Lizelle Lee Fined: আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি? চরম শাস্তির মুখে দিল্লি ক্যাপিটালসের ব্যাটার

WPL 2026: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস দুর্দান্ত পারফরম্য়ান্সের দৌলতে ৭ উইকেটে জয়লাভ করে।

WPL 2026: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস দুর্দান্ত পারফরম্য়ান্সের দৌলতে ৭ উইকেটে জয়লাভ করে।

author-image
Koushik Biswas
New Update
Lizelle Lee (1)

দিল্লি ক্যাপিটালসের তারকা ওপেনার লিজ়েল লি

WPL 2026: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মধ্যে একটি গুরুত্বপূর্ণ ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস দুর্দান্ত পারফরম্য়ান্সের দৌলতে ৭ উইকেটে জয়লাভ করে। দিল্লির হয়ে এই ম্য়াচে ধামাকাদার ব্যাটিং পারফরম্য়ান্স করছিলেন ওপেনার লিজ়েল লি (Lizelle Lee)। যদিও বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে তাঁকে একটি মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। আসলে, ব্যাট করার সময় লিজ়েল অন-ফিল্ড আম্পায়ারের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন। আর এই খারাপ আচরণের কারণে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। এমনকী, গোটা ঘটনাটি পুনরায় তদন্ত করে দেখা হয়েছে। আসুন, আপনাদের জানিয়ে দিই যে ঠিক কী হয়েছিল ঘটনাটি?

Advertisment

আরও পড়ুন:

Lizelle Lee Out Controversy: আদৌ আউট ছিলেন লিজ়েল লি? আম্পায়ারের 'বিতর্কিত' সিদ্ধান্তে একাধিক প্রশ্ন

লিজ়েল লি'র থেকে কাটা হল ১০ শতাংশ ম্য়াচ ফি

তখন ব্যাট করছিল দিল্লি ক্যাপিটালস। আর দিল্লির ওপেনার লিজ়েল লি কার্যত আগুন ফর্মে ব্যাট করছিলেন। ইনিংসের একাদশ ওভারে তিনি স্টাম্প আউট হয়ে যান। ঘটনাটি কিছুটা হলেও সংবেদনশীল ছিল। যদিও আম্পায়ার শেষপর্যন্ত ফিল্ডিং টিমের পক্ষেই রায় দেন। এই সিদ্ধান্তের পরই তেলে-বেগুনে জ্বলে ওঠেন লিজ়েল। এমনকী, সিদ্ধান্তের বিরোধিতা করে আম্পায়ারের সঙ্গে তর্কও জুড়ে দেন। সেকারণে তাঁকে আর্থিক জরিমানা করা হয়েছে। পরে অবশ্য লি নিজের দোষ স্বীকার করেন। এই ভুলের জন্য তাঁর ১০ শতাংশ ম্য়াচ ফি কেটে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

Lizelle Lee Catch Viral Video: বয়স ৩৩, বাজপাখির ক্ষিপ্রতা! দুরন্ত ক্যাচে নজর কাড়লেন এই প্রোটিয়া উইকেটকিপার

ধামাকাদার ব্যাটিং করছিলেন লিজ়েল লি

এই প্রথমবার মহিলা প্রিমিয়ার লিগে খেলতে নেমেছেন লিজ়েল লি। দিল্লি ক্যাপিটালসের হয়ে ইতিমধ্যেই তিনি নজরকাড়া ব্যাটিং পারফরম্য়ান্স করেছেন। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে এই প্রোটিয়া ব্যাটার ৫ ম্য়াচে মোট ২১৩ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাটিং গড় রয়েছে ৪২.৬০। এমনকী, তাঁর ব্যাট থেকে ২ ঝকঝকে হাফসেঞ্চুরিও বেরিয়ে এসেছে। গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে ওই গুরুত্বপূর্ণ ম্য়াচে তিনি ২৮ বলে ৪৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি ৭ চার এবং ১ ছক্কা হাঁকিয়েছেন। ১৬৪-র স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি।

Mumbai Indians Delhi Capitals WPL 2026 Lizelle Lee