Kranti Goud World Cup Success: মেয়ের সাফল্যে ঘুচছে বাবার 'দুঃসময়'! 'বাপ কা বেটি'র দায়িত্ব পালন বিশ্বজয়ীর

Kranti Goud: বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের সদস্য মধ্য প্রদেশের ক্রান্তি গৌড়কে চাকরি দেবে রাজ্য সরকার। পাশাপাশি, ক্রান্তির বাবার উপর যে সাসপেনশন ছিল, সেটাও পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে তুলে নেওয়া হবে।

Kranti Goud: বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের সদস্য মধ্য প্রদেশের ক্রান্তি গৌড়কে চাকরি দেবে রাজ্য সরকার। পাশাপাশি, ক্রান্তির বাবার উপর যে সাসপেনশন ছিল, সেটাও পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে তুলে নেওয়া হবে।

author-image
Koushik Biswas
New Update
Indian Women Cricket Team

ভারতীয় মহিলা ক্রিকেট দল

Indian Women Cricket Team: বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের সদস্য মধ্য প্রদেশের ক্রান্তি গৌড়কে (Kranti Goud) চাকরি দেবে রাজ্য সরকার। পাশাপাশি, ক্রান্তির বাবার উপর যে সাসপেনশন ছিল, সেটাও পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে তুলে নেওয়া হবে। এই প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী বিশ্বাস কৈলাশ সারঙ্গ। জানা গিয়েছে, শুক্রবারই (৭ নভেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে দেখা করবেন ক্রান্তি। মুখ্যমন্ত্রী তাঁকে সংবর্ধনা দেবেন।

Advertisment

Kranti Goud Interview: 'যারা কখনও খবরও নেয়নি...', বিশ্বকাপ জিতেও অভিমানী সুর এই তারকা ক্রিকেটারের গলায়!

বিশ্বকাপ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন ক্রান্তি

ওয়ানডে মহিলা বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বার ফাইনালের যোগ্যতা অর্জন করেছিল ভারতীয় ক্রিকেট দল। চলতি বছর তারা নিজেদের সর্বশ্রেষ্ঠ পারফরম্য়ান্স করেন। পাশাপাশি, এই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ করেছে। ক্রীড়ামন্ত্রী সারঙ্গ বললেন, ভারতীয় ক্রিকেট দলের জয়ে ক্রান্তি গৌড়ের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছতরপুর জেলার ঘুওয়ারা এলাকা থেকে উঠে এসেছেন ক্রান্তি। চরম আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও ক্রান্তি নিজের প্রতিভার প্রতি সুবিচার করেছে।

Advertisment

ক্রীড়ামন্ত্রী আরও যোগ করেছেন, ক্রান্তিকে খুব শীঘ্রই সরকারি চাকরির প্রস্তাব দেওয়া হবে। ক্রান্তির বাবা মুন্নালাল সিংকে পুলিশ বিভাগের পক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছিল। ইতিমধ্যে গোটা বিষয়টা নিয়ে তদন্ত চলছে। জানা গিয়েছে, শীঘ্রই তাঁর সাসপেনশন তুলে নেওয়া হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ক্রান্তির বাবা পুলিশ বিভাগের হেড কনস্টেবল ছিলেন। ২০১১ সাল থেকে তিনি সাসপেনশনের আওতায় রয়েছেন। সেকারণে তাঁদের পরিবারকে যথেষ্ট আর্থিক কষ্টের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে। 

Kranti Goud World Cup Journey: গয়না বন্ধক রাখতে হয়েছিল মাকে, বাবা হয়েছিলেন সাসপেন্ড, তবু থামেননি ক্রান্তি, আজ তিনি বিশ্বজয়ী!

কতদুর পড়াশোনা করেছেন ক্রান্তি গৌড়?

তবে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ক্রান্তি গৌড়ের শিক্ষাগত যোগ্যতা একটা বাধা সৃষ্টি করতে পারে। কারণ তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছে, তাঁকে সরকারি আধিকারিক হিসেবে চাকরি দেওয়া হতে পারে। প্রাক্তন মুখ্য সচিব শরদচন্দ্র বেহার জানিয়েছেন, ক্যাবিনেট কিছু নিয়ম শিথিল করে কাউকে চাকরি দিতেই পারে। কিন্তু, ইতিপূর্বে এমন কোনও ঘটনার উদাহরণ দেখতে পাওয়া যায়নি।

Indian Women Cricket Team Kranti Goud