/indian-express-bangla/media/media_files/2025/12/27/zinedine-zidane-son-luca-2025-12-27-11-09-50.jpg)
জ়িনেদিন জ়িদানের সুযোগ্য পুত্র লুকা
Luka Zidane: লুকা জ়িদান। ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জ়িনেদিন জ়িদানের (Zinedine Zidane) সুযোগ্য পুত্র। বর্তমানে তিনি আলজেরিয়ার হয়ে আফ্রিকা কাপ অফ নেশনস টুর্নামেন্ট খেলছেন। কিন্তু, ফ্রান্স ছেড়ে আচমকা কেন আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন? খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা সমর্থকদের মনে উঠতে শুরু করেছে। অবশেষে কারণটা ফাঁস করলেন জ়িদান পুত্র নিজেই।
Lionel Messi Latest News: এক চুটকিতেই রোনাল্ডোকে ওড়ালেন লিও মেসি! মাথায় উঠল 'সেরার সেরা' মুকুট
জেনে নিন আসল কারণ
ফ্রান্সের এক সংবাদমাধ্যমে লুকা জানিয়েছেন, 'আমি যখনই আলজেরিয়ার ব্যাপারে চিন্তা করি, তখনই ঠাকুরদার কথা মনে পড়ে। ছোটবেলা থেকে আমরা আলজেরিয়ান সংস্কৃতিতে বড় হয়ে উঠেছি। আমাদের পরিবারে আলজেরিয়ান সংস্কৃতির প্রভাব যথেষ্ট বেশি ছিল।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'জাতীয় দলের হয়ে খেলতে নামার আগে ঠাকুরদার সঙ্গে আমার কথা হয়েছিল। আমার এই সিদ্ধান্তের ব্যাপারে জানতে পেরে উনি খুব খুশি হয়েছিলেন। প্রত্যেকবার যখন আমি জাতীয় ফুটবল দলে ডাক পাই, তখনই ঠাকুরদা আমাকে ফোন করেন। বলেন যে এটা আমার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত। আর সেকারণে তিনি অত্যন্ত গর্বিত।'
Messi vs Ronaldo: বিশ্বকাপে মেসি বনাম রোনাল্ডো লড়াই! কবে-কখন-কোথায়?
জয় দিয়ে যাত্রা শুরু আলজেরিয়ার
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, জয় দিয়েই AFCON যাত্রা শুরু করেছে আলজেরিয়া। গত বুধবার (২৪ ডিসেম্বর) তারা সুদানের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে আলজেরিয়া ৩-০ গোলে জয়লাভ করেছে। এই ম্য়াচে লুকাকে অবশ্য খুব একটা কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি। কারণটা একেবারে স্পষ্ট। সুদান সেভাবে কোনও আক্রমণই শানাতে পারেনি। যদিও জ়িদান পুত্র আগে জানিয়েছিলেন, বাবার সঙ্গে তুলনায় দাঁড়ি টানতেই তিনি গোলকিপার হওয়ার সিদ্ধান্ত নেন। জ়িনেদিন জ়িদান -- যিনি ১৯৯৮ সালে ফিফা বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০০ সালে ফ্রান্সের হয়ে ইউরো কাপও জয় করেন। বিশ্ব ফুটবল ইতিহাসে অন্যতম সেরা মিডফিল্ডার ছিলেন তিনি।
Neymar becomes father: চতুর্থবার বাবা হলেন নেইমার, বান্ধবী ব্রুনার কোল আলো করে এল মেয়ে
লুকা জানিয়েছেন যে আলজেরিয়ার হয়ে খেলার ব্যাপারে তাঁর বাবারও যথেষ্ট সমর্থন ছিল। এমনকী, সুদানের বিরুদ্ধে যখন লুকা খেলতে নেমেছিলেন, সেইসময় স্ট্যান্ডে উপস্থিত ছিলেন জ়িনেদিন জ়িদানও।
Kylian Mbappe: গোপনে নাকি লুকিয়ে ধর্ষণ! বিশ্বজয়ী এমবাপের কুৎসিত ঘটনা প্রকাশ্যে এল মিডিয়ায়
লুকা বললেন, 'বাবা আমাকে সবসময় সাপোর্ট করেছেন। সবসময় একটাই পরামর্শ দেন, এটা তোমার সিদ্ধান্ত। সেকারণে নিজের সিদ্ধান্তের ব্যাপারে আরও বেশি করে যত্নবান হও। আমি তোমাকে পরামর্শ দিতে পারি। কিন্তু, দিনের শেষে চূড়ান্ত সিদ্ধান্তটা তোমাকেই গ্রহণ করতে হবে।' সঙ্গে জ়িদান পুত্র আরও যোগ করেন, 'আমি নিজের প্রত্যেকটা সিদ্ধান্ত পরিবারের সঙ্গে আলোচনা করেই গ্রহণ করেছি। তাঁরা সকলেই আমার জন্য যথেষ্ট খুশি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us