Lothar Matthaus: ভারতীয় ফুটবল নিয়ে বড় কথা লোথার ম্যাথিউসের! শুনলে অবাক হবেন আপনিও

Lothar Matthaus Kolkata Visit: রবিবার (১৬ নভেম্বর) শহর কলকাতায় পা রেখেছিলেন জার্মানির কিংবদন্তী ফুটবলার লোথার ম্য়াথিউস। গোটা শহর জুড়ে তাঁকে নিয়ে ছড়িয়ে পড়েছিল ব্যাপক উন্মাদনা। গোটা দিন একাধিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন তিনি।

Lothar Matthaus Kolkata Visit: রবিবার (১৬ নভেম্বর) শহর কলকাতায় পা রেখেছিলেন জার্মানির কিংবদন্তী ফুটবলার লোথার ম্য়াথিউস। গোটা শহর জুড়ে তাঁকে নিয়ে ছড়িয়ে পড়েছিল ব্যাপক উন্মাদনা। গোটা দিন একাধিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন তিনি।

author-image
Koushik Biswas
New Update
Lothar Matthaus

আইএফএ-র অনুষ্ঠানে লোথার ম্যাথিউস

Lothar Matthaus: রবিবার (১৬ নভেম্বর) শহর কলকাতায় পা রেখেছিলেন জার্মানির কিংবদন্তী ফুটবলার লোথার ম্য়াথিউস। গোটা শহর জুড়ে তাঁকে নিয়ে ছড়িয়ে পড়েছিল ব্যাপক উন্মাদনা। গোটা দিন একাধিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন তিনি। বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁর হাত ধরেই উদ্বোধন হয় বেঙ্গল সুপার লিগে (Bengal Super League 2025) আটটি দলের জার্সি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার স্বনামধন্য গায়ক অনুপম রায় (Anupam Roy)। তিনি ঝরঝরে বাংলায় লোথারকে শোনালেন 'সব খেলার সেরা, বাঙালির তুমি ফুটবল' গানটি। গোটা অনুষ্ঠানটি বেশ জমজমাট হয়।

Advertisment

East Bengal FC: জ্বলে উঠল লাল-হলুদ মশাল, জয় দিয়ে AFC অভিযান শুরু ইস্টবেঙ্গলের

এই অনুষ্ঠানে লোথার ভারতীয় ফুটবল নিয়ে একটি বড় মন্তব্য করলেন। তাঁর কথায়, ভারতবর্ষ যথেষ্ট বড় একটা দেশ। এই দেশে কোটি-কোটি মানুষ বসবাস করেন। এরমধ্যে মাত্র ৫০ জন এমন ফুটবলার পাওয়া যাবে না, যারা বিশ্বকাপ জেতাতে পারে? 

Advertisment

East Bengal FC New Footballer: ইস্টবেঙ্গলে যোগ দিলেন UEFA কাঁপানো ফুটবলার! আনন্দে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা

১৩৬ নম্বরে দাঁড়িয়ে ভারত

লোথারের মুখে এমন মন্তব্য শুনে উপস্থিত সকলেই কার্যত চমকে ওঠেন। কারণ ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল বর্তমানে ১৩৬ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা স্বপ্ন দেখাও যে নেহাতই বিলাসিতা, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। এই বিষয়টি যে লোথারের অগোচরে রয়েছে, তেমনটা কিন্তু একেবারেই নয়। ভারতীয় ফুটবলের দুরবস্থা সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল তিনি। খুব ভাল করেই জানেন যে এই সমস্যার সমাধান এত তাড়াতাড়ি হয়ত হবে না। তবে স্বপ্ন দেখতে এবং হাল ছাড়তে বারণ করলেন তিনি।

Footballer Injury Update: 'কেউ বাঁচাতে পারত না...', দুর্ঘটনার পর ঈশ্বরকে ধন্যবাদ জানালেন সংগ্রাম

রবিবার বান্ধবী তেরেসাকে নিয়ে কলকাতায় এসেছিলেন ৬৫ বছর বয়সি এই জার্মান বিশ্বকাপার। এই অনুষ্ঠানে তাঁকে বাঙালি পোশাক ধুতি-পাঞ্জাবিতে দেখতে পাওয়া গেল। আর তেরেসা পরেছিলেন শাড়ি। বেঙ্গল সুপার লিগে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজ়ির হাতে তিনি জার্সি তুলে দেন। গোটা অনুষ্ঠানই যে বেশ জমজমাট হয়েছিল, তা বলা যেতেই পারে।

ANUPAM ROY Lothar Matthaus Bengal Super League 2025