Lionel Messi GOAT Concert: মেসি ম্যাচে কারা খেলবেন মোহনবাগান দলে? জেনে নিন বিস্তারিত

Lionel Messi GOAT Concert Kolkata: আগামী ১৩ ডিসেম্বর শহর কলকাতায় লিওনেল মেসির গোট কনসার্ট আয়োজন করা হচ্ছে। এই মর্মে একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Lionel Messi GOAT Concert Kolkata: আগামী ১৩ ডিসেম্বর শহর কলকাতায় লিওনেল মেসির গোট কনসার্ট আয়োজন করা হচ্ছে। এই মর্মে একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Lionel Messi va Mohun Bagan all Stars

লিওনেল মেসির সামনে খেলতে নামবে মোহনবাগান অল স্টারস ব্রিগেড

Lionel Messi: হাতে আর বেশি সময় নেই। আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) কলকাতায় পা রাখছেন 'ঈশ্বরের বরপুত্র' লিওনেল মেসি। আগামী শনিবার অর্থাৎ ১৩ ডিসেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আসবেন তিনি। এদিন মেসিকে সম্মান জানাতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হল মোহনবাগান (Mohun Bagan) অল ষ্টার বনাম ডায়মন্ড হারবার অল স্টার ম্যাচ। এই ম্যাচে কলকাতার একাধিক স্বনামধন্য ফুটবলারকে দেখতে পাওয়া যাবে।

Advertisment

Lionel Messi: কলকাতায় মেসির জন্য 'বিশেষ চমক', অবাক হবেন ঈশ্বরের বরপুত্রও!

চলছিল বিস্তর জল্পনা

এই ম্যাচে মোহনবাগানের হয়ে কারা খেলতে নামবেন, তা নিয়ে বিগত কয়েক দিন ধরেই যথেষ্ট জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান হয়েছে। প্রকাশ্যে এসেছে সবুজ-মেরুন ব্রিগেডের পূর্ণাঙ্গ খেলোয়ার তালিকা। আসুন, এই তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Lionel Messi Ticket: কবে-কোথায় পাবেন মেসিকে দেখার টিকিট? সামনে এল বড় খবর

দেখে নিন তালিকা

মোহনবাগানের এই দলে ১৪ ফুটবলারের নাম নির্বাচন করা হয়েছে। রয়েছেন হোসে রামিরেজ ব্যারেটো, সংগ্রাম মুখার্জি, শিল্টল পাল, দুলাল বিশ্বাস, কিংশুক দেবনাথ, রহিম নবি, লালকমল ভৌমিক, হাবিবুর রহমান, অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, ডেনসন দেবদাস, বসুদেব মণ্ডল, দীপক মণ্ডল, গৌতম ঘোষ এবং অমিত দাস। এই দলকে কোচিং করাবেন মানস ভট্টাচার্য।

Lionel Messi Unknown Story: কোনও রূপকথা নয়, মেসির ডেবিউ ম্যাচ ছিল বড় 'দুঃস্বপ্ন'! কারণটা জানেন?

কোন ফরম্যাটে হবে খেলা?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মোট ৩০ মিনিটের ম্যাচ আয়োজন করা হচ্ছে। অর্থাৎ দুই অর্ধে ১৫ মিনিট করে খেলা হবে। আর মাঝখানে থাকবে পাঁচ মিনিটের বিরতি।

Lionel Messi Record: সাধে কী বলেন ফুটবলের বাদশা! ভয়ঙ্কর রেকর্ডের মালিক লিওনেল মেসি

সূত্রের খবর, সকাল সাড়ে সাতটায় ফুটবলাররা মোহনবাগান ক্লাবে জড়ো হবেন। সেখান থেকেই টিম বাসে চেপে তারা যাবেন বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে। তবে মেরিনার্স ব্রিগেডকে নেতৃত্ব কে দেবেন, সেই নাম এখনও পর্যন্ত জানা যায়নি।

Lionel Messi Mohun Bagan