/indian-express-bangla/media/media_files/2026/01/20/lizelle-lee-out-2026-01-20-22-54-15.jpg)
বিতর্কিত আউট লিজ়েল লি'র
Lizelle Lee: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ব্যাটার লিজ়েল লি'র আউট নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে। লি'কে আউট দেওয়ার আগে তৃতীয় আম্পায়ার অনেকটা সময় গ্রহণ করেছিলেন। অবশেষে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার (২০ জানুয়ারি) বরোদায় দিল্লি ক্যাপিটাল এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ২০২৬ মহিলা প্রিমিয়ার (WPL 2026) লিগের ত্রয়োদশ ম্য়াচ খেলতে নেমেছে। আর এই আউটের পরই গোটা ম্য়াচের হাওয়া গরম হয়ে উঠেছে।
আরও পড়ুন:
MI-W vs DC-W, WPL 2026 Live: এবার আউট লিজ়েল লি, দিল্লির দ্বিতীয় উইকেটের পতন
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পর দক্ষিণ আফ্রিকার এই ব্য়াটার স্বাভাবিকভাবে অত্যন্ত হতাশ হয়ে পড়েন। বলা ভাল, তিনি রেগেমেগে ডাগ-আউটের দিকে এগিয়ে যান। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস জয়ের জন্য ১৫৫ রান তাড়া করছে। এরমধ্যে লি ২৮ বলে ৪৬ রান করলেন।
আরও পড়ুন:
Who Is Deeya Yadav: বয়স মাত্র ১৬, ব্যাট হাতে ধামাকা! দিল্লি ক্যাপিটালসের এই 'অগ্নিকন্যা"কে চেনেন?
কী হয়েছিল ঘটনাটি?
ইনিংসের একাদশ ওভারে বল করতে এসেছিলেন আমনজ্যোৎ কৌর। তিনি লেগ সাইডে একটু ওয়াইড ডেলিভারি করেন। সেই বল সংগ্রহ করেন উইকেটকিপার রাহিলা ফিরদৌস। লি বলটি মারার জন্য় ক্রিজ থেকে বেরিয়ে এলেও ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি। অবশেষে স্টাম্প আউট হয়ে তাঁকে ফিরে যেতে হয়।
আরও পড়ুন:
ক্রিজ়ের বাইরে ছিলেন লি। তিনি যেনতেন প্রকারেণ ব্য়াটটা ক্রিজের মধ্যে ঢোকাতে চেয়েছিলেন। কিন্তু লি'র ব্য়াট যখন হাওয়ায় ছিল, সেইসময় রাহিলা বেল ফেলে দেন। যদিও সঙ্গে সঙ্গে বেলের উপর আলো জ্বলেনি।
আরও পড়ুন:
WPL 2026, DC vs UPW Highlights: তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেল দিল্লি, এখনও খাতা খুলল না ইউপি-র
এরপর সাইড রিপ্লে পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়, বেলের আলো জ্বলার আগেই লি'র ব্যাট ক্রিজ়ের মধ্যে চলে এসেছিল। এরপর ফ্রন্ট ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়। তখন দেখা যায়, বেলের স্থানচ্যুতি এবং আলো জ্বলার মধ্যে ১ সেকেন্ডের ফারাক ছিল। আর এই সময়ের মধ্যেই লি'র ব্যাট মাটি স্পর্শ করে ফেলেছিল।
যদিও শেষপর্যন্ত তৃতীয় আম্পায়ার মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষেই সিদ্ধান্ত দেন। আউট হয়ে লি'কে ফিরে যেতে হয়।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us