/indian-express-bangla/media/media_files/2025/11/10/sourav-and-mamata-1-2025-11-10-12-00-11.jpg)
সৌরভ গঙ্গোপাধ্যায় এবংমমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: গত রবিবার (২ নভেম্বর) ভারতীয় ক্রিকেট ইতিহাসে লেখা হয়েছে এক নয়া অধ্যায়। দেশের মহিলা ক্রিকেট দল প্রথমবার ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ (Women's ODI World Cup 2025) জয় করেছে। এই দলে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বাংলার রিচা ঘোষ (Richa Ghosh)। বাংলার এই উইকেটকিপার-ব্যাটার ইতিমধ্যে নিজের পারফরম্য়ান্সের দৌলতে বাংলা তথা ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
Richa Ghosh Grand Welcome: কোন মন্ত্রে সাফল্য এল বিশ্বকাপে? বাড়ি ফিরতেই 'হুঙ্কার' রিচার
রিচাকে সংবর্ধনা সিএবি'র
আর সেকারণে শনিবার (৮ নভেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (Cricket Association of Bengal) পক্ষ থেকে রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়া হল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এই অনুষ্ঠানে রিচার প্রশংসা করার পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে এমন একটি মন্তব্য করেছেন, যা শুনে আপনিও বাঙালি হিসেবে গর্ব অনুভব করবেন।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/11/10/sourav-and-mamata-2025-11-10-12-00-11.jpg)
Richa Ghosh Felicitation News: রিচার হাতে কত টাকা তুলে দেবে সিএবি? শুনলে চমকে উঠবেন
মমতা বললেন, 'রিচার উপর আমাদের সকলের যথেষ্ট প্রত্যাশা রয়েছে। কিন্তু, ওর উপর আমরা কেউ মানসিক চাপ দেব না। ওকে আস্তে আস্তে এগোতে হবে। প্রথমেই যদি আমরা ওর থেকে অনেক কিছু আশা করে ফেলি, তাহলে সেটা হয়ত অনেকসময় পূরণ নাও হতে পারে। সেকারণে ও যেটা করছে, সেটাই ওকে করতে দিতে হবে।'
Richa Ghosh Statement: 'সকলের ভালবাসা পেয়ে...', ঘরে ফিরে কী বললেন বিশ্বকাপ জয়ী রিচা?
সৌরভের সম্পর্কে কী বললেন মমতা?
এরপর মুখ্যমন্ত্রী বললেন, 'আমাদের চারপাশে যেমন বন্ধু রয়েছে, তেমনই অনেক শত্রুও রয়েছে। অনেক সমস্যা তৈরি হতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায় তো দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিল। একটা কথা বললে সৌরভ হয়ত কিছুটা দুঃখ পাবে। কিন্তু, তবুও আমি না বলে পারছি না। আমি একটু ঠোঁটকাটা। অপ্রিয় সত্য কথা বলে ফেলি। এটা শুনলে সৌরভ হয়ত কিছু দুঃখও পাবে। তাও আমি বলব। আজ আইসিসি প্রেসিডেন্ট হওয়ার কার ছিল? সৌরভ ছাড়া আর কেউ নয়। আজ হয়ত হতে পারেনি। কিন্তু, ওকে আটকানো সম্ভব নয়। একদিন না একদিন, এই পদে ও বসবেই। আর রিচার সম্পর্কেও আমি একই কথা বলব। ওকে ওর ইচ্ছাপূরণ করতে দিন।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us