচে মাত্র ১৪২ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৩৯.২২। এই পরিস্থিতিতে নাইট ম্য়ানেজমেন্ট আরও একবার তাঁকে সুযোগ দেয় কি না, সেটাই আপাতত দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us