Lionel Messi Fans Agitation: 'আজ আমার বিয়ে, তাও এসেছিলাম...', মেসিকে দেখতে না পেয়ে রেগে আগুন হবু বর!

Lionel Messi Fans Agitation: মেসি মাঠ ছেড়ে বেরিয়ে যেতেই রেগে আগুন হয়ে যান সমর্থকরা। প্রকাশ্যেই তাঁরা নিজেদের হতাশা জাহির করেন। ভাঙচুর করেন গোটা স্টেডিয়াম।

Lionel Messi Fans Agitation: মেসি মাঠ ছেড়ে বেরিয়ে যেতেই রেগে আগুন হয়ে যান সমর্থকরা। প্রকাশ্যেই তাঁরা নিজেদের হতাশা জাহির করেন। ভাঙচুর করেন গোটা স্টেডিয়াম।

author-image
Koushik Biswas
New Update
Lionel Messi Fan

মেসিকে দেখতে না হতাশ সমর্থক

Lionel Messi: গত কয়েকদিন ধরেই লিওনেল মেসিকে নিয়ে শহর কলকাতায় উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। অবশেষে শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন ২০২২ ফিফা বিশ্বজয়ী অধিনায়ক। তাঁকে দেখার জন্য সল্টলেক স্টেডিয়ামে (Lionel Messi in Kolkata Today) ভিড় কার্যত উপচে পড়েছিল। কিন্তু, মাত্র ২২ মিনিটই মেসি মাঠে ছিলেন। তারপর বিরক্ত হয়ে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। আর এই ঘটনায় রীতিমতো হতাশ হয়ে পড়েছেন কলকাতার ফুটবল সমর্থকরা।

Advertisment

Lionel Messi Kolkata Tour Chaos: 'এমন খেলা হয়েছে পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে গেছে', মেসি ম্যাসাকার কাণ্ডে মমতাকে ভয়ঙ্কর নিশানা শুভেন্দুর

বিয়ের অনুষ্ঠান ছেড়ে এসেছেন সমর্থক

সমর্থকদের এই ভিড়ে একজন তো আবার নিজের বিয়ে ছেড়ে মেসিকে দেখতে এসেছিলেন। এমন বিশৃঙ্খল পরিস্থিতির পর তিনি কার্যত হতাশ হয়ে পড়েন। স্পষ্ট জানান, 'আজ আমার বিয়ে ছিল। সেই বিয়ের অনুষ্ঠান ছেড়ে আমি মাঠে এসেছি। ওঁর উপস্থিতি অবশ্যই আমাদের ভাল লেগেছে। কিন্তু, প্রত্যাশা একেবারে পূরণ হয়নি।'

Lionel Messi Kolkata visit salt lake stadium: টিকিটের কালোবাজারি, মেসির কনসার্টে বিরাট দুর্নীতির অভিযোগ, মমতার পদত্যাগের দাবিতে সোচ্চার শুভেন্দু

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'মেসি যে চোখের সামনে রয়েছেন, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। কিন্তু, অত দুর থেকে কিছুই দেখতে পাইনি। সেকারণেই প্রত্যাশা পূরণ হল না।'

Lionel Messi Kolkata Visit: “জোঁকের মতো চিটে নেতা-মন্ত্রী!” মেসি-কাণ্ডে তৃণমূলকে তুলোধোনা শুভেন্দু অধিকারীর

দেখুন ভিডিও:

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ঠিক ১১টা বেজে ৩৪ মিনিটে সল্টলেক স্টেডিয়ামে পা রাখেন লিওনেল মেসি (Lionel Messi India tour Kolkata)। একটি সাদা রংয়ের বিলাসবহুল গাড়িতে চেপে আসেন তিনি। তাঁকে দেখার জন্য গোটা স্টেডিয়াম আগে থেকেই হাউসফুল হয়ে ছিল। সেকারণে তিনি মাঠে পা রাখতে না রাখতেই শব্দব্রহ্মে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। 

Lionel Messi Kolkata visit: ২২ মিনিটেই স্টেডিয়াম ছাড়লেন মেসি, চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাঙচুর! 'তাণ্ডবের' ঘটনায় এবার বিরাট গ্রেফতারি

মেসি যখন মাঠে পা রাখেন, সেইসময় তাঁর সঙ্গে ছিল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ক্রীড়া উদ্য়োগপতি শতদ্রু দত্ত। এরপরই পিলপিল করে 'ভিআইপি' সমর্থকরা মাঠে ঢুকতে শুরু করেন। দেখতে না দেখতেই শ'খানেক  সমর্থক মেসিকে ঘিরে ধরেন। এমন পরিস্থিতিতে মেসি বেশ খানিকটা বিরক্ত হন। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে চলে যান। আর মেসি বেরোতে না বেরোতেই গোটা স্টেডিয়াম কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে।

Lionel Messi Lionel Messi in Kolkata today Lionel Messi India tour Kolkata