Lionel Messi Controversy Update : মেসির ভিডিওয় নেই বাংলার কোনও নেতা-মন্ত্রী! হয়ে গেল ভয়ঙ্কর খেলা

Lionel Messi Kolkata Incident: গত শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন লিওনেল মেসি। তাঁকে একটা ঝলক দেখার জন্য গোটা স্টেডিয়াম কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছিল।

Lionel Messi Kolkata Incident: গত শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন লিওনেল মেসি। তাঁকে একটা ঝলক দেখার জন্য গোটা স্টেডিয়াম কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছিল।

author-image
Koushik Biswas
New Update
Lionel Messi Visited Kolkata

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন লিওনেল মেসি

Lionel Messi: সম্প্রতি ভারত সফরে এসেছিলেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। তাঁর এই আগমনকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে উচ্ছ্বাসের বন্যা বয়ে গিয়েছিল। প্রসঙ্গত, এই সফরে মেসি ভারতের চারটি শহরে ঘুরে বেড়ান। তবে সবার আগে তিনি এসেছিলেন শহর কলকাতায়। কিন্তু, তার সেই কলকাতা সফর একেবারেই সুখকর হয়নি। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে।

Advertisment

Lionel Messi Kolkata chaos: মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্টে মামলা! যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে আইনি লড়াই শুরু

কী হয়েছিল সেদিন?

গত শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Salt Lake Stadium Chaos) এসেছিলেন লিওনেল মেসি। তাঁকে একটা ঝলক দেখার জন্য গোটা স্টেডিয়াম কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছিল। তবে মেসি যখন মাঠে পা রাখেন, সেই সময় তাঁর পাশে ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) এবং ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত (Satadru Dutta)। কিছুক্ষণের মধ্যেই গোটা মাঠ জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। হুড়মুড় করে মাঠের মধ্যে ঢুকে পড়েন শ'খানেক 'ভিআইপি' সমর্থক।

Lionel Messi G.O.A.T Tour Kolkata Fiasco: 'মুখে তোলা যাচ্ছে না চাউমিন, ছাড়ছে পচা গন্ধ...', বোমা ফাটালেন মেসিকে দেখতে আসা সমর্থকরা

আর তারা যেভাবে মেসিকে ঘিরে রেখেছিলেন তাতে গ্যালারি থেকে কেউই এই আর্জেন্টিনার ফুটবল তারকাকে দেখতে পাচ্ছিলেন না। বেশ কয়েকবার মাঠ ছাড়ার জন্য ওই সমর্থকদের অনুরোধ করা হলেও, কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত এত ভিড়ের মাঝখানে মেসি রীতিমতো বিরক্ত হয়ে যান এবং যুবভারতী ছেড়ে বেরিয়ে যান।

Lionel Messi: মোদীর সঙ্গে দেখা করবেন না মেসি, পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ

এই ঘটনার পর কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা যুবভারতী স্টেডিয়াম। উন্মত্ত দর্শকরা নেমে পড়েন মাঠের সবুজ গালিচায়। একের পর এক চেয়ার এবং বোতল মাঠের মধ্যে ছুড়তে থাকেন দর্শকরা। এমনকি একটা সময় মাঠের মধ্যে আগুনও জ্বলতে দেখা যায়। গোটা বিশ্বের কাছে বাংলার ফুটবলের এই ভাবমূর্তি যে যথেষ্ট কলঙ্কিত অধ্যায় যোগ করেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Chaos At Lionel Messi Kolkata Event: মেসি কাণ্ডে গর্জে উঠলেন অভিষেক! গাফিলতির দায় কার? বিরাট মন্তব্য যুবরাজের

ইতিমধ্যে নিজের দেশে ফিরে গিয়েছেন লিওনেল মেসি। তিনি এই ভারত সফর নিয়ে একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেই ভিডিওতে যুবভারতীর কোন উল্লেখই করা হয়নি। কলকাতার স্মৃতি বলতে ওই ভিডিওয় ঠাঁই পেয়েছে শুধুমাত্র লেকটাউনে মেসির মূর্তি। যদিও বাকি শহরগুলোর বিভিন্ন স্টেডিয়ামের টুকরো কোলাজ, মেসির খেলার ভিডিও, বিশেষ করে বাচ্চাদের সঙ্গে স্পেশাল ক্লিনিক সবকিছুই রয়েছে এই ভিডিওতে। মেসির বার্তা একেবারে স্পষ্ট। কলকাতার এই হিংসাত্মক ঘটনা তাঁর মনে গভীর দাগ কেটেছে। বলা ভালো, এই ঘটনার কথা তিনি আর মনে রাখতে চান না। যুবভারতী স্টেডিয়ামের 'কলঙ্কিত' অধ্যায় ভারত সফরের সুখস্মৃতি থেকে চিরকালের জন্য মুছে ফেলতে চান তিনি।

দেখে নিন সেই ভিডিও:

এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনার দায় কার? কেউ বলছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের আরও বেশি করে সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। কারোর বক্তব্য, ম্যানেজমেন্ট টিমের গাফিলতিতেই এমন দুর্ঘটনার শিকার হল শহর কলকাতা। ইতিমধ্যে ক্রীড়া মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। অন্যদিকে, এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে ১৪ দিনের জেল হেফাজতে নিয়েছে পুলিশ। বাংলার ফুটবলারদের একাংশ মনে করছেন, এই ঘটনাটি রাজ্যের ফুটবলকে আরও ১০০ বছর পিছিয়ে দিল।

Lionel Messi Arup Biswas Satadru Dutta Salt Lake Stadium chaos