/indian-express-bangla/media/media_files/2025/11/25/srikanth-2025-11-25-13-54-48.jpg)
Krishnamachari Srikkanth & Gautam Gambhir: কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও গৌতম গম্ভীর।
Indian cricket criticism: দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চরম বিপর্যয়ের মুখে ভারতীয় দল। গুয়াহাটির প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৮৯ রানের বিপরীতে মাত্র ২০১ রানে গুটিয়ে যায় ভারত। ফলে ২৮৮ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ে রোহিত শর্মার দল। এই পরিস্থিতিতে ভারতীয় টেস্ট দলে নির্বাচনী নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও নির্বাচকসভার প্রাক্তন প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত। নিজের ইউটিউব অনুষ্ঠানে ভারতীয় দলের ধারাবাহিক খারাপ পারফরম্যান্স এবং গৌতম গম্ভীরের কোচিংয়ে দলের নির্বাচনী নীতিকে আক্রমণ করেন তিনি।
“এভাবে চললে চলবে না, ধারাবাহিকতা চাই”, শ্রীকান্তের সমালোচনা
শ্রীকান্ত বলেন, “প্রতি দ্বিতীয় ম্যাচেই নতুন কারও অভিষেক হচ্ছে! গম্ভীর যা বলেন বলুন, আমি এসব ন্যায্যতা শুনতে রাজি নই। একজন প্রাক্তন অধিনায়ক ও নির্বাচক হিসেবে আমি জানি নির্বাচনে ধারাবাহিকতা কতটা জরুরি।”
আরও পড়ুন- Virender Sehwag Burdwan News: 'বর্ধমানে আসছি, দেখা হবে...', সেহওয়াগের আশ্বাসে উচ্ছ্বসিত সমর্থকরা
তথ্য বলছে, গম্ভীর দায়িত্ব নেওয়ার পর মাত্র এক বছরে টেস্ট দলে ২৪ জন খেলোয়াড় ব্যবহার করা হয়েছে। যেখানে বিরাট কোহলির সাত বছরের নেতৃত্বে মোট খেলেছিলেন ৪১ জন ক্রিকেটার।
ব্যাটিং অর্ডারে অস্থিরতা নিয়ে ক্ষোভ
প্রথম টেস্টে ওয়াশিংটন সুন্দরকে No. ৩-এ ব্যাট করানো হলেও গুয়াহাটিতে তাঁকে নামানো হয় No. ৮-এ। আর ৮৭ রান করে বাদ পড়া সাই সুদর্শনকে আবার দ্বিতীয় টেস্টে ফিরিয়ে নিয়ে No. ৩-এ পাঠানো হয়, যা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত।
আরও পড়ুন- Gautam Gambhir Coach: লেটার মার্কস না ডাঁহা ফেল! টেস্ট ক্রিকেটে রিপোর্ট কেমন কোচ গম্ভীরের?
গুয়াহাটির ব্যাটিং বিপর্যয়ে জয়সওয়াল (৫৮) ও সুন্দর (৪৮) ছাড়া আর কেউ ২৫ রান পেরোতে পারেননি। ধ্রুব জুরেল ০, অধিনায়ক ঋষভ পন্ত ৭ রানে আউট হন।
নিতীশ রেড্ডিকে দলে নেওয়া ভুল সিদ্ধান্ত: শ্রীকান্ত
নিতীশ রেড্ডিকে দ্বিতীয় টেস্টে ফেরানো নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি।
“কাকে অলরাউন্ডার বলছেন? নিতীশ রেড্ডির বোলিং দেখে কেউ কি বলবে তিনি অলরাউন্ডার?”, প্রশ্ন শ্রীকান্তের।
তিনি আরও বলেন, “একটা সেঞ্চুরি করলেই কেউ অলরাউন্ডার হয়ে যায় না। তাঁর না গতি আছে, না মুভমেন্ট। তাঁকে একদিনের ক্রিকেট আর টেস্ট, কোথায় খেলানো হচ্ছে? হার্দিক পান্ডিয়ার বিকল্প নাকি?” তাঁর মতে, শুভমন গিল অনুপস্থিত থাকায় নিতীশের বদলে সারফরাজ খানকে নেওয়া উচিত ছিল।
আরও পড়ুন- Kolkata Knight Riders: এই ৫ ক্রিকেটারকে দলে নিতে পারে KKR, দেখে নিন এখনই
এরই পাশাপাশি অক্ষর প্যাটেলের বাদ পড়া নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শ্রীকান্ত। প্রথম টেস্টে ফিরিয়ে এনে পরের টেস্টেই অক্ষরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us