/indian-express-bangla/media/media_files/2025/12/06/lionel-messi-vs-cristiano-ronaldo-2025-12-06-10-39-20.jpg)
লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
FIFA World Cup 2026: শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয়েছিল ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। অর্থাৎ, গ্রুপ পর্বে কবে কোন দল কার বিরুদ্ধে লড়াই করবে, সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেল। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবল সমর্থকদের মনে প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে, এবারের বিশ্বকাপে আদৌ লিওনেল মেসি (Lionel Messi) বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ম্য়াচ দেখা যাবে? অর্থাৎ, আর্জেন্টিনা বনাম পর্তুগাল ম্য়াচটি কোন পর্বে আয়োজন করা হবে? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
Lionel Messi Unknown Story: কোনও রূপকথা নয়, মেসির ডেবিউ ম্যাচ ছিল বড় 'দুঃস্বপ্ন'! কারণটা জানেন?
আপাতত আশা করা যেতে পারে,আসন্ন ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল এবং আর্জেন্টিনা একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। অর্থাৎ, মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী 'G.O.A.T' লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু, হিসেবটা অতটাও সহজ নয়। দুটো দলকেই দিতে হবে চরম অগ্নিপরীক্ষা।
Lionel Messi Record: সাধে কী বলেন ফুটবলের বাদশা! ভয়ঙ্কর রেকর্ডের মালিক লিওনেল মেসি
কোন কোন গ্রুপে রয়েছে আর্জেন্টিনা এবং পর্তুগাল?
এই টুর্নামেন্টের গ্রুপ জে'তে রয়েছে আর্জেন্টিনা। এই গ্রুপে বাকি তিনটে দল হল আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডন। অন্য়দিকে, গ্রুপ কে'তে রয়েছে পর্তুগাল। এই গ্রুপের বাকি ৩ দল হল -- উজবেকিস্তান, কলম্বিয়া এবং ফিফা প্লে-অফ ১ জয়ী দল। এবার গ্রুপ পর্বে যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল শীর্ষস্থান দখল করতে পারে, তাহলেই কোয়ার্টার ফাইনালে মেসি বনাম রোনাল্ডো লড়াই দেখতে পাওয়া যাবে। যদি একটা দলও পিছলে যায়, সেক্ষেত্রে সমর্থকরা অবশ্যই আশাহত হবেন।
কোন সমীকরণে হতে পারে মেসি-রোনাল্ডো লড়াই?
এই পরিস্থিতিতে আপনাদের রাখি, এবারের বিশ্বকাপে মোট ৪৮ দল অংশগ্রহণ করতে চলেছে। এরমধ্যে প্রত্যেকটা গ্রুপ থেকে শীর্ষ ২ দল শেষ ৩২ পর্বের যোগ্যতা অর্জন করবে। পাশাপাশি যোগ দেবে গ্রুপের তৃতীয় স্থানে থাকা সেরা ৮ দলও। গ্রুপ শীর্ষ দুটো দলের মধ্যে একটি যদি আর্জেন্টিনা হয়, তাহলে শেষ ৩২-য়ে গ্রুপ এইচ-এর বিজয়ী কিংবা রানার্স-আপ দলের বিরুদ্ধে খেলতে হবে। এই লড়াইটাও অবশ্য সহজ হবে না। কারণ এই গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দের মতো শক্তিশালী দল।
এখানেই শেষ নয়। এরপর রয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াই। সেখানেও এই দুটো দলকে গ্রুপ পর্বের শীর্ষস্থান অর্জন করতে হবে। তাহলেই একমাত্র শেষ আটের লড়াইয়ে পর্তুগাল বনাম আর্জেন্টিনা ম্য়াচ দেখতে পাওয়া যাবে। শেষপর্যন্ত তা ঘটে কি না, সেটাই এখন দেখার।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us