Lionel Messi Kolkata Highlights: লজ্জায় মুখ পুড়ল কলকাতার, বিরক্ত হয়ে মাঠ ছাড়লেন মেসি

Lionel Messi Kolkata Highlights: কলকাতায় মেসি উন্মাদনা তুঙ্গে। ১৪ বছর পর যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান, ভক্তদের ঢল, শাহরুখ খান ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি।

Lionel Messi Kolkata Highlights: কলকাতায় মেসি উন্মাদনা তুঙ্গে। ১৪ বছর পর যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান, ভক্তদের ঢল, শাহরুখ খান ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Lionel Messi Concert (1)

মেসিকে না দেখতে না পেয়ে উত্তেজিত সমর্থকরা

Lionel Messi in Kolkata today: মেসি জ্বরে কাঁপছে শহর কলকাতা। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ লিওনেল মেসির অনুষ্ঠান শুরুর আগেই গতকাল রাত থেকে শহরে ভিড় জমাতে শুরু করেছেন অসংখ্য মেসি-ভক্ত। দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতায় পা রাখলেন বিশ্বজয়ী এই ফুটবল তারকা।

Advertisment

আজ যুবভারতীতে পৌঁছানোর আগেই হোটেল থেকেই ভার্চুয়ালি নিজের মূর্তির উদ্বোধন করবেন লিওনেল মেসি। এরপর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তার উপস্থিতিকে ঘিরে রয়েছে একাধিক কর্মসূচি।

আরও পড়ুন- Lionel Messi in Kolkata: মেসিকে দেখতে যুবভারতী যাচ্ছেন? স্টেডিয়ামে ঢোকার আগে করতে হবে এই 'ছোট্ট' কাজ!

রঙিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলিউড তারকা শাহরুখ খান। পাশাপাশি অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা।

আরও পড়ুন-Lionel Messi, Kolkata Traffic Update: মেসি জ্বরে কাঁপছে কলকাতা, স্তব্ধ হবে শহরের ট্রাফিক? জেনে নিন আপডেট

তবে যুবভারতী ক্রীড়াঙ্গনের সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ করেই আজই কলকাতা ছেড়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন মেসি। ফলে মাত্র কয়েক ঘণ্টার জন্য হলেও এই মেসি ম্যানিয়া উপভোগ করতে কোনও সুযোগ হাতছাড়া করতে চাইছেন না ভক্তরা।

আরও পড়ুন-Lionel Messi Statue 5 Unknown Facts: মেসির মূর্তি সম্পর্কে এই ৫ তথ্য জানতেন? না হলে আপনিই হাত কামড়াবেন

বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের উপস্থিতিতে এখন উৎসবের আবহ গোটা শহরজুড়ে। একদিকে যেমন প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা, তেমনই ভারত সফরে এসে ব্যস্ত সময়সূচির মধ্যেই রয়েছেন লিওনেল মেসি।

  • Dec 13, 2025 11:55 IST

    Lionel Messi Kolkata live news updates: চরম বিশৃঙ্খলা মাঠে, বেরিয়ে গেলেন মেসি

    Lionel Messi Kolkata live news updates: মেসিকে দেখার জন্য মাঠের মধ্যে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি মাঠ থেকে বেরিয়ে গেলেন।



  • Dec 13, 2025 11:52 IST

    Lionel Messi Kolkata live news updates: হাত নেড়ে শুভেচ্ছা জানালেন মেসি

    Lionel Messi Kolkata live news updates: মাঠের চারদিকে ঘুরে ঘুরে সমর্থকদের উদ্দেশে হাত নাড়লেন মেসি। সমর্থকদের ভালোবাসা কুড়োলেন তিনি।



  • Dec 13, 2025 11:34 IST

    Lionel Messi Kolkata live news updates: চলছে করমর্দনের পালা

    Lionel Messi Kolkata live news updates: মোহনবাগান অল স্টারস এবং ডায়মন্ড হারবার অল স্টারস ফুটবলারদের সঙ্গে করমর্দন করছেন মেসি।



  • Dec 13, 2025 11:33 IST

    Lionel Messi Kolkata live news updates: মাঠে ঢুকলেন লিওনেল মেসি

    Lionel Messi Kolkata live news updates: বেলা সাড়ে ১১টায় মাঠে পা রাখলেন লিওনেল মেসি। সাদা গাড়িতে চেপে তিনি মাঠে এলেন। সঙ্গে রয়েছেন লুই সুয়ারেজ এবং পল রডরিগো।



  • Dec 13, 2025 11:22 IST

    Lionel Messi Kolkata live news updates: শুরু হল প্রীতি ফুটবল ম্যাচ

    Lionel Messi Kolkata live news updates: সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে শুরু হল প্রীতি ফুটবল ম্য়াচ। এই ম্য়াচে মোহনবাগান অল স্টারস এবং ডায়মন্ড হারবার অল স্টারস খেলতে নেমেছে। আপাতত প্রথমার্ধের খেলা চলছে। কোনও দলই এখনও গোল করতে পারেনি।



  • Dec 13, 2025 10:57 IST

    Lionel Messi Kolkata live news updates: মেসিকে দেখতে যুবভারতী যাচ্ছেন? স্টেডিয়ামে ঢোকার আগে করতে হবে এই 'ছোট্ট' কাজ!



  • Dec 13, 2025 10:16 IST

    Lionel Messi Kolkata live news updates: শুরু সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান

    Lionel Messi Kolkata live news updates: গান গাইছেন অনীক ধর। বন্দেমাতরমের সুর মূর্চ্ছনায় গর্জে উঠল সল্টলেক স্টেডিয়াম। এরপর শুরু হয় নৃত্যানুষ্ঠানও

    mESSI dANCE pROGRAMME
    মেসি বরণে শুরু নৃত্যনুষ্ঠান



  • Dec 13, 2025 10:12 IST

    Lionel Messi Kolkata live news updates: সল্টলেক স্টেডিয়ামে এলেন লিওনেল মেসি

    Lionel Messi Kolkata live news updates: অবশেষে সল্টলেক স্টেডিয়ামে পা রাখলেন লিওনেল মেসি। কলকাতার হাজার-হাজার সমর্থক তাঁকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছেন।



  • Dec 13, 2025 10:10 IST

    Lionel Messi Kolkata live news updates: চলছে মেসি বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি

    Messi Prep



  • Dec 13, 2025 08:50 IST

    Lionel Messi Kolkata live news updates:আজ সারাদিন কখন-কী করবেন মেসি?

    আর্জেন্টিনার সুপারস্টার ফুটবলার লিওনেল মেসি ইতিমধ্যেই পা রেখেছেন শহর কলকাতায়। শুক্রবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে তিনি বিমান থেকে নামেন। প্রসঙ্গত, ১৩ থেকে ১৫ ডিসেম্বর তিনি ভারতের মোট চারটি শহরে হারিকেন ট্যুর করবেন। সেই তালিকায় নাম রয়েছে -- কলকাতা, হায়দরাবাদ, মুম্বই এবং নয়াদিল্লির।

    বিস্তারিত পড়ুন- Lionel Messi Latest News: রাতেই পা রেখেছেন শহর কলকাতায়, আজ সারাদিন কখন-কী করবেন মেসি?



  • Dec 13, 2025 08:22 IST

    Messi Kolkata welcome ceremony live: মেসিকে দেখতে যুবভারতী যাচ্ছেন?

    গোটা শহর আপাতত যে মেসি জ্বরে কাঁপছে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। ইতিমধ্যে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সেখানেই স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে যে মেসি কখন-কী করবেন। আসুন, সেই ব্যাপারেই আলোচনা করা যাক।

    বিস্তারিত পড়ুন- Lionel Messi in Kolkata: মেসিকে দেখতে যুবভারতী যাচ্ছেন? স্টেডিয়ামে ঢোকার আগে করতে হবে এই 'ছোট্ট' কাজ!



  • Dec 13, 2025 08:21 IST

    Lionel Messi Kolkata live news updates: মেসি জ্বরে কাঁপছে কলকাতা

    ফুটবলের অন্যতম বড় সুপারস্টার লিওনেল মেসির সমর্থক গোটা বিশ্ব জুড়েই ছড়িয়ে রয়েছে। ব্যতিক্রম নয় ভারতও। গোটা দেশের পাশাপাশি শহর কলকাতায় আপাতত মেসিকে নিয়ে শুরু হয়েছে এক আলাদা উন্মাদনা। এই পরিস্থিতিতে শনিবার (১৩ ডিসেম্বর) শহরের যানবাহন কি একেবারে স্তব্ধ হয়ে যাবে? কোন রাস্তায় গেলেই বা আপনি জলদি পৌঁছতে পারবেন গন্তব্যে। আসুন জেনে নেওয়া যাক, ট্রাফিকের (Kolkata Traffic Update) হাল-হকিকত।



kolkata news Lionel Messi Kolkata live updates Lionel Messi in Kolkata today Messi Kolkata news live Lionel Messi India tour Kolkata Messi Kolkata event live