/indian-express-bangla/media/media_files/2025/12/11/lionel-messi-va-mohun-bagan-all-stars-2025-12-11-14-38-40.jpg)
লিওনেল মেসি এবং হোসে রামিরেজ ব্যারেটো
Lionel Messi: ইতিমধ্যে শহর কলকাতায় পা রেখেছেন আর্জেন্টিনার সুপারস্টার ফুটবলার লিওনেল মেসি। আর কিছুক্ষণের মধ্যেই তিনি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করবেন। গোটা শহর আপাতত মেসি উন্মাদনায় ফুটছে। প্রিয় নায়ককে চাক্ষুষ করার জন্য সকাল থেকেই সল্টলেক স্টেডিয়ামের বাইরে ভিড় জমতে শুরু করেছে। ইতিমধ্যে, মোহনবাগানের 'সবুজ-তোতা' তথা ব্রাজ়িলের ফুটবলার হোসে রামিরেজ় ব্যারেটো (Jose Ramirez Barreto) 'ঈশ্বরের বরপুত্র'-কে নিয়ে একটি বড় মন্তব্য করলেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মেসি আজ সল্টলেক স্টেডিয়ামে থাকাকালীন একটি প্রীতি ম্য়াচের আয়োজন করা হচ্ছে। মোহনবাগান অল স্টারস বনাম ডায়মন্ড হারবার অল স্টারস। দুটো দলেই ৭ জন করে ফুটবলার খেলবেন। ইতিপূর্বে, শোনা গিয়েছিল যে মোহনবাগান অল স্টারসকে নেতৃত্ব দেবেন ব্যারেটো। কিন্তু, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) একেবারে শেষ মুহূর্তে তিনি নিজের নাম প্রত্যাহার করেন। কেন তিনি আচমকা নাম প্রত্যাহার করলেন তা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট ধোঁয়াশা তৈরি হচ্ছে। তবে শোনা যাচ্ছে, এক্ষেত্রে নাকি ব্রাজিল বনাম আর্জেন্টিনা দ্বৈরথই আসল কারণ। আর তাই নাকি মেসির সঙ্গে মঞ্চ শেয়ার করতে চাননি ব্যারেটো। যদিও এই ব্যাপারে তিনি নিজে কোনও মন্তব্য করেননি।
তবে যাবতীয় জল্পনা নিজেই উড়িয়ে দিলেন ব্যারেটো। শহর কলকাতায় মেসির আগমনে তিনি যে কতখানি খুশি, সেটা তাঁর কথাতেই স্পষ্ট হয়ে গেল। ব্যারেটো বললেন, 'কলকাতায় মেসি এসেছে। এরথেকে ভাল খবর আর কীই বা হতে পারে। এটা আসলে কলকাতাবাসীর কাছে একটা বিশেষ উপহার। আমি আশা করব, মেসির উপস্থিতি কলকাতার ফুটবল সমর্থকরা দুর্দান্ত উপভোগ করবেন। আশা করছি, মেসিও এই শহরকে ভালবাসায় ভরিয়ে দেবে।'
Lionel Messi-Shah Rukh Khan: শহরে মেসির আগমনে উন্মাদনা তুঙ্গে, ফুটবল কিংবদন্তিকে সঙ্গ দেবেন শাহরুখ!
আজ সারাদিন কলকাতার কোথায়-কী করবেন মেসি?
- বৃহস্পতিবার রাত ১:৩০ : কলকাতায় আগমন
- সকাল ৯:৩০ থেকে ১০:৩০ : সাক্ষাৎ ও শুভেচ্ছা (মিট অ্যান্ড গ্রিট) অনুষ্ঠান
- সকাল ১০:৩০ থেকে ১১:১৫: মেসির মূর্তির ভার্চুয়াল উদ্বোধন
- সকাল ১১:১৫ থেকে ১১:২৫: বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে আগমন
- সকাল ১১:৩০: শাহরুখ খান যুবভারতীতে আসবেন
- দুপুর ১২:০০: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্য়ায় স্টেডিয়ামে আসবেন
- দুপুর ১২:০০ থেকে ১২:৩০ : মোহনবাগান অল স্টারস বনাম ডায়মন্ড হারবার অল স্টারস প্রীতি ম্যাচ
- দুপুর ২:০০ : কলকাতা থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা।
Shilton Paul and Lionel Messi: মেসি ম্যাচে মোহনবাগানের অধিনায়ক, দায়িত্ব পেয়ে কী বললেন শিল্টন?
এই সফরে মেসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বলিউড সুপারস্টার শাহরুখ খান সহ বেশ কয়েকজন নামীদামি ব্যক্তিত্বের সঙ্গে 'মোলাকাত' করবেন। পাশাপাশি চারটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে। এই ইভেন্টে মেসির বার্সেলোনা দলের সতীর্থ তথা উরুগুয়ের স্ট্রাইকার লুই সুয়ারেজ এবং ফিফা বিশ্বকাপজয়ী ফুটবলার রড্রিগো ডি পল উপস্থিত থাকবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us