Lionel Messi Chaos in Salt Lake Stadium: কলকাতায় ফুটবলের ইতিহাসে কলঙ্কিত অধ্যায়, যুবভারতীতে বেনজির বিশৃঙ্খলা! বাধ্য হয়েই বেরিয়ে গেলেন মেসি

Lionel Messi Salt Lake Stadium Chaos: এতদিন ধরে এত অপেক্ষার পর মাত্র ২২ মিনিট লিওনেল মেসিকে দেখতে পেল শহর কলকাতা। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। আর এই ঘটনার পর গোটা যুবভারতী স্টেডিয়াম কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে।

Lionel Messi Salt Lake Stadium Chaos: এতদিন ধরে এত অপেক্ষার পর মাত্র ২২ মিনিট লিওনেল মেসিকে দেখতে পেল শহর কলকাতা। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। আর এই ঘটনার পর গোটা যুবভারতী স্টেডিয়াম কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে।

author-image
Koushik Biswas
New Update
Lionel Messi Chaos at Salt Lake Stadium

মেসি বেরিয়ে যেতেই শুরু চূড়ান্ত বিশৃঙ্খলা, :এক্সপ্রেস ফোটো - পার্থ পাল

Lionel Messi: ঠিক ১১টা বেজে ৩৪ মিনিটে সল্টলেক স্টেডিয়ামে পা রাখেন লিওনেল মেসি। একটি সাদা রংয়ের বিলাসবহুল গাড়িতে চেপে আসেন তিনি।মাত্র ২২ মিনিট। এতদিন ধরে এত অপেক্ষার পর মাত্র ২২ মিনিট লিওনেল মেসিকে দেখতে পেল শহর কলকাতা। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। আর এই ঘটনার পর গোটা যুবভারতী স্টেডিয়াম কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। মাঠে নেমে সমর্থকরা কার্যত তাণ্ডবলীলা চালাচ্ছেন। এমনকী, মাঠের একটি প্রান্ত থেকে আগুনের ফুলকিও দেখতে পাওয়া যায়। এরপর পুলিশ লাঠি চার্জ করতে শুরু করেছে। এই ঘটনা যে কলকাতার ফুটবল ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। 

Advertisment

Lionel Messi News: যুবভারতীতে লজ্জার ছবি: মেসির সামনে ভাঙচুর, উড়ল বোতল–চেয়ার! ২২ মিনিটেই স্টেডিয়াম ছাড়লেন ফুটবলের রাজপুত্র

কী হয়েছিল ঘটনাটি?

ঠিক ১১টা বেজে ৩৪ মিনিটে সল্টলেক স্টেডিয়ামে পা রাখেন লিওনেল মেসি (Lionel Messi in Kolkata today)। একটি সাদা রংয়ের বিলাসবহুল গাড়িতে চেপে আসেন তিনি। তাঁকে দেখার জন্য গোটা স্টেডিয়াম আগে থেকেই হাউসফুল হয়ে ছিল। সেকারণে তিনি মাঠে পা রাখতে না রাখতেই শব্দব্রহ্মে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। মেসি যখন মাঠে পা রাখেন, সেইসময় তাঁর সঙ্গে ছিল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ক্রীড়া উদ্য়োগপতি শতদ্রু দত্ত। এরপরই পিলপিল করে 'ভিআইপি' সমর্থকরা মাঠে ঢুকতে শুরু করেন। দেখতে না দেখতেই শ'খানেক  সমর্থক মেসিকে ঘিরে ধরেন। এমন পরিস্থিতিতে মেসি বেশ খানিকটা বিরক্ত হন। 

Lionel Messi Kolkata live updates: চরম বিশৃঙ্খলা মাঠে, বেরিয়ে গেলেন মেসি

শতদ্রু দত্ত সমর্থকদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধও করেন। কিন্তু, কে শোনে কার কথা! এই ভিড়ের চাপ ক্রমশ বাড়তে শুরু করে। শেষপর্যন্ত পরিস্থিতি এতটাই কঠিন হয়ে যায়, গ্যালারি থেকে আর কেউ মেসিকে দেখতে পাচ্ছিলেন না। যাঁরা এত টাকা খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন, তাঁরা দেখতে না পেলে তো আওয়াজ উঠবেই। সবমিলিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। 

Lionel Messi Chaos

শেষপর্যন্ত বারংবার অনুরোধ সত্ত্বেও যখন 'ভিআইপি' দর্শকরা মাঠ ছাড়তে চাইলেন না, তখন মেসি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর যেমন ভাবা, ঠিক তেমন কাজ। মেসি মাঠ ছাড়তেই গোটা স্টেডিয়াম অগ্নিগর্ভ হয়ে ওঠে। গ্যালারি থেকে লাফ দিয়ে মাঠে নেমে পড়েন। শুরু হয় জলের বোতল ছোঁড়া। দেখতে না দেখতেই সমর্থকদের একাংশ আবার গ্যালারির চেয়ার ভাঙতে শুরু করেন। চোখের নিমেষে গোটা পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সমর্থকরা মাঠে নেমে রীতিমতো ভাঙচুর চালাতে শুরু করেন। একটা সময় টানেলের সামনে দেখতে পাওয়া যায় আগুনের ধোঁয়াও। এরপর পুলিশ হালকা লাঠি চার্জ করতেও শুরু করে। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়।

Lionel Messi News Update: শহরে 'চিরপ্রতিদ্বন্দ্বী' আর্জেন্টিনার মেসি, কী বললেন ব্রাজ়িলিয়ান ব্যারেটো?

শোনা যাচ্ছে, মেসি নাকি ইতিমধ্যে বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন। এই ঘটনার জন্য দায়ী কে? সেই উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে আগামী ভবিষ্যতে আর কোনও বিদেশি ফুটবলার কলকাতায় আসবেন কি না, তা নিয়ে রীতমতো প্রশ্নচিহ্ন তৈরি হল।

Lionel Messi Lionel Messi in Kolkata today