/indian-express-bangla/media/media_files/2026/01/08/kranti-gaud-felicitation-2026-01-08-02-35-44.jpg)
সম্মানিত করা হচ্ছে ক্রান্তি গৌড়কে
Kranti Goud: কথা দিয়ে কথা রাখলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। আরও একবার তার মানবিক রূপটা দেখল গোটা রাজ্য। ক্রান্তি গৌড়ের বাবা মুন্না সিং গত ১৩ বছর ধরে চাকরি জীবনে বরখাস্ত ছিলেন। ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ (Women’s ODI World Cup 2025) জেতার পর মোহন যাদব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্রান্তির বাবার চাকরি ফিরিয়ে দেবেন। অবশেষে সেই প্রতিশ্রুতি পালন করলেন তিনি।
Indian Women Cricket Team: বিশ্বকাপ জয়ের পরও হবে না ভিকট্রি প্যারেড! মহিলাদের জন্য় আলাদা নিয়ম?
চাকরি ফেরত পেলেন মুন্না সিং
মধ্যপ্রদেশের মহিলা ক্রিকেটার ক্রান্তি গৌড়কে দেওয়া প্রতিশ্রুতি পালন করলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। ক্রান্তির বাবার চাকরি আবারও ফিরিয়ে দিলেন তিনি। উল্লেখ্য, গত সোমবার থেকে মুন্না সিং আবারও নিজের চাকরিতে যোগ দিয়েছেন। এমন সিদ্ধান্তের কারণে ক্রান্তির পরিবারে আগের তুলনায় এখন কিছুটা হলেও বেশি স্বচ্ছলতা এসেছে।
সাম্মানিক অনুষ্ঠানে দিয়েছিলেন প্রতিশ্রুতি
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয় করার পর দেশের প্রায় প্রত্যেকটি রাজ্যই ভারতীয় মহিলা ক্রিকেটারদের সম্মান জানিয়েছে। এই তালিকায় ব্যতিক্রম নয় মধ্যপ্রদেশও। ক্রান্তির জন্য প্রস্তুত একটি সাম্মানিক অনুষ্ঠানে মোহন যাদব কথা দিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট দলের এই মহিলা পেসারের বাবাকে পুনরায় চাকরিতে বহাল করা হবে। এতদিনে সেই প্রতিশ্রুতি পালন করলেন তিনি।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2026/01/08/kranti-gaud-father-and-mother-2026-01-08-02-37-14.jpg)
১৩ বছর ধরে ছিলেন বরখাস্ত
মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে রাজ্য পুলিশের সদর দপ্তরে পুনরায় নিয়োগ করা হয় ক্রান্তি গৌড়ের বাবাকে। মধ্যপ্রদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি করতেন মুন্না সিং। শোনা যায়, কাজে গাফিলতির কারণেই তাঁকে বরখাস্তচ করা হয়েছিল। গত ১৩ বছর ধরে এই মামলা চলে। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পুনরায় চাকরিতে বহাল করা হয় ক্রান্তির বাবাকে।
Shafali Verma Captain: বিশ্বকাপ জিততেই খুলল কপাল, অধিনায়ক হলেন ভারতের তারকা ক্রিকেটার
স্বপ্ন সফল হল ক্রান্তির
মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের কারণে গৌড় পরিবারে শুধুমাত্র আর্থিক স্বচ্ছলতাই ফিরে এল না, ক্রান্তির স্বপ্ন এতদিনে পূরণ হল। মূলত তাঁর জন্যই মুন্না সিংকে এই চাকরি ফিরিয়ে দেওয়া হয়। ক্রান্তি মূলত ছতরপুরের বাসিন্দা। ভারতীয় মহিলা ক্রিকেট দলে নিয়মিত খেলেন তিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us