IPL Star Cricketer retirement: ১৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারকে বিদায়, অবসরের ঘোষণা আইপিএলের এই তারকা ক্রিকেটারের

IPL Star Cricketer retirement: ২০১৬-১৭ মরশুমের রঞ্জি ট্রফি ছিল তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সময়। ওই মরশুমে আটটি ম্যাচে ২৭টি উইকেট নিয়ে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।

IPL Star Cricketer retirement: ২০১৬-১৭ মরশুমের রঞ্জি ট্রফি ছিল তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সময়। ওই মরশুমে আটটি ম্যাচে ২৭টি উইকেট নিয়ে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Krishnappa Gowtham retirement, IPL star retires, Karnataka cricketer retirement, Krishnappa Gowtham IPL career, Chennai Super Kings 9.25 crore, Indian domestic cricket, Ranji Trophy Karnataka, IPL all-rounder, Gowtham retirement news

অবসরের ঘোষণা আইপিএলের এই তারকা ক্রিকেটারের

IPL Star Cricketer retirement: ১৪ বছরের দীর্ঘ ক্রিকেটজীবনকে বিদায় জানালেন কর্ণাটকের অভিজ্ঞ অলরাউন্ডার কৃষ্ণপ্পা গৌতম। ভারতীয় ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ এবং আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা এই 'তারকা' সব   ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisment

কর্ণাটক ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য গৌতম তার শক্তিশালী পাওয়ার হিটিং ও কার্যকর অফ-স্পিন বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি রাজস্থান রয়্যালসসহ একাধিক প্রথম সারির দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

২০১২ সালে উত্তর প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় কৃষ্ণপ্পা গৌতমের। অভিষেক ম্যাচেই সুরেশ রায়না ও ভুবনেশ্বর কুমারের মতো তারকা ক্রিকেটারদের আউট করে সকলের নজর কেড়েছিলেন তিনি। আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে খুব দ্রুতই কর্ণাটক সিনিয়র দলে নিজের জায়গা পাকা করেন।

২০১৬-১৭ মরশুমের রঞ্জি ট্রফি ছিল তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সময়। ওই মরশুমে আটটি ম্যাচে ২৭টি উইকেট নিয়ে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। পাশাপাশি অসমের বিরুদ্ধে একটি ম্যাচে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম শতরান করে ব্যাট হাতেও দক্ষতার পরিচয় দেন গৌতম।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫৯টি ম্যাচে কৃষ্ণপ্পা গৌতমের সংগ্রহ ২২৪টি উইকেট ও ১,৪১৯ রান। লিস্ট এ ক্রিকেটে ৬৮ ম্যাচে তিনি নিয়েছেন ৯৬টি উইকেট এবং করেছেন ৬৩০ রান। আন্তর্জাতিক পর্যায়ে ভারতের হয়ে একটি ওয়ানডে ম্যাচেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে একটি গুরুত্বপূর্ণ উইকেটও পান। এছাড়াও একাধিকবার ভারত ‘এ’ দলের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।

আইপিএলে কৃষ্ণপ্পা গৌতম খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের মতো দলের হয়ে। আইপিএল কেরিয়ারে তিনি ১৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ২৪৭ রান। তাঁর আইপিএল জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ২০২১ সালে, যখন চেন্নাই সুপার কিংস তাঁকে ৯.২৫ কোটি টাকায় দলে নেয়।

ঘরোয়া ক্রিকেট থেকে আইপিএল সব মিলিয়ে কৃষ্ণপ্পা গৌতমের অবসর ভারতীয় ক্রিকেটে এক অধ্যায়ের সমাপ্তি বলেই মনে করছেন ক্রিকেট মহল।

আরও পড়ুন-'ঈশান আর ওয়াশিংটনের পরিবর্তে...' টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত ভারতীয় দল নিয়ে বিরাট প্রশ্ন তুললেন এই তারকা

আরও পড়ুন- ক্রিকেট বিশ্ব থেকে অবসর নিয়ে 'বিস্ফোরক' মন্তব্য, 'বোমা' ফাটালেন রোহিত শর্মা

আরও পড়ুন- শ্রীলঙ্কার বিরুদ্ধে জ্বলে উঠল ভারতীয় মহিলা দল, জয়ের পরও কেন অসন্তোষ প্রকাশ হরমনপ্রীতের?

আরও পড়ুন- এশিয়া কাপ ফাইনালে ভরাডুবি ভারতের, নেপথ্যে কোন চার বড় কারণ, সমীর মিনহাসের বিধ্বংসী ইনিংসে কার্যত শেষ টিম ইন্ডিয়া

আরও পড়ুন- ১০ ম্য়াচে ৫১৭ রান... তাও সুযোগ পেলেন না ২০২৬ টি-২০ বিশ্বকাপে! ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্য এই চ্যাম্পিয়ন অধিনায়ক

আরও পড়ুন- Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?

আরও পড়ুন-Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?

আরও পড়ুন-Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান

IPL