/indian-express-bangla/media/media_files/2025/12/11/jose-ramirez-barreto-and-lionel-messi-2025-12-11-16-13-44.jpg)
হোসে রামিরেজ ব্যারেটো এবং লিওনেল মেসি
Lionel Messi: আগামী শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির সম্মানার্থে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে মোহনবাগান (Mohun Bagan) অল স্টারস বনাম ডায়মন্ড হারবার অল স্টার্সের খেলা হবে। তবে ম্যাচ শুরুর দু'দিন আগেই মোহনবাগান অল স্টারস থেকে নিজের নাম প্রত্যাহার করলেন বাগানের 'সবুজ তোতা' হোসে রামেরেজ ব্যারেটো (Jose Ramirez Barreto)। কেন তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করলেন, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
Lionel Messi GOAT Concert: মেসি ম্যাচে কারা খেলবেন মোহনবাগান দলে? জেনে নিন বিস্তারিত
একটি সূত্র মারফত জানা গিয়েছে, মেসির সামনে খেলতে নামবেন না ব্রাজিলিয়ান ফুটবলার ব্যারেটো। বিশ্ব ফুটবলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বিতার কথা আমরা সকলেই জানি। এই ম্যাচেও কি তেমনই কোনও আবেগ ব্যারেটোর মধ্যে কাজ করল? সেটা অবশ্য মোহনবাগানের এই প্রাক্তন তারকা ফুটবলারই ভাল বলতে পারবেন।
Lionel Messi: কলকাতায় মেসির জন্য 'বিশেষ চমক', অবাক হবেন ঈশ্বরের বরপুত্রও!
এখন প্রশ্ন হল, ব্যারেটো যদি নিজের নাম প্রত্যাহার করে নেন, সেক্ষেত্রে মোহনবাগানকে নেতৃত্ব দেবেন কে? শোনা যাচ্ছিল, এই ম্যাচে নাকি ব্যারেটোর হাতেই থাকতে পারে ক্যাপ্টেনস আর্ম ব্যান্ড। এবার তিনি নাম প্রত্যাহার করার পর শিলটন পালকে হয়তো অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
Lionel Messi Ticket: কবে-কোথায় পাবেন মেসিকে দেখার টিকিট? সামনে এল বড় খবর
এই ম্যাচে মোহনবাগানের হয়ে কারা খেলবেন, আসুন সেই দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক:
সংগ্রাম মুখোপাধ্যায়, শিল্টল পাল, দুলাল বিশ্বাস, কিংশুক দেবনাথ, রহিম নবি, লালকমল ভৌমিক, হাবিবুর রহমান, অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, ডেনসন দেবদাস, বসুদেব মণ্ডল, দীপক মণ্ডল, গৌতম ঘোষ এবং অমিত দাস।
Lionel Messi Unknown Story: কোনও রূপকথা নয়, মেসির ডেবিউ ম্যাচ ছিল বড় 'দুঃস্বপ্ন'! কারণটা জানেন?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শনিবার সকাল সাড়ে দশটা থেকে এই ম্যাচ শুরু হবে। যদিও মেসি এই ম্যাচে খেলবেন না। তবে তার উপস্থিতিতেই গোটা বিষয়টা আয়োজন করা। শোনা যাচ্ছে এই ম্যাচ শুরুর আগে, মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে ঐতিহাসিক শিল্ড জয়ের জার্সি ঈশ্বরের বরপুত্রের হাতে তুলে দেওয়া হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us