Mamata Banerjee Praises Sourav Ganguly: 'বাংলাকে অনেক কিছু দিয়েছে সৌরভ', ভূয়সী প্রশংসা মমতার মুখে

Sourav Ganguly News: একটা সময় ভারতীয় ক্রিকেট ক্রমশ গড়াপেটার অন্ধকারে ডুবে যাচ্ছিল। ঠিক সেইসময় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই দলের নেতৃত্ব সৌরভের কাঁধে তুলে দিয়েছিল। সৌরভ ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি স্বচ্ছ্ব করেন।

Sourav Ganguly News: একটা সময় ভারতীয় ক্রিকেট ক্রমশ গড়াপেটার অন্ধকারে ডুবে যাচ্ছিল। ঠিক সেইসময় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই দলের নেতৃত্ব সৌরভের কাঁধে তুলে দিয়েছিল। সৌরভ ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি স্বচ্ছ্ব করেন।

author-image
Koushik Biswas
New Update
Sourav Ganguly and Mamata Banerjee

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মমতা বন্দ্য়োপাধ্যায়

Mamata Banerjee: সম্প্রতি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে ভারত। এই জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের (Richa Ghosh)। শনিবার (৮ নভেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (Cricket Association of Bengal) পক্ষ থেকে রিচাকে সংবর্ধনা দেওয়া হয়। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বসেছিল চাঁদের হাট। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান চলাকালীন তিনি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা সিএবি'র বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভূয়সী প্রশংসা করলেন।

Advertisment

Sourav Ganguly Felicitates Richa Ghosh: 'সানার থেকেও ছোট...', রিচাকে নিয়ে কেন একথা বললেন সৌরভ?

মমতা বললেন, 'আজ সৌরভ সিএবি-র প্রেসিডেন্ট। তবে এটা ওর পরিচয় নয়। সৌরভের পরিচয় অনেক বড় গোটা বিশ্ব জোড়া।'

ইডেন গার্ডেন্সের নাম বদলে দিলেন মমতা

সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এই ইডেন গার্ডেন্স অনেক ইতিহাসের সাক্ষী। আমি এটাকে ইডেন গার্ডেন্স বলি না। এটাকে বলি গোল্ডেন গার্ডেন। কারণ এরা নতুন প্রতিভা তৈরি করে। সোনার মতো প্রতিভা তৈরি করে। এখানে অনেক খেলার অনেক ইতিহাস রয়েছে। সৌরভ নিজে বাংলাকে অনেক কিছু দিয়েছে। শুধু বাংলা কেন, গোটা দেশকেই ও অনেক কিছু দিয়েছে। আজ সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।'

Richa Ghosh Felicitation Photos: ইডেনে জমকালো সংবর্ধনা রিচাকে, ছবিতে দেখুন অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, একটা সময় ভারতীয় ক্রিকেট ক্রমশ গড়াপেটার অন্ধকারে ডুবে যাচ্ছিল। ঠিক সেইসময় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই দলের নেতৃত্ব সৌরভের কাঁধে তুলে দিয়েছিল। সৌরভ শুধুমাত্র ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি স্বচ্ছ্ব করেননি, ভারতীয় ক্রিকেটকে সাফল্যের এক নয়া শৃঙ্গে তুলে নিয়ে গিয়েছিলেন। বিদেশের মাটিতে কীভাবে চোখে চোখ রেখে ম্য়াচ জিততে হয়, সেটাও এই বেহালার 'মহারাজ'ই শিখিয়েছিলেন।

Richa Ghosh Felicitation News Update: রাজ্য পুলিশের কোন পদে চাকরি পেলেন রিচা? জানলে অবাক হবেন আপনিও

লর্ডসের জার্সি ওড়ানোর প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর মুখে

এরপর বাংলার মুখ্যমন্ত্রী খানিক মজার ছলে বললেন, 'একটা সিন তো আমার খুব মনে পড়ে। যেটা দৌড়েছিল গেঞ্জি খুলে। সেই সিনটা সবসময়ই আমার মনে পড়ে। খেলাধুলোয় বাংলা সবসময় এগিয়ে থাকে। হয়ত এটা ঠিক যে আগে খেলাধুলোকে এতটাও গুরুত্ব দেওয়া হত না। তবে একটা কথা মাথায় রাখবেন, শুরু করতে সময় লাগে। ব্যাপারটা অতটাও সহজ নয়।' বুঝতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ২০০২ সালে ভারতের ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনাল জয়ের কথা উল্লেখ করেছেন। ফ্লিনটফকে যোগ্য জবাব দিতে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি উড়িয়েছিলেন সৌরভ। এই ঘটনা ভারতীয় ক্রিকেটে এক নবজাগরণ সৃষ্টি করেছিল।

Mamata Banerjee Felicitates Richa Ghosh: সৌরভকে নিয়ে ''বিতর্কিত' মন্তব্য মমতার, ঘুম উড়ল জয় শাহের

এখানেই শেষ নয়। সৌরভের প্রশংসা করতে গিয়ে তিনি একটি বিতর্কিত মন্তব্যও এদিন করে ফেলেছেন। তিনি বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় তো দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিল। একটা কথা বললে সৌরভ হয়ত কিছুটা দুঃখ পাবে। কিন্তু, তবুও আমি না বলে পারছি না। আমি একটু ঠোঁটকাটা। অপ্রিয় সত্য কথা বলে ফেলি। এটা শুনলে সৌরভ হয়ত কিছু দুঃখও পাবে। তাও আমি বলব। আজ আইসিসি প্রেসিডেন্ট হওয়ার কার ছিল? সৌরভ ছাড়া আর কেউ নয়। আজ হয়ত হতে পারেনি। কিন্তু, ওকে আটকানো সম্ভব নয়। একদিন না একদিন, এই পদে ও বসবেই।'

Sourav Ganguly Mamata Banerjee Cricket Association Of Bengal Richa Ghosh