/indian-express-bangla/media/media_files/2025/12/13/lionel-messi-in-hyderabad-2025-12-13-22-22-35.jpg)
হায়দরাবাদে এসে মনের কথা জানালেন মেসি
Lionel Messi: শনিবার একই দিন দুটো ভিন্ন দৃশ্য দেখতে পাওয়া গেল ভারতীয় ময়দানে। সকালবেলা যেখান কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন লজ্জার ইতিহাসের সাক্ষী হয়ে রইল, সেখানে হায়দরাবাদে চুটিয়ে ফুটবল খেললেন লিওনেল মেসি। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
কলকাতার সল্টলেক স্টেডিয়াম থেকে বেরিয়ে মেসি সোজা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সেখান থেকে পাড়ি দেন হায়দরাবাদে। সন্ধ্যাবেলা রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাঁকে দেখতে পাওয়া যায়। সেখানে তিনি তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির সঙ্গে কিছুক্ষণ পা মেলান তিনি। এরপর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উদ্দেশে বেশ কয়েকটি বল শট মারেন।
Lionel Messi Fans Agitation: 'আজ আমার বিয়ে, তাও এসেছিলাম...', মেসিকে দেখতে না পেয়ে রেগে আগুন হবু বর!
দেখুন ভিডিও:
CUTEST VIDEO OF THE DAY. 🥹
— Tanuj (@ImTanujSingh) December 13, 2025
- Lionel Messi playing football with little Kids at Uppal stadium in Hyderabad. pic.twitter.com/PbrGjIVbUC
হায়দরাবাদে গিয়ে কী বললেন মেসি?
এই ভিডিও দেখে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠতে শুরু করেছে। এরপর মেসিকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি বলেন, 'আজ তথা সর্বদা আমি যে ভালবাসা পাই, সেজন্য অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে কী, এখানে আসার আগে আমি গোটা জীবনে অনেক ঘটনারই সাক্ষী হয়েছি। বিশেষ করে ২০২২ সালে বিশ্বকাপের পর থেকে। এই ভালবাসার জন্য আপানাদের কাছে আমি কৃতজ্ঞ।'
Lovely laser show for Lionel Messi in Hyderabad 🙌 pic.twitter.com/j8RmluJgTI
— VIKASH KUMAR (@vkc1000) December 13, 2025
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ভারতে যে এই ক'টা দিন আপনাদের সঙ্গে সময় কাটাতে পারছি, এটা আমার কাছে পরম প্রাপ্তি। এজন্য আমি সত্যিই গর্বিত। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।'
After a turbulent and chaotic start this morning in Kolkata, Lionel Messi’s India tour has finally begun in proper fashion in Hyderabad, South India, with nearly 55,000 fans in attendance to catch a glimpse of the G.O.A.T. 🐐
— BarçaTimes (@BarcaTimes) December 13, 2025
pic.twitter.com/KVlF7in7rR
ক্ষমা চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী
এদিকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খল পরিস্থিতির জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় নিজে মেসির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। এই মর্মে একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও হতবাক। আমি হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সাথে অনুষ্ঠানটিতে যোগ দিতে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, যাঁরা তাঁদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিলেন।'
I am deeply disturbed and shocked by the mismanagement witnessed today at Salt Lake Stadium. I was on my way to the stadium to attend the event along with thousands of sports lovers and fans who had gathered to catch a glimpse of their favourite footballer, Lionel Messi.
— Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2025
I…
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সেইসাথে সকল ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি বিচারপতি (অব.) অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। এই কমিটি ঘটনাটির বিস্তারিত তদন্ত করবে, দায়বদ্ধতা নির্ধারণ করবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে। আরও একবার, আমি সকল ক্রীড়াপ্রেমীর কাছে আমার আন্তরিক দুঃখ প্রকাশ করছি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us