Lionel Messi Latest News: এক চুটকিতেই রোনাল্ডোকে ওড়ালেন লিও মেসি! মাথায় উঠল 'সেরার সেরা' মুকুট

Lionel Messi Latest News: ইতিমধ্যে ১০ বার লা লিগা খেতাব জয় করেছেন তিনি। ৪ বার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের খেতাবও। এমন একজন কিংবদন্তী ফুটবলারকে আরও একটি বিশেষ সম্মানে ভূষিত করা হল।

Lionel Messi Latest News: ইতিমধ্যে ১০ বার লা লিগা খেতাব জয় করেছেন তিনি। ৪ বার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের খেতাবও। এমন একজন কিংবদন্তী ফুটবলারকে আরও একটি বিশেষ সম্মানে ভূষিত করা হল।

author-image
Koushik Biswas
New Update
Cristiano Ronaldo and Lionel Messi

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি

Lionel Messi: প্রত্যেকটা খেলাতেই তাদের নিজস্ব নক্ষত্র থাকে। তাঁদের মধ্যে কেউ হয়ত আজও চুটিয়ে খেলে যাচ্ছেন। কেউবা আবার ইতিমধ্যে অবসরের চিন্তা-ভাবনা করতে শুরু করেছে। ফুটবল দুনিয়ায় তেমনই নক্ষত্র হলেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিংবা বাস্কেটবলে কোব ব্রায়ান্ট এবং লেব্রন জেমস ইতিমধ্যে কিংবদন্তীদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন।

Advertisment

Lionel Messi India Tour Income: মাত্র ৩ দিনের ভারত সফর, কত টাকা ঢুকল মেসির পকেটে? ফেল করবে লক্ষ্মীর ভাণ্ডারও

কিন্তু, এই কিংবদন্তীদের তালিকায় সেরা অ্যাথলিট কে, তা নিয়ে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে উঠেছে বিতর্কের ঝড়। সম্প্রতি বিশ্বের সেরা অ্যাথলিটদের একটি পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। আর সেটা দেখলে আপনাদের পিলে চমকে উঠবে।

Lionel Messi Controversy Update : মেসির ভিডিওয় নেই বাংলার কোনও নেতা-মন্ত্রী! হয়ে গেল ভয়ঙ্কর খেলা

একবিংশ শতকের প্রথম কোয়ার্টার আপাতত গোধূলিলগ্নে এসে দাঁড়িয়েছে। আর সেকথা মাথায় রেখে 'Le Journal de Quebec' নামের একটি পত্রিকা বিশ্বের সেরা ২৫ অ্যাথলিটের একটি তালিকা প্রকাশ করেছে। আর এই তালিকার শীর্ষে রয়েছেন আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক তথা ৮ বারের ব্যালন ডি'অর খেতাবজয়ী খেলোয়াড় লিওনেল মেসি। 

Lionel Messi: বনতারা সফরে মেসি! অনন্ত আম্বানির থেকে ১২ কোটির উপহারে আপ্লুত ফুটবল আইকন

অর্থাৎ, একবিংশ শতকে সেরা অ্যাথলিটের মুকুট মেসিকেই পরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনাদের মনে হয়ত প্রশ্ন জাগতেই পারে, তাহলে পর্তুগালের নক্ষত্র ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এই তালিকায় কত নম্বরে জায়গা পেয়েছেন? আসুন, পূর্ণাঙ্গ তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

একবিংশ শতকে বিশ্বের সেরা ২৫ অ্যাথলিটের তালিকা:

  • লিওনেল মেসি (ফুটবল - আর্জেন্টিনা)
  • টম ব্র্যাডি (এনএফএল - মার্কিন যুক্তরাষ্ট্র)
  • মাইকেল ফেল্পস (সাঁতার - মার্কিন যুক্তরাষ্ট্র)
  • সেরেনা উইলিয়ামস (টেনিস - মার্কিন যুক্তরাষ্ট্র)
  • উসেইন বোল্ট (অ্যাথলেটিক্স - জামাইকা)
  • লেব্রন জেমস (বাস্কেটবল - মার্কিন যুক্তরাষ্ট্র)
  • নোভাক জোকোভিচ (টেনিস - সার্বিয়া)
  • সিমোন বাইলস (জিমন্যাস্টিকস - মার্কিন যুক্তরাষ্ট্র)
  • কোব ব্রায়ান্ট (বাস্কেটবল - মার্কিন যুক্তরাষ্ট্র)
  • ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ফুটবল - পর্তুগাল)
  • টাইগার উডস (গলফ - মার্কিন যুক্তরাষ্ট্র)
  • রজার ফেডেরার (টেনিস - সুইজারল্যান্ড)
  • রাফায়েল নাদাল (টেনিস - স্পেন)
  • স্টিফেন কারি (বাস্কেটবল - মার্কিন যুক্তরাষ্ট্র)
  • লুইস হ্যামিলটন (ফর্মুলা ওয়ান - যুক্তরাজ্য)
  • কেটি লেডেকি (সাঁতার - মার্কিন যুক্তরাষ্ট্র)
  • ফ্লয়েড মেওয়েদার (বক্সিং - মার্কিন যুক্তরাষ্ট্র)
  • সিডনি ক্রসবি (হকি - কানাডা)
  • মিকায়েল কিংসবারি (ফ্রি স্টাইল স্কিইং - কানাডা)
  • মাইকেল শুমাখার (ফর্মুলা ওয়ান - জার্মানি)
  • শোহেই ওহতানি (বেসবল - জাপান)
  • মিকায়েলা শিফ্রিন (স্কিইং - মার্কিন যুক্তরাষ্ট্র)
  • প্যাট্রিক মাহোমস (এনএফএল - মার্কিন যুক্তরাষ্ট্র)
  • আলেকজান্ডার ওভেচকিন (হকি - রাশিয়া)
  • মার্তা ভিয়েরা দা সিলভা (ফুটবল - ব্রাজিল) 

লিওনেল মেসির পরিচয় আর আলাদা করে দেওয়ার দরকার নেই। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক চলতি মাসেই ৩ দিনের ভারত সফরে এসেছিলেন। মেসির কলকাতা সফর নিয়ে ইতিমধ্যে বিস্তর জলঘোলা হয়েছে। উল্লেখ্য়, ২০২২ সালে এই মেসির নেতৃত্বেই আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ জয় করেছিল। তবে, ২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে সমর্থকদের আশা, এই খেতাব অবশ্যই ডিফেন্ড করতে চাইবেন লিও।

Chaos At Lionel Messi Kolkata Event: মেসি কাণ্ডে গর্জে উঠলেন অভিষেক! গাফিলতির দায় কার? বিরাট মন্তব্য যুবরাজের

এর পাশাপাশি গত ৬ ডিসেম্বর মেসির নেতৃত্বে প্রথমবার মেজর লিগ সকার চ্যাম্পিয়নশিপ জয় করেছে ইন্টার মায়ামি। এলএম টেনের হাতেই তুলে দেওয়া হয়েছে সোনার বুট। ২০২৮ সাল পর্যন্ত এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলারের।

অন্যদিকে, ১০ বার লা লিগা খেতাব জয় করেছেন তিনি। ৪ বার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের খেতাবও। এছাড়া বার্সেলোনা এবং প্যারিস সাঁ জাঁ-র হয়ে তিনি বর্ণাঢ্য পারফরম্য়ান্স নিজের কেরিয়ার ক্যাবিনেটে সাজিয়ে রেখেছেন।

Cristiano Ronaldo Lionel Messi