Australian Cricketer Engagement: এবার বিয়ে করবেন সারা? জীবনসঙ্গী বাছলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে!

Australian cricketer Wedding: বাগদান সেরে ফেললেন সারা! হ্যাঁ, ঠিকই পড়ছেন। তবে আপনারা যে সারার কথা ভাবছেন, ইনি অবশ্য তিনি নন। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মার্কাস স্টোয়েনিসের গার্লফ্রেন্ড সারা চারনোভ।

Australian cricketer Wedding: বাগদান সেরে ফেললেন সারা! হ্যাঁ, ঠিকই পড়ছেন। তবে আপনারা যে সারার কথা ভাবছেন, ইনি অবশ্য তিনি নন। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মার্কাস স্টোয়েনিসের গার্লফ্রেন্ড সারা চারনোভ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bengali Marriage Representation Image

ছবিটি প্রতীকী

Marcus Stoinis: অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) তারকা অলরাউন্ডার মার্কাস স্টোয়েনিস কার্যত রোম্যান্টিক মুডে জীবনের নয়া ইনিংস শুরু করলেন। সকলের অলক্ষ্যে তিনি গার্লফ্রেন্ড সারা চারনোভকে প্রোপজ করলেন। বিগত কয়েক বছর ধরেই মার্কাস স্টোয়েনিস এবং সারা চারনোভ একে অপরকে ডেট করছেন। এবার তাঁরা এই সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিলেন। সারার প্রেমে ক্লিন বোল্ড হয়ে স্টোয়েনিস নিজের গার্লফ্রেন্ডকে প্রেম প্রস্তাব দেওয়ার জন্য বিচিত্র এক উপায় অবলম্বন করলেন। একটি নৌকোয় চেপে তাঁরা দুজনে মাঝসমুদ্রে যান এবং জীবনের বিশেষ মুহূর্তটা স্মরণীয় করে রাখলেন।

Advertisment

Asia Cup 2025 Live Streaming: কীভাবে লাইভ দেখবেন ২০২৫ এশিয়া কাপ? টিভি এবং মোবাইলের জন্য সহজ উপায়

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি

বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছে, তাঁরা দুজনে গত ৩ সেপ্টেম্বর বাগদান পর্ব সেরে ফেলেছেন। এরপরই ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছে। এই ছবি প্রকাশ্যে আসতেই গোটা ক্রিকেট বিশ্ব তাঁদের অভিবাদন জানাতে শুরু করেছেন। এই ছবিতে দুজনকেই বেশ দারুন মানিয়েছে। তাঁদের দুজনকে বেশ খুশিও দেখাচ্ছে। ছবি শেয়ার করার পাশাপাশি সারা ক্যাপশনে লিখেছেন, 'স্পেনের সমুদ্রতটে একটি নৌকায় আমি জীবনের সহজতম হ্যাঁ বললাম।'

কী করেন সারা চারনোভ?

সারা চারনোভ পেশায় একজন মডেল। অস্ট্রেলিয়াতেই থাকেন। মডেলিংয়ের পাশাপাশি ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও তিনি যথেষ্ট অ্যাকটিভ থাকেন। বেশ কয়েকটা ব্র্যান্ডের সঙ্গেও তিনি কাজ করেছেন। ফ্যাশন সম্পর্কে তাঁর দুর্দান্ত জ্ঞান রয়েছে। আর সেকারণেই অস্ট্রেলিয়ার একটি পত্রিকায় তিনি কলামও লেখেন। সেখানে বিভিন্ন ফ্যাশন টিপস সম্পর্কে পরামর্শ দেন।

Team India Playing XI: এশিয়া কাপে কেমন হবে ভারতের প্রথম একাদশ? এই ক্রিকেটারকে নিয়ে চরম সাসপেন্স!

স্টোয়েনিসের দুর্দান্ত ক্রিকেট কেরিয়ার

বর্তমান ক্রিকেট বিশ্বে মার্কাস স্টোয়েনিস অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত হন। ব্যাট এবং বল দুটো ডিপার্টমেন্টেই তিনি একা দলকে জেতানোর ক্ষমতা রাখেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার টি-২০ ক্রিকেট দলে কামব্যাক করেছেন তিনি। যদিও ওয়ানডে ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৭১ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ৬৪ ইনিংসে তিনি মোট ১,৪৯৫ রান করেন। এছাড়া শিকার করেছেন ৪৮ উইকেটও। আইপিএল টুর্নামেন্টে স্টোয়েনিস পঞ্জাব কিংসের হয়ে খেলেন। গত মরশুমে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন।

Australia Cricket Team Marcus Stoinis