Manoj Kothari Death: বাংলার ক্রীড়া জগতে নক্ষত্রপতন, চলে গেলেন এই বিশ্বজয়ী কিংবদন্তি!

Manoj Kothari Death: ১৯৯০ সালে বিলিয়ার্ডসে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জয় করেছিলেন মনোজ কোঠারি। দীর্ঘ কয়েক দশক তিনি ভারতীয় বিলিয়ার্ড দলকে কোচিংও করান।

Manoj Kothari Death: ১৯৯০ সালে বিলিয়ার্ডসে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জয় করেছিলেন মনোজ কোঠারি। দীর্ঘ কয়েক দশক তিনি ভারতীয় বিলিয়ার্ড দলকে কোচিংও করান।

author-image
Koushik Biswas
New Update
Manoj Kothari

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মনোজ কোঠারি

Manoj Kothari: বাংলার ক্রীড়া জগতে নক্ষত্রপতন। প্রাক্তন বিশ্ব বিলিয়ার্ড (Billiards) চ্যাম্পিয়ন মনোজ কোঠারি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শুধু বাংলা নয়, ভারতীয় ক্রীড়া ইতিহাসে এক গভীর শূন্যস্থান তৈরি করে গেলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর তিরুনেলভ্যালিতে অবস্থিত একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মারাত্মক হৃদরোগে আক্রান্ত হন। বয়স হয়েছিল ৬৭ বছর।

Advertisment

আরও পড়ুন-England Cricketer Death: প্রয়াত ইংল্যান্ডের তারকা ক্রিকেটার, নেমে এল শোকের ছায়া

বাংলার এই কিংবদন্তি বিলিয়ার্ড চ্যাম্পিয়নের পরিবারের রয়েছেন তাঁর স্ত্রী, পুত্র সৌরভ কোঠারি (যিনি নিজেও একজন প্রাক্তন বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়ন ) এবং কন্যা শ্রেয়া কোঠারি। বছরের শুরুতেই যে এমন একটা দুঃসংবাদ অপেক্ষা করছে, তা কেউই কল্পনা করতে পারেননি।

আরও পড়ুন-Mohun Bagan Footballer Death: মাত্র ৩৫-য়েই সব শেষ! প্রয়াত মোহনবাগানের আই লিগজয়ী ফুটবলার

ভর্তি ছিলেন হাসপাতালে

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন মনোজ। সেকারণে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। মাত্র ১০ দিন আগে তাঁর লিভার রিপ্লেসমেন্ট করা হয়। চিকিৎসকরা জানান, অপারেশন সফল হয়েছে। কিন্তু, এদিন তিনি আচমকা হৃদরোগে আক্রান্ত হলেন। আর সেইসঙ্গে নিভল জীবন প্রদীপও।

আরও পড়ুন-Bengal Cricketer Death: ক্যানসারের যুদ্ধে হারল জীবন, মারা গেলেন বাংলার তরুণ ক্রিকেটার

পরিবারের এক সদস্য জানিয়েছেন, 'অপারেশন যথেষ্টই সফল হয়েছিল। তৃতীয় দিন তিনি উঠে বসে ছিলেন এবং পরিবারের সকলের সঙ্গে কথাও বলেন। তবে কয়েকদিন আগে একটি লাং ইনফেকশন হয়। অবশেষে সোমবার সকাল সাড়ে সাতটায় মারাত্মক হৃদরোগে আক্রান্ত হন।'

আরও পড়ুন-Footballer Death News: মাত্র ২১-য়েই সব শেষ! সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন তারকা ফুটবলার

কলকাতার টালিগঞ্জ থেকে উঠে এসেছিলেন মনোজ কোঠারি। ১৯৯০ সালে বিশ্ব বিলিয়ার্ডে চ্যাম্পিয়নের (World Billiards Championship) শিরোপা অর্জন করেন তিনি। প্রসঙ্গত, ছেলে সৌরভকেও তিনি নিজের 'যোগ্য' উত্তরাধিকারী করে তুলেছিলেন। উল্লেখ্য, সৌরভ কোঠারি ২ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। মনোজই ছিলেন সৌরভের কোচ ও মেন্টর। পাশাপাশি ভারতীয় বিলিয়ার্ড দলকে তিনি বেশ কয়েক দশক যোগ্যতার সঙ্গে কোচিংও করিয়েছেন।

World Billiards Championship Manoj Kothari Billiards