/indian-express-bangla/media/media_files/2025/12/15/narendra-modi-and-lionel-messi-2025-12-15-16-26-04.jpg)
নরেন্দ্র মোদী এবং লিওনেল মেসি
Lionel Messi: লিওনেল মেসির ভারত সফর আপাতত অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছে। তিন দিনের ভারত সফরে এসেছিলেন আর্জেন্টিনার এই সুপারস্টার ফুটবলার। সোমবার (১৫ ডিসেম্বর) দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করার কথা ছিল মেসির। কিন্তু, প্রতিকূল আবহাওয়ার কারণে মুম্বই-দিল্লি উড়ান দেরি হয়ে যায়। সেকারণে মোদীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ বাতিল হয়ে যায়।
ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি
সোমবার সকাল থেকেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ঘন কুয়াশায় ঢাকা ছিল। সেকারণে এদিন মোট ৬১ বিমান বাতিল করা হয়েছে। পাশাপাশি খারাপ দৃশ্যমানতার জন্য পাঁচটি বিমান অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এমন কথাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ঘণ্টার পর ঘণ্টা সমর্থকরা সকাল থেকেই অপেক্ষা করছিলেন। বিকেলবেলা এই স্টেডিয়ামেই আসেন মেসি। আর্জেন্টিনার এই ফুটবল তারকাকে একবার দেখার জন্য সকলেই অপেক্ষা করছিলেন। নিরাপত্তার কড়া বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেডিয়াম। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন যে শিক্ষা দিয়েছে, তা কার্যত অক্ষরে অক্ষরে পালন করছে গোটা দেশ।
এমন সময় গৌতম গম্ভীর স্ট্যান্ডের জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে একটি বিশেষ বার্তা। 'খারাপ আবহাওয়ার কারণে, মেসির বিমান আসতে দেরি হবে। সেকারণে মূল অনুষ্ঠান নির্দিষ্ট সময়ের তুলনায় দেরিতে শুরু হবে।'
পাশাপাশি লিওনেল মেসি এবং নরেন্দ্র মোদীর মধ্যে যে সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়েছিল, সেটাও বাতিল করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তাঁদের মধ্যে ২১ মিনিটের একটা সাক্ষাৎ হওয়ার কথা ছিল। কিন্তু, রবিবারই সেই সাক্ষাৎ বাতিল করে দেওয়া হয়। কারণ নরেন্দ্র মোদী আবার ৪ দিনের সফরে ওমান, ইথিওপিয়া এবং জর্ডন যাবেন। ভারতের সঙ্গে এই তিনটে দেশের দ্বিপাক্ষিক চুক্তি হওয়ার কথা রয়েছে। সেকারণে এই বৈঠক বাতিল করে দেওয়া হয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us