Lionel Messi Meets Raju Da Pocket Porota: মেসির সঙ্গে আদৌ দেখা করবেন রাজু'দা? জেনে নিন আসল সত্যিটা!

Raju Da Pocket Porota: বিগত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল ফুটবল নক্ষত্র লিওনেল মেসির সঙ্গে নাকি দেখা করবেন 'পকেট পরোটা' বিক্রেতা রাজু'দা। ব্যাপারটা নিয়ে কম আলোচনা হয়নি। কেউ বলেছেন, কপাল খুলে গেল। কেউ বা আবার নেহাতই গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

Raju Da Pocket Porota: বিগত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল ফুটবল নক্ষত্র লিওনেল মেসির সঙ্গে নাকি দেখা করবেন 'পকেট পরোটা' বিক্রেতা রাজু'দা। ব্যাপারটা নিয়ে কম আলোচনা হয়নি। কেউ বলেছেন, কপাল খুলে গেল। কেউ বা আবার নেহাতই গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

author-image
Koushik Biswas
New Update
Raju Da and Lionel Messi

রাজু দা এবং লিওনেল মেসি

Lionel Messi: বিগত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল ফুটবল নক্ষত্র লিওনেল মেসির সঙ্গে নাকি দেখা করবেন 'পকেট পরোটা' বিক্রেতা রাজু'দা (Raju Da Pocket Porota)। ব্যাপারটা নিয়ে কম আলোচনা হয়নি। কেউ বলেছেন, কপাল খুলে গেল। কেউ বা আবার নেহাতই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। অবশেষে কলকাতায় পা রেখেছেন লিওনেল মেসি। এবার কি রাজু'দা সত্যিই এই  আর্জেন্টাইন ফুটবল তারকার সঙ্গে দেখা করবেন? জেনে নিন আসল সত্যিটা।

Advertisment

Lionel Messi in Kolkata: মেসিকে দেখতে যুবভারতী যাচ্ছেন? স্টেডিয়ামে ঢোকার আগে করতে হবে এই 'ছোট্ট' কাজ!

কী বললেন সুভাষ ঘোষ?

ইতিমধ্যে রাজু'দা ওরফে সুভাষ ঘোষ শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'আগামীকাল অর্থাৎ ১৩ ডিসেম্বর আমি মেসির সঙ্গে দেখা করতে যাচ্ছি। শতদ্রু দত্ত মহাশয় এবং তাঁর দলকে আমি অনেক ধন্যবাদ জানাই।' অপর একটি পোস্টে তিনি জানিয়েছেন, মেসির সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য শনিবার তাঁর পকেট পরোটার দোকান বন্ধ থাকবে।

Lionel Messi Statue 5 Unknown Facts: মেসির মূর্তি সম্পর্কে এই ৫ তথ্য জানতেন? না হলে আপনিই হাত কামড়াবেন

অন্যদিকে, রাজু'দা-র পকেট পরোটা নামে অপর একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে তিনি নিজেই জানিয়েছেন, 'আগামীকাল আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। আগামীকাল সেই ১৩ তারিখ। এই দিনটার জন্য আমি স্বপ্ন দেখেছি। কাল আমি মেসির সঙ্গে দেখা করছি। তবে এই সবটাই তোমাদের ভালবাসার কারণে সম্ভব হয়েছে। আমি যে কতখানি আবেগাপ্লুত, সেটা হয়ত মুখের ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার জীবনে যে এমনও দিন আসবে, সেটা কখনও ভাবতে পারিনি।'

Lionel Messi-Shah Rukh Khan: শহরে মেসির আগমনে উন্মাদনা তুঙ্গে, ফুটবল কিংবদন্তিকে সঙ্গ দেবেন শাহরুখ!

দেখে নিন ভিডিও:

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, তিন দিনের ভারত সফরে এসেছেন লিওনেল মেসি। আজ অর্থাৎ ১৩ তারিখ সকালটা কলকাতায় কাটিয়ে দুপুরেই তিনি হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। ১৪ তারিখ তিনি যাবেন মুম্বই। অবশেষে ১৫ ডিসেম্বর দিল্লি সফর শেষ করেই নিজের দেশে পাড়ি দেবেন। মেসিকে অন্তত একবার স্বচক্ষে দেখার জন্য যুবভারতী স্টেডিয়াম প্রায় হাউসফুল হয়ে গিয়েছে। সেই অনুষ্ঠানে রাজু'দা যে একটা বিশেষ মাত্রা যোগ করবেন, তা বলা যেতেই পারে।

Lionel Messi Raju Da Pocket Porota