Mamata Banerjee Cricket Story: শুধু রাজনীতি নয়, ক্রিকেট ময়দানেও 'সেরা' মমতা! ফাঁস হল গোপন কথা

Mamata Banerjee Cricketer: শুধুমাত্র রাজনীতির ময়দানই নয়, ক্রিকেট ময়দানেও দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এমনই একটি খবর প্রকাশ্যে এসেছে।

Mamata Banerjee Cricketer: শুধুমাত্র রাজনীতির ময়দানই নয়, ক্রিকেট ময়দানেও দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এমনই একটি খবর প্রকাশ্যে এসেছে।

author-image
Koushik Biswas
New Update
Mamata Banerjee (2)

সাংসদদের ক্রিকেট ম্য়াচে মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: বাংলায় একটি প্রবাদ রয়েছে। একই অঙ্গে কত রূপ! এই কথাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে একেবারে প্রযোজ্য, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। তাঁর প্রাথমিক পরিচয়, একজন দুঁদে রাজনীতিবিদ। সঙ্গে চিত্রশিল্পী, গায়িকা, সুরকার, কবি হিসেবেও যথেষ্ট সুনাম অর্জন করেছেন তিনি। কিন্তু, 'ক্রিকেটার' মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা কি কখনও শুনেছেন? না শোনা থাকলে, বাকি প্রতিবেদনটা পড়ে নিন।

Advertisment

Mamata Banerjee Felicitates Richa Ghosh: সৌরভকে নিয়ে ''বিতর্কিত' মন্তব্য মমতার, ঘুম উড়ল জয় শাহের

হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুধুমাত্র রাজনীতির ময়দানই নয়, ২২ গজেও নজরকাড়া পারফরম্য়ান্স করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার (৮ নভেম্বর) সিএবি-র পক্ষ থেকে বাংলার বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে (Richa Ghosh) সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মুখ্যমন্ত্রী যে একজন ক্রীড়াপ্রেমী মানুষ, সেকথা কারোর অজানা নয়। কিন্তু, তিনি যে কখনও ক্রিকেট খেলেছিলেন, সেকথা হয়ত অনেকেই জানেন। অনুষ্ঠানের সঞ্চালক গৌতম ভট্টাচার্য সেই 'গোপন কথা' ফাঁস করে দিলেন।

Richa Ghosh Felicitation Latest News: কীভাবে রিচার মতো 'রত্ন'কে খুঁজে পেলেন ঝুলন? শেয়ার করলেন অজানা গল্প

তিনি জানান, সাংসদদের ক্রিকেট ম্য়াচে একবার অংশগ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র অংশগ্রহণই নয়, ম্যাচের সেরাও তিনি হয়েছিলেন। নয়ের দশকে সেই ম্য়াচ আয়োজন করা হয়েছিল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি আর কুমারমঙ্গলমের নেতৃত্বে খেলতে নেমেছিলেন লোকসভার সাংসদরা। এই দলের হয়েই খেলেছিলেন মমতা। উল্লেখ্য, নারী-পুরুষ নির্বিশেষে এই ম্য়াচের আয়োজন করা হয়। এই ম্য়াচে রাজ্যসভার সদস্যদের হারিয়ে দিয়েছিল লোকসভার দল। শেষপর্যন্ত ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছিলেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী। 

Richa Ghosh Police Job: পুলিশের চাকরি পেয়ে আনন্দে আত্মহারা! কী বললেন বাংলার 'বিশ্বজয়ী' রিচা?

বাংলার খেলাধুলোকে বরাবরই যথেষ্ট ভালবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেকারণেই বাংলার তিনটে প্রধান ফুটবল ক্লাবকে প্রতি বছরই কোনও না কোনওভাবে সাহায্য করে থাকেন। এর পাশাপাশি অতীতে তাঁকে ব্য়াডমিন্টন এবং টেনিস কোর্টেও দেখা গিয়েছিল। তবে ক্রিকেটের এই প্রীতি ম্য়াচেও যে তিনি অংশগ্রহণ করেছিলেন, সেটা অনেকের কাছেই ছিল অজানা।

Sourav Ganguly Felicitates Richa Ghosh: 'সানার থেকেও ছোট...', রিচাকে নিয়ে কেন একথা বললেন সৌরভ?

রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা রিচাকে

যাইহোক, রিচার কথায় ফেরা যাক। শনিবার (৮ নভেম্বর) আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে রিচাকে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পুরস্কার দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রিচার হাতে পুলিশে চাকরির নিয়োগপত্র তুলে দেন। রাজ্যের ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট পদে রিচাকে নিয়োগ করা হল। এখানেই শেষ নয়। পাশাপাশি রিচাকে তিনি রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মান বঙ্গ ভূষণেও সম্মানিত করেন। এটা যে রিচার কাছে অত্যন্ত গর্বের একটি মুহূর্ত, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।

Mamata Banerjee Richa Ghosh