/indian-express-bangla/media/media_files/2025/12/13/lionel-messi-meet-and-greet-events-2025-12-13-01-22-15.jpg)
মেসির জন্য ইতিমধ্যে চড়ছে উন্মাদনার পারদ
Lionel Messi: অবশেষে ভারতে এসেছেন আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। শুক্রবার (১৩ ডিসেম্বর) মধ্য় রাতে তিনি কলকাতায় পা রেখেছেন। আজ গোটা সকালবেলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন তিনি। কিন্তু, আপনি যদি মেসির সঙ্গে হাত মেলাতে চান, তাহলে সেই সুযোগও থাকবে আপনার কাছে। যদিও খরচ করতে হবে একটা মোটা অঙ্কের টাকা।
আসলে ফুটবল নক্ষত্রের এই G.O.A.T সফরে উদ্যোক্তারা একটি 'মিট অ্যান্ড গ্রিট' প্যাকেজের কথা ঘোষণা করেছেন। এই প্যাকেজের দাম শুনলে সাধারণ মধ্যবিত্তের চোখ অবশ্যই কপালে ওঠার জোগাড় হবে। এই প্যাকেজের জন্য আপনার পকেট থেকে খসবে 'মাত্র' ১০ লাখ টাকা। আজ্ঞে হ্যাঁ! ঠিকই শুনছেন আপনি। এটা এমন একটা টাকার অঙ্ক যা সাধারণ মধ্যবিত্ত পরিবারের গোটা জীবনের সঞ্চয়।
১০ লাখ টাকা খরচ করে কোথায় হাত মেলাতে পারবেন?
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাত দেড়টা নাগাদই কলকাতায় চলে এসেছেন মেসি। তিন দিনের মধ্যে দেশের চারটে শহরে তিনি হারিকেন ট্যুর করবেন। আজ সকাল সাড়ে ৯টা থেকে হায়াত রিজেন্সিতে একটি 'মিট অ্যান্ড গ্রিট' অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানে তাঁরাই যোগ দিতে পারবেন যাঁরা এই মোটা অঙ্কের টাকা খরচ করেছেন। দিল্লিবাসীদের জন্য হোটেল লীলা প্যালেসে মেসির 'মিট অ্যান্ড গ্রিট' অনুষ্ঠান আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে টিকিটের মূল্য এতটাই আকাশছোঁয়া যে হাতেগোনা কয়েকজনই তা খরচ করতে পারবেন।
কীভাবে বুক করবেন মেসির ১০ লাখ টাকার টিকিট?
যদি আপনি লিওনেল মেসির সঙ্গে হাত মেলাতে এবং সেলফি তুলতে চান, তাহলে আপনাকে 'ডিস্ট্রিক্ট বাই জ়োম্যাটো' অ্য়াপ কিংবা ওয়েবসাইটে যেতে হবে। সেখানেই বুক করতে পারবেন স্লট। এছাড়া রয়েছে ফাদার অ্যান্স সন এক্সপিরিয়েন্স। অর্থাৎ, বাবা এবং ছেলে যদি একসঙ্গে সাক্ষাৎ করতে চান, সেক্ষেত্রে খরচ করতে হবে ১২.৫ লাখ টাকা।
Lionel Messi-Shah Rukh Khan: শহরে মেসির আগমনে উন্মাদনা তুঙ্গে, ফুটবল কিংবদন্তিকে সঙ্গ দেবেন শাহরুখ!
এরমধ্যে মিট অ্যান্ড গ্রিট, ফোটো শ্যুট, দুজনের জন্য মেসির অটোগ্রাফ করা জার্সি, ডাইনিং এবং মেসির পেনাল্টি স্কিল ডিসপ্লে থাকবে। আর আপনি যদি পরিবারের সবাইকে নিয়ে দেখা করতে চান, সেক্ষেত্রে আপনাকে ২৫ লাখ টাকা খরচ করতে হবে। তবে মেসির সঙ্গে একবার দেখা করতে পারলে, সেই স্মৃতি যে আপনার চিরস্মরণীয় হয়ে থাকবে, তা নিঃসন্দেহে বলা যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us