Lionel Messi Latest News: রাতেই পা রেখেছেন শহর কলকাতায়, আজ সারাদিন কখন-কী করবেন মেসি?

Lionel Messi Kolkata Latest News: আর্জেন্টিনার সুপারস্টার ফুটবলার লিওনেল মেসি ইতিমধ্যেই পা রেখেছেন শহর কলকাতায়। শুক্রবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে তিনি বিমান থেকে নামেন।

Lionel Messi Kolkata Latest News: আর্জেন্টিনার সুপারস্টার ফুটবলার লিওনেল মেসি ইতিমধ্যেই পা রেখেছেন শহর কলকাতায়। শুক্রবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে তিনি বিমান থেকে নামেন।

author-image
Koushik Biswas
New Update
Lionel Messi Events

দেখে নিন, আজ কলকাতায় কখন-কী করবেন মেসি

Lionel Messi: আর্জেন্টিনার সুপারস্টার ফুটবলার লিওনেল মেসি ইতিমধ্যেই পা রেখেছেন শহর কলকাতায়। শুক্রবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে তিনি বিমান থেকে নামেন। প্রসঙ্গত, ১৩ থেকে ১৫ ডিসেম্বর তিনি ভারতের মোট চারটি শহরে হারিকেন ট্যুর করবেন। সেই তালিকায় নাম রয়েছে -- কলকাতা, হায়দরাবাদ, মুম্বই এবং নয়াদিল্লির।

Advertisment

Lionel Messi in Kolkata: মেসিকে দেখতে যুবভারতী যাচ্ছেন? স্টেডিয়ামে ঢোকার আগে করতে হবে এই 'ছোট্ট' কাজ!

এই সফরে মেসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) সহ বেশ কয়েকজন নামীদামি ব্যক্তিত্বের সঙ্গে 'মোলাকাত' করবেন। পাশাপাশি চারটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে। এই ইভেন্টে মেসির বার্সেলোনা দলের সতীর্থ তথা উরুগুয়ের স্ট্রাইকার লুই সুয়ারেজ এবং ফিফা বিশ্বকাপজয়ী ফুটবলার রড্রিগো ডি পল উপস্থিত থাকবেন।

Lionel Messi Statue 5 Unknown Facts: মেসির মূর্তি সম্পর্কে এই ৫ তথ্য জানতেন? না হলে আপনিই হাত কামড়াবেন

আজ দুপুরের মধ্যেই হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন মেসি। এরপর আগামীকাল অর্থাৎ ১৪ তারিখ মুম্বইয়ে এবং ১৫ ডিসেম্বর নয়াদিল্লি সফরে যাবেন তিনি।

Lionel Messi-Shah Rukh Khan: শহরে মেসির আগমনে উন্মাদনা তুঙ্গে, ফুটবল কিংবদন্তিকে সঙ্গ দেবেন শাহরুখ!

আজ সারাদিন কলকাতার কোথায়-কী করবেন মেসি?

  • বৃহস্পতিবার রাত ১:৩০ : কলকাতায় আগমন
  • সকাল ৯:৩০ থেকে ১০:৩০ : সাক্ষাৎ ও শুভেচ্ছা (মিট অ্যান্ড গ্রিট) অনুষ্ঠান
  • সকাল ১০:৩০ থেকে ১১:১৫: মেসির মূর্তির ভার্চুয়াল উদ্বোধন
  • সকাল ১১:১৫ থেকে ১১:২৫: বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে আগমন
  • সকাল ১১:৩০: শাহরুখ খান যুবভারতীতে আসবেন
  • দুপুর ১২:০০: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্য়ায় স্টেডিয়ামে আসবেন
  • দুপুর ১২:০০ থেকে ১২:৩০ : মোহনবাগান অল স্টারস বনাম ডায়মন্ড হারবার অল স্টারস প্রীতি ম্যাচ
  • দুপুর ২:০০ : কলকাতা থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা।

Lionel Messi in Kolkata: আচমকা ভোলবদল ব্যারেটোর, নাম প্রত্যাহার মেসি ম্যাচ থেকে! কারণটা জানেন?

এই ইভেন্টের টিকিট আপনি ডিস্ট্রিক্ট বাই জ়োম্যাটো অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে কাটতে পারেন। অধিকাংশ শহরেই টিকিটের ন্যুনতম মূল্য ৪,৫০০ টাকা। যদিও সেই টিকিট এখন প্রায় শেষ বললেই চলে। শুধুমাত্র মুম্বইয়ে টিকিটের দাম ৮,২৫০ টাকা।

Lionel Messi narendra modi Shah Rukh khan