/indian-express-bangla/media/media_files/2026/01/10/lizelle-lee-2026-01-10-19-51-38.jpg)
দুর্দান্ত ক্যাচ নিলেন লিজ়লি লি
WPL 2026: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগ। শনিবার (১০ ডিসেম্বর) এই টুর্নামেন্টের তৃতীয় ম্য়াচ আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক জেমিমা রডরিগস টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত যে একেবারে সঠিক, তা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে। শুরু থেকেই মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটাররা বেশ নড়বড়ে পারফরম্য়ান্স করছেন। ১০ ওভার শেষে হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি ২ উইকেট হারিয়ে ৭৮ রান করেছে।
MI vs DC, WPL 2026 Live: ফিরলেন কমলিনী, দ্বিতীয় উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স
তবে এই ম্য়াচে এখনও পর্যন্ত সকলের নজর কেড়েছেন এক দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার। নাম লিজ়েল লি (Lizelle Lee)। বয়স ৩৩। মহিলা ক্রিকেটে এই বয়সি ক্রিকেটারদের খুব একটা বেশি প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেখা যায় না। তবে লিজ়েল এবারের মহিলা প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। শুধুমাত্র খেলছেন বললে কিছুটা ভুল হবে। বলা ভাল, উইকেটের পিছনে তাঁর ক্ষিপ্রতা গোটা মাঠজুড়ে বিদ্যুৎ সঞ্চার করছে। ইতিমধ্যে তিনি এমন একটি ক্যাচ তালুবন্দি করেছেন, যা দেখে গোটা ক্রিকেট বিশ্ব ইতিমধ্যে হতবাক হয়ে গিয়েছে।
GG vs UPW, WPL 2026 Highlights: তীরে এসে তরী ডুবল ইউপি-র, প্রথম ম্য়াচই পকেটে পুরল গুজরাট
দিল্লির ক্যাপিটালসের হয়ে বল করতে এসেছিলেন শিনেল হেনরি। সামনে ছিলেন অ্যামিলিয়া কের। অফ সাইডের বাইরে ফুল লেংথ ডেলিভারি করেছিলেন শিনেল। বলটা খেলতে কিছুটা লেট করে ফেলেন অ্যামিলিয়া। উইকেট কিপারের ডানদিক থেকে তিনি বলটা খোঁচা মেরে বের করে দিতে গিয়েছিলেন।
MI vs RCB, WPL 2026 Highlights: জয় দিয়ে WPL শুরু স্মৃতিদের, শেষবেলায় বাজিমাত নাদিনের
দেখে নিন সেই ভিডিও:
Watching this on loop 🔁👏
— Women's Premier League (WPL) (@wplt20) January 10, 2026
🎥 An absolute stunner of a catch by Lizelle Lee behind the stumps 🧤
Updates ▶️ https://t.co/aVKBHVKp7c#TATAWPL | #KhelEmotionKa | #MIvDCpic.twitter.com/TFvNNl1us0
কিন্তু, উইকেটের পিছনে দাঁড়িয়ে ছিলেন লিজ়লি লি। তিনি বলটিকে লক্ষ্য করে কার্যত বাজপাখির মতো উড়ে যান। নিজের শরীরটা হাওয়ায় ভাসিয়ে নজরকাড়া একটি ডাইভ দিলেন তিনি। অবশেষে দ্বিতীয় প্রচেষ্টায় বলটা তালুবন্দি করেন। প্রথম স্লিপে দাঁড়িয়ে ছিলেন জেমিমা রডরিগস। তিনি কী বলবেন, কার্যত বুঝে উঠতে পারছিলেন না।
Mumbai Indians Loss Grok Prediction: আগেই ঠিক ছিল হারবে মুম্বই! কীভাবে জানল AI গ্রোক?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে চুটিয়ে ক্রিকেট খেলেছেন লিজ়েল। ২০২২ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ়ি লিগের হয়ে তিনি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একটি শতরান থাকলেও, ওয়ানডে ক্রিকেটে তিনি তিনটে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এরমধ্যে একটি আবার রয়েছে ভারতের বিরুদ্ধে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us