/indian-express-bangla/media/media_files/2025/12/13/messi-2025-12-13-00-18-27.jpg)
মেসিকে দেখতে যুবভারতী স্টেডিয়ামে যাচ্ছেন তো?
Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) : আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই কলকাতায় পা রাখতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। গোটা শহর আপাতত যে মেসি জ্বরে কাঁপছে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। ইতিমধ্যে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সেখানেই স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে যে মেসি কখন-কী করবেন। আসুন, সেই ব্যাপারেই আলোচনা করা যাক।
বিধাননগরের ডেপুটি পুলিশ কমিশনার অনীশ সরকার জানালেন, 'আপনারা অনেকেই জানেন, শুক্রবার (১৩ ডিসেম্বর) লিওনেল মেসি কলকাতা শহরে আসছেন। ওঁর জন্য যুবভারতী স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে বহু সম্মানীয় অতিথির পাশাপাশি প্রচুর দর্শক আসতে চলেছেন। সেই অনুষ্ঠান সংক্রান্ত কয়েকটি তথ্য আজ আমরা দিতে চাই।'
স্টেডিয়ামে ঢোকার আগে গুরুত্বপূর্ণ বিষয়:
এরপর তিনি বলেন, 'সকাল ১০টায় এই অনুষ্ঠান শুরু হবে। দুপুর ১টা বেজে ০৫ মিনিট নাগাদ এই অনুষ্ঠান শেষ হবে। সাধারণ দর্শকদের জন্য স্টেডিয়ামের পাঁচটা গেটই সকাল ৭টা থেকে খুলে দেওয়া হবে। দর্শকদের টিকিট মূলত দুটো জায়গায় চেক এবং স্ক্যান করা হবে। এজন্য বিশেষ স্ক্যানিং মেশিনের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে মূল গেটে টিকিট চেক করা হবে। এরপর যে ব়্যাম্পগুলো দিয়ে দর্শকরা বিভিন্ন ব্লকে যাবেন, সেখানেও টিকিট চেক করা হবে।'
Lionel Messi-Shah Rukh Khan: শহরে মেসির আগমনে উন্মাদনা তুঙ্গে, ফুটবল কিংবদন্তিকে সঙ্গ দেবেন শাহরুখ!
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দর্শকদের জলের বোতল নিয়ে আসার দরকার নেই। কারণ স্টেডিয়ামে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোন ছাড়া খুব বেশি জিনিসপত্র আনতেও বারণ করে দেওয়া হয়েছে। এছাড়া টিফো, মেগাফোন, স্মোক ক্যান্ডল এবং কোনও দাহ্য পদার্থ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।
Shilton Paul and Lionel Messi: মেসি ম্যাচে মোহনবাগানের অধিনায়ক, দায়িত্ব পেয়ে কী বললেন শিল্টন?
সবশেষে অনীশ সরকার জানালেন, যতটা তাড়াতাড়ি সম্ভব সকলে যেন স্টেডিয়ামে প্রবেশ করেন। কারণ টিকিট চেকিং এবং স্ক্যানিংয়ের জন্য একটা ন্যুনতম সময় লাগবে। সেক্ষেত্রে পরেরদিকে এলে স্টেডিয়ামে প্রবেশ করার ক্ষেত্রে একটা ন্যুনতম সময় লাগবে।
Lionel Messi in Kolkata: আচমকা ভোলবদল ব্যারেটোর, নাম প্রত্যাহার মেসি ম্যাচ থেকে! কারণটা জানেন?
প্রসঙ্গত, তিন দিনের ভারত সফরে আসছেন লিওনেল মেসি। ১৩ তারিখ সকালটা কলকাতায় কাটিয়ে দুপুরেই তিনি হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। ১৪ তারিখ তিনি যাবেন মুম্বই। অবশেষে ১৫ ডিসেম্বর দিল্লি সফর শেষ করেই নিজের দেশে পাড়ি দেবেন। মেসিকে অন্তত একবার স্বচক্ষে দেখার জন্য যুবভারতী স্টেডিয়াম প্রায় হাউসফুল হয়ে গিয়েছে। সুতরাং, নির্দিষ্ট নিয়মবিধি মেনে মাঠে আসুন। গোটা অনুষ্ঠান উপভোগ করুন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us