Lionel Messi, Kolkata Traffic Update: মেসি জ্বরে কাঁপছে কলকাতা, স্তব্ধ হবে শহরের ট্রাফিক? জেনে নিন আপডেট

Lionel Messi Kolkata Traffic Update: শনিবার (১৩ ডিসেম্বর) শহরের যানবাহন কি একেবারে স্তব্ধ হয়ে যাবে? কোন রাস্তায় গেলেই বা আপনি জলদি পৌঁছতে পারবেন গন্তব্যে। আসুন জেনে নেওয়া যাক, ট্রাফিকের হাল-হকিকত।

Lionel Messi Kolkata Traffic Update: শনিবার (১৩ ডিসেম্বর) শহরের যানবাহন কি একেবারে স্তব্ধ হয়ে যাবে? কোন রাস্তায় গেলেই বা আপনি জলদি পৌঁছতে পারবেন গন্তব্যে। আসুন জেনে নেওয়া যাক, ট্রাফিকের হাল-হকিকত।

author-image
Koushik Biswas
New Update
Lionel Messi, Kolkata Traffic Update, মেসি, কলকাতা

Lionel Messi: কলকাতা বিমানবন্দরে মেসি।

Lionel Messi: ফুটবলের অন্যতম বড় সুপারস্টার লিওনেল মেসির সমর্থক গোটা বিশ্ব জুড়েই ছড়িয়ে রয়েছে। ব্যতিক্রম নয় ভারতও। গোটা দেশের পাশাপাশি শহর কলকাতায় আপাতত মেসিকে নিয়ে শুরু হয়েছে এক আলাদা উন্মাদনা। এই পরিস্থিতিতে শনিবার (১৩ ডিসেম্বর) শহরের যানবাহন কি একেবারে স্তব্ধ হয়ে যাবে? কোন রাস্তায় গেলেই বা আপনি জলদি পৌঁছতে পারবেন গন্তব্যে। আসুন জেনে নেওয়া যাক, ট্রাফিকের (Kolkata Traffic Update) হাল-হকিকত।

Advertisment

জেনে নিন বিস্তারিত

শনিবার সকাল ৬টা থেকেই ইএম বাইপাসে বিভিন্ন পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ করা হবে। যতক্ষণ না পর্যন্ত এই অনুষ্ঠান শেষ হচ্ছে, ততক্ষণ এই নিয়ন্ত্রণ লাগু থাকবে। এর পাশাপাশি পানামা আইল্যান্ড থেকে উল্টোডাঙা উড়ালপুল পর্যন্তও পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যদি দরকার পড়ে, সেক্ষেত্রে গাড়িগুলোকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হতে পারে।

Lionel Messi in Kolkata: মেসিকে দেখতে যুবভারতী যাচ্ছেন? স্টেডিয়ামে ঢোকার আগে করতে হবে এই 'ছোট্ট' কাজ!

অন্যদিকে, চাউলপট্টি রোড এবং গগন সরকার স্ট্রিটের সংযোগস্থল থেকে ইএম বাইপাস পর্যন্তও বিভিন্ন পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। একই নিয়ম লাগু থাকবে বেলেঘাটা মেন রোড এবং সিআইটি রোডের সংযোগস্থল থেকে ইএম বাইপাস পর্যন্ত। অন্যদিকে আবার নারকেলডাঙা মেন রোড এবং ফুলবাগান ক্রসিংয়েও নিয়ন্ত্রণ করা হতে পারে পণ্যবাহী যান চলাচল।

Lionel Messi Statue 5 Unknown Facts: মেসির মূর্তি সম্পর্কে এই ৫ তথ্য জানতেন? না হলে আপনিই হাত কামড়াবেন

নিয়ন্ত্রিত হতে পারে যাত্রীবাহী গাড়িও

তবে শুধুমাত্র পণ্যবাহী গাড়িই নয়, দরকার পড়লে যাত্রীবাহী গাড়িও নিয়ন্ত্রণ করা হতে পারে। বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ইতিমধ্যে একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। সেখানে ডিসিপি ট্রাফিক নিমা নরবু ভূটিয়া জানিয়েছেন, যে গাড়িগুলো চিংড়িঘাটার দিকে যাবে, সেগুলোকে সুশ্রুত আইল্যান্ড, জিডি আইল্যান্ড এবং নিউ ব্রিজ দিয়ে ঘোরানো হতে পারে।

Lionel Messi-Shah Rukh Khan: শহরে মেসির আগমনে উন্মাদনা তুঙ্গে, ফুটবল কিংবদন্তিকে সঙ্গ দেবেন শাহরুখ!

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৪ বছর পর আবারও শহর কলকাতায় পা রেখেছেন লিওনেল মেসি। ২০১১ সালে তিনি আর্জেন্টিনা দলের হয়ে খেলতে এসেছিলেন। ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্য়াচ খেলেছিলেন তিনি। সেই ম্য়াচে মেসি গোল করতে না পারলেও, আর্জেন্টিনা অবশ্য জয়লাভ করেছিল। তবে এককভাবে এই প্রথমবার কলকাতা সফরে এসেছেন। তিনি। ফলে সেটা যে স্পেশাল হবে, সেটাই স্বাভাবিক।

Lionel Messi Kolkata traffic update