Lionel Messi Mumbai Events Schedule: আজ মুম্বই যাচ্ছেন মেসি, কখন-কী অনুষ্ঠান রয়েছে? দেখে নিন একনজরে

Lionel Messi: ১৪ বছর পর ভারতে এসেছেন লিওনেল মেসি। মাত্র ৩ দিনের মধ্যে তিনি দেশের চারটি শহর ঘুরবেন। ইতিমধ্যে কলকাতা এবং হায়দরাবাদ ঘুরে ফেলেছেন তিনি। রবিবার মুম্বই যাচ্ছেন।

Lionel Messi: ১৪ বছর পর ভারতে এসেছেন লিওনেল মেসি। মাত্র ৩ দিনের মধ্যে তিনি দেশের চারটি শহর ঘুরবেন। ইতিমধ্যে কলকাতা এবং হায়দরাবাদ ঘুরে ফেলেছেন তিনি। রবিবার মুম্বই যাচ্ছেন।

author-image
Koushik Biswas
New Update
Lionel Messi and Shah Rukh Khan

লিওনেল মেসি এবং শাহরুখ খান

Lionel Messi: প্রায় ১৪ বছর পর ভারতে পা রেখেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার এই ফুটবল তারকার ভারত সফর প্রাথমিকভাবে কিছুটা হলেও বিঘ্নিত হয়েছিল। কলকাতায় ম্যানেজমেন্টের ব্যর্থতার কারণে গোটা অনুষ্ঠানটাই পন্ড হয়ে যায়। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে দেখা যায় চূড়ান্ত বিশৃঙ্খলা। এই পরিস্থিতিতে মেসি সোজা হায়দরাবাদ চলে যান। দক্ষিণ ভারতের এই শহরে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার একটি প্রীতি ম্যাচ খেলেন। এই ম্যাচে অংশ নেন মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি। এছাড়া অতিথি তালিকায় ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গোটা অনুষ্ঠানটাই যথেষ্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। রবিবার (১৪ ডিসেম্বর) অর্থাৎ এই সফরের দ্বিতীয় দিন মেসি মুম্বই আসছেন। প্রথমে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় একটি প্যাডেল G.O.A.T কাপ ম্যাচে তিনি অংশগ্রহণ করবেন। এরপর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের।

Advertisment

Rahul Gandhi meets Lionel Messi: পারল না কলকাতা, করে দেখালো হায়দ্রাবাদ, একান্ত সাক্ষাতে মেসিকে কি বার্তা দিলেন রাহুল গান্ধী?

এই প্যাডেল প্রদর্শনী অনুষ্ঠানে আশা করা হচ্ছে একাধিক নক্ষত্র সমাবেশ দেখতে পাওয়া যাবে। আমন্ত্রিতদের তালিকায় নাম রয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) এবং শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। এই ইভেন্ট শেষ হতে না হতেই মেসি সোজা ওয়ান খেল এর উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হবে। ২ দলেই সাতজন করে ফুটবলার খেলতে নামবেন। এই ম্যাচে বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটিকে দেখতে পাওয়া যাবে। 

Lionel Messi in Hyderabad: সকালে অগ্নিগর্ভ কলকাতা, সন্ধ্যায় হায়দরাবাদ গিয়ে 'মনের কথা' বললেন মেসি!

এরপর মেসি নিজে মাঠে নামতে পারেন। সেই সঙ্গে সমর্থকদের জন্য ফুটবলে দু'একটা শটও মারতে পারেন।

অবশেষে একটি রুদ্ধদ্বার ফ্যাশন শো এবং চ্যারিটি শোয়ে অংশগ্রহণ করবেন এল এম ১০। এখানে ২০২২ ফিফা বিশ্বকাপের কিছু স্মারক নিলামে তোলা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন জ্যাকি শ্রফ, জন আব্রাহাম এবং করিনা কাপুরের মত সেলিব্রিটিরা।

Lionel Messi Fans Agitation: 'আজ আমার বিয়ে, তাও এসেছিলাম...', মেসিকে দেখতে না পেয়ে রেগে আগুন হবু বর!

আসুন দেখে নেওয়া যাক মেসির পূর্ণাঙ্গ মুম্বই সূচি:

  • বিকেল সাড়ে চারটে: ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় প্যাডেল ম্যাচ আয়োজন করা হবে। এখানে উপস্থিত থাকতে পারেন শচীন তেন্ডুলকর।
  • বিকেল পাঁচটা: G.O.A.T কাপ প্রদর্শনী ফুটবল ম্যাচ। দুটো দলের সাতজন করে খেলোয়াড় থাকবেন। এই ম্যাচে বলিউড তারকারা অংশগ্রহণ করবেন।
  • অবশেষে প্রাইভেট ফ্যাশন শো এবং ২০২২ বিশ্বকাপে মেসির স্মারক নিয়ে নিলাম অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন জ্যাকি শ্রফ, জন আব্রাহাম এবং করিনা কাপুরের মত সেলিব্রিটিরা।
Sachin Tendulkar Lionel Messi Shah Rukh khan