Lionel Messi Kolkata Chaos: শতদ্রুকে অ্যারেস্ট, অথচ অরূপ বিশ্বাসকে 'ছাড়'? প্রশাসনের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন অশোক দিন্দার

Lionel Messi Kolkata Event: কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মেসিকে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল। কিন্তু, হাজার-হাজার টাকার টিকিট কেটেও তারা মেসিকে দেখতে পাননি। এরপরই স্টেডিয়াম জুড়ে শুরু হয় বেনজির বিক্ষোভ।

Lionel Messi Kolkata Event: কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মেসিকে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল। কিন্তু, হাজার-হাজার টাকার টিকিট কেটেও তারা মেসিকে দেখতে পাননি। এরপরই স্টেডিয়াম জুড়ে শুরু হয় বেনজির বিক্ষোভ।

author-image
Koushik Biswas
New Update
Arup Biswas resignation,  West Bengal Sports Minister  ,Messi controversy Kolkata , Yuva Bharati incident,  Mamata Banerjee letter  ,Sports Minister steps aside,  Messi visit chaos  ,West Bengal government action  ,Political fallout Messi visit  ,Sports department investigation,অরূপ বিশ্বাস পদত্যাগ,  ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস  ,মেসি কাণ্ড,  যুবভারতী বিতর্ক  ,ক্রীড়ামন্ত্রীর অব্যাহতির আবেদন,  মুখ্যমন্ত্রীকে চিঠি  ,নিরপেক্ষ তদন্ত দাবি  ,রাজ্য ক্রীড়া দপ্তর  ,মেসি সফর বিতর্ক,  নবান্নের সিদ্ধান্ত

লিওনেল মেসি এবং অরূপ বিশ্বাস

Lionel Messi: আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি ১৪ বছর পর ভারতে এসেছেন। কিন্তু, এই সফরের শুরুটা একেবারে প্রত্যাশা অনুসারে হয়নি। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মেসিকে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল। কিন্তু, হাজার-হাজার টাকার টিকিট কেটেও তারা মেসিকে দেখতে পাননি। এরপরই স্টেডিয়াম জুড়ে শুরু হয় বেনজির বিক্ষোভ। এই ঘটনায় অনুষ্ঠানের প্রধান উদ্য়োক্তা শতদ্রু দত্তকে (Satadru Dutta) গ্রেফতার করা হয়েছে। যদিও মেসির ছায়াসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) এবং বেশকিছু 'ভিআইপি' সমর্থক। এই পরিস্থিতিতে বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা (Ashok Dinda) প্রশ্ন তুলেছেন, এই চূড়ান্ত অব্যবস্থার জন্য যদি শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়, তাহলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে কেন ছেড়ে দেওয়া হল? 

Advertisment

Lionel Messi Mumbai Events Schedule: আজ মুম্বই যাচ্ছেন মেসি, কখন-কী অনুষ্ঠান রয়েছে? দেখে নিন একনজরে

বাংলার এই প্রাক্তন পেস বোলার ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন, 'যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ মেসি অনুষ্ঠানকে কেন্দ্র করে যেটা ঘটল, তা যথেষ্ট নিন্দনীয়। আলাদা করে মুখের কথায় বলা সম্ভব নয়। সত্যি কথা বলতে কী, চূড়ান্ত একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। শাসক দলের নেতারা একেবারে মেসিকে ছিনিয়ে নেন এবং সারাক্ষণই ছায়াসঙ্গীর মতো পাশে আটকে ছিলেন। আর সেকারণেই সাধারণ দর্শকরা মেসিকে বিন্দুমাত্র দেখতে পেলেন না।'

Lionel Messi in Hyderabad: সকালে অগ্নিগর্ভ কলকাতা, সন্ধ্যায় হায়দরাবাদ গিয়ে 'মনের কথা' বললেন মেসি!

তিনি আরও যোগ করেন, 'সাধারণ দর্শকরা কতই না কষ্টের অর্থ উপার্জন করে এই অনুষ্ঠানের টিকিট কিনেছিল। কিন্তু, যে কারণে তাঁরা মাঠে এসেছিলেন, সেই সামান্য প্রত্যাশাও তাঁদের পূরণ হল না। আমি তো মাঠে এক ফুট দুরত্ব থেকেও মেসিকে ঠিকঠাকভাবে দেখতে পাইনি। যদি সমর্থকরা এভাবে বঞ্চিত হন, তাহলে হতাশা গ্রাস করা খুবই স্বাভাবিক ব্যাপার।'

Lionel Messi Fans Agitation: 'আজ আমার বিয়ে, তাও এসেছিলাম...', মেসিকে দেখতে না পেয়ে রেগে আগুন হবু বর!

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মেসি যখন মাঠে পা রাখেন সেইসময় তাঁর সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন উদ্যোগপতি শতদ্রু দত্ত। মেসিকে দেখার বেশকিছু 'ভিআইপি' সমর্থক মাঠের মধ্যে ঢুকে পড়েন। তাঁরা মেসিকে কার্যত ঘিরে রাখেন। সেকারণে যাঁরা গ্যালারিতে ছিলেন, তাঁরা কিছুই দেখতে পাচ্ছিলেন না। এমন সময় শতদ্রু দত্ত অনুরোধ করেন, সমর্থকরা যেন মাঠ ছেড়ে বেরিয়ে যান। কিন্তু, কেউই সেকথায় কর্ণপাত করেননি। এরপর পুলিশের কাছে অনুরোধ করা হয়, তাঁরা যেন গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু, পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এরপর মেরেকেটে ২২ মিনিট মাঠে ছিলেন মেসি। তারপর এই বিশৃঙ্খল পরিস্থিতি দেখে তিনিও রীতিমতো বিরক্ত হন। শেষপর্যন্ত নিজের গাড়িতে চেপে বেরিয়ে যান। 

Lionel Messi : একদিকে যুবভারতীতে দেদার লুটপাট, অপরদিকে হায়দ্রাবাদে পায়ে বল নিয়ে ভেলকি, মেসি জাদুতে ভরপুর সোশ্যাল মিডিয়ায়

দেখে নিন সেই পোস্ট:

অবশেষে অশোক দিন্দা বললেন, 'এই ঘটনার জন্য যদি শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়, তাহলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর গোটা দলকে কেন ছেড়ে দেওয়া হল? এই ঘটনার দায় তাঁদেরও নিতে হবে। এই ধরনের অব্যবস্থা এবং বিশ্বজনীন একটি ক্রীড়া অনুষ্ঠানে রাজনৈতিক কর্তা-ব্যক্তিদের হল্লা রীতিমতো লজ্জাজনক একটি ঘটনা। এটা একেবারেই মেনে নেওয়া যায় না।'

Lionel Messi Arup Biswas Satadru Dutta