Lionel Messi India Tour Income: মাত্র ৩ দিনের ভারত সফর, কত টাকা ঢুকল মেসির পকেটে? ফেল করবে লক্ষ্মীর ভাণ্ডারও

Lionel Messi: ইতিমধ্যে ভারত থেকে বিদায় নিয়েছেন আর্জেন্টিনার ফুটবল নক্ষত্র লিওনেল মেসি। কিন্তু, এখনও পর্যন্ত তাঁকে নিয়ে বিতর্ক অব্যাহত। এই ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার হওয়ার পর সামনে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য।

Lionel Messi: ইতিমধ্যে ভারত থেকে বিদায় নিয়েছেন আর্জেন্টিনার ফুটবল নক্ষত্র লিওনেল মেসি। কিন্তু, এখনও পর্যন্ত তাঁকে নিয়ে বিতর্ক অব্যাহত। এই ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার হওয়ার পর সামনে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য।

author-image
Koushik Biswas
New Update
Lionel Messi in Hyderabad

ভারত সফরে এসে হায়দরাবাদ গিয়েছিলেন লিওনেল মেসি

Lionel Messi: ইতিমধ্যে ভারত থেকে বিদায় নিয়েছেন আর্জেন্টিনার ফুটবল নক্ষত্র লিওনেল মেসি। কিন্তু, এখনও পর্যন্ত তাঁকে নিয়ে বিতর্ক অব্যাহত। এই ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত (Satadru Dutta) গ্রেফতার হওয়ার পর সামনে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য। শরীর স্পর্শ থেকে গলাগলি করা, কোনওটাই নাকি পছন্দ হয়নি লিওনেল মেসির। সেকারণে নির্দিষ্ট সময়ের আগেই তিনি যুবভারতী ক্রীড়াঙ্গন ছেড়ে বেরিয়ে যান। ইতিমধ্যে SIT-র একটি বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছে, ভারতের এই ৩ দিনের সফর থেকে মোট কত টাকা ইনকাম করেছেন এলএম ১০। অঙ্কটা শুনলে আপনারও মাথা ঘুরে যাবে। একটি আইপিএল মরশুম থেকে বিরাট কোহলি (Virat Kohli) যে টাকা উপার্জন করেন, এই তিন দিনে লিও মেসি সেই ইনকামের প্রায় ৪ গুণেরও বেশি নিজের পকেটে ঢুকিয়েছেন।

Advertisment

Lionel Messi Controversy Update : মেসির ভিডিওয় নেই বাংলার কোনও নেতা-মন্ত্রী! হয়ে গেল ভয়ঙ্কর খেলা

মোট ৮৯ কোটি টাকা পেয়েছেন একা মেসিই!

মেসির এই ভারত সফর সংক্রান্ত ফি'র ব্যাপারে অবশেষে মুখ খুলেছেন শতদ্রু দত্ত। তিনি বলেছেন, 'এবারের এই ভারত সফরের জন্য লিওনেল মেসিকে মোট ৮৯ কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়া ১১ কোটি টাকা কর দেওয়া হয়েছে ভারত সরকারকে।' তিনি তদন্তকারী আধিকারিকদের আরও জানিয়েছেন, এই খরচের জন্যই মোট ১০০ কোটি টাকা ব্যয় হয়েছে। এই আর্থিক অঙ্কের ৩০ শতাংশ স্পনসর এবং ৩০ শতাংশ টিকিট বিক্রির টাকা থেকে এসেছে।

Lionel Messi: বনতারা সফরে মেসি! অনন্ত আম্বানির থেকে ১২ কোটির উপহারে আপ্লুত ফুটবল আইকন

বিরাট কোহলির থেকে প্রায় ৪ গুণ বেশি উপার্জন

বর্তমানে এক আইপিএল মরশুম থেকে বিরাট কোহলি ২১ কোটি টাকা উপার্জন করে থাকেন। সেই হিসেব করলে আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি তিন দিনেই কিং কোহলির থেকে ৪ গুণেরও বেশি টাকা উপার্জন করলেন। এই একটি ইভেন্টই ক্রিকেট এবং ফুটবল খেলা থেকে উপার্জনের পার্থক্যটা স্পষ্ট করে দিল।

Chaos At Lionel Messi Kolkata Event: মেসি কাণ্ডে গর্জে উঠলেন অভিষেক! গাফিলতির দায় কার? বিরাট মন্তব্য যুবরাজের

শারীরিক স্পর্শ পছন্দ করেননি লিওনেল মেসি

আচমকা কেন সল্টলেক স্টেডিয়াম ছাড়লেন লিওনেল মেসি, সেই ব্যাপারেও প্রশ্ন করেছিলেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারিকরা। এই প্রসঙ্গে শতদ্রু দত্ত বললেন, 'পিঠে স্পর্শ করা কিংবা সহৃদয় আলিঙ্গন, কোনওটাই বিশেষ পছন্দ হয়নি লিওনেল মেসির।' ফুটবলারের নিরাপত্তারক্ষীরা আগেই এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন। সূত্র মোতাবেক শতদ্রু আরও যোগ করেন, 'ভিড় ঠেকানোর জন্য বারংবার পাবলিক অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল। কিন্তু, কোনও লাভ হয়নি। যেভাবে মেসিকে ঘিরে ধরা হয়েছিল এবং আলিঙ্গন করা হচ্ছিল, সেটা বিশ্বকাপজয়ী একজন ফুটবলার একেবারেই পছন্দ করেননি।'

Virat Kohli Lionel Messi Satadru Dutta