/indian-express-bangla/media/media_files/2025/03/26/7wsSwdc8vHbAQvMWB9de.jpg)
বিশ্বের কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি
Lionel Messi: লিওনেল মেসি। এই নামটার সঙ্গে আর আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। আর্জেন্টিনার ফুটবল (Argentina Football Team) বিশ্বকাপজয়ী অধিনায়ক। এর থেকে বড় পরিচয় আজ আর মেসির কাছে আর কিছু হতে পারে না। আপনারা অনেকেই হয়ত জানেন না, ২০০৫ সালে আর্জেন্টিনা ফুটবল দলে অভিষেক হয়েছিল মেসির। তবে এই দিনটাকে মেসি রূপকথার আখ্যান করতে পারেননি। আজ যিনি বিশ্বের কিংবদন্তী ফুটবলার, তাঁর কাছে অভিষেক ম্য়াচটা দুঃস্বপ্নের থেকে কোনও অংশে কম ছিল না।
Lionel Messi Record: সাধে কী বলেন ফুটবলের বাদশা! ভয়ঙ্কর রেকর্ডের মালিক লিওনেল মেসি
১৮-তেই জাতীয় দলে অভিষেক
তখন মেসির বয়স ছিল মাত্র ১৮ বছর। ডাক পেলেন জাতীয় সিনিয়র দলে। দিনটা ছিল ১৭ অগাস্ট। বুদাপেস্টের পুসকাস স্টেডিয়ামে হাঙ্গেরির বিরুদ্ধে আয়োজন করা হয়েছিল একটি প্রীতি ম্য়াচ। ততদিনে 'বিস্ময় বালক' হিসেবে ফুটবল দুনিয়ায় বেশ নামডাক করে ফেলেছেন মেসি। একাই কাঁপিয়েছেন বার্সেলোনা। ফলে আর্জেন্টিনার আগামী তারকাকে দেখার জন্য স্টেডিয়াম উপচে ভিড় জমা হয়েছিল।
Lionel Messi News: নিজের চোখে দেখতে চান মেসিকে? তাহলে আপনার জন্যই এই খবর!
আর্জেন্টিনা বনাম হাঙ্গেরি
সকলেই আশা করেছিলেন যে এই ডেবিউ ম্য়াচটা মেসি হয়ত চিরস্মরণীয় করে রাখতে পারবেন। কিন্তু, সেটা আর হল কই। দ্বিতীয়ার্ধে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তবে একেবারেই অল্প সময় খেলার সুযোগ পেয়েছিলেন। বলটা মেসির পায়ে আসতে না আসতেই তিনি ড্রিবল করে বিপক্ষের বক্সে ঢুকতে গিয়েছিলেন। এমন সময় হাঙ্গেরির ডিফেন্ডার ভিলমোস ভ্যানচাক পিছন থেকে মেসির জার্সি টেনে ধরেন। সেইসময় আর্জেন্টিনার এই 'নবজাতক' ফুটবলার হাত দিয়ে ভ্যানচাককে সরানোর চেষ্টা করেছিলেন।
Lionel Messi India Tour 2025: মেসির ভারত সফর নিয়ে ধামাকা খবর, না পড়লে চরম মিস
লাল কার্ড দেখেন মেসি
এমন সময় ভ্যানচাক মাটিতে পড়ে যান। এমন নাটক করতে শুরু করেন যেন তাঁর নাকে লেগেছে। দৌড়ে আসেন রেফারি। কোনও কথা না বলে তিনি সরাসরি মেসিকে লাল কার্ড (Red Card) দেখিয়ে দেন। এমন সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবে হতাশ হয়ে পড়েছিলেন লিও। সেদিন চোখের জলে মাঠ ছেড়েছিলেন। মাত্র ৪৭ সেকেন্ড খেলার সুযোগ পান তিনি। পরবর্তীকালে একাধিক ফুটবল বিশেষজ্ঞ জানিয়েছিলেন, রেফারির ওই সিদ্ধান্তটি দূর্ভাগ্যজনক এবং বিতর্কিত ছিল।
কেরিয়ারে লাগেনি ব্যর্থতার কলঙ্ক
আন্তর্জাতিক ফুটবলে মেসির অভিষেক বিতর্কিত হলেও, সেটা তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে একেবারে প্রতিফলিত হয়নি। দু'দশকের বেশি সময় ধরে ফুটবল বিশ্বে কার্যত রাজত্ব করেছেন তিনি। সর্বকালের সেরা ফুটবলার হিসেবে প্রমাণ করেছেন নিজেকে। জিতেছেন একাধিক ব্য়ালন ডি'অর খেতাব। শুধুমাত্র বিশ্বকাপই নয়, আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা আমেরিকার খেতাবও।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us