Matheesha Pahirana KKR: IPL নিলামের সবচেয়ে বড় চমক দিল কলকাতা, দলে নিল এই আগুন পেসারকে

Matheesha Pathirana KKR: এই নিলামে লড়াইটা প্রথম শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। পাথিরানার বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিন্তু, দর কষাকষিতে লখনৌ সুপার জায়ান্টস যোগ দিতেই তা চোখের নিমেষে ১০ কোটি টাকায় পৌঁছে যায়।

Matheesha Pathirana KKR: এই নিলামে লড়াইটা প্রথম শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। পাথিরানার বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিন্তু, দর কষাকষিতে লখনৌ সুপার জায়ান্টস যোগ দিতেই তা চোখের নিমেষে ১০ কোটি টাকায় পৌঁছে যায়।

author-image
Koushik Biswas
New Update
Matheesa Pahirana

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন মাথিশা পাথিরানা

IPL 2026 Auction: ২০২৬ আইপিএল টুর্নামেন্টের মিনি নিলাম ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। মঙ্গলবার অর্থাৎ ১৬ ডিসেম্বর আবু ধাবির এতিহাদ অ্যারেনায় এই নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে একের পর এক চমক দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ২৫ কোটি ২০ লাখ টাকায় ক্যামেরন গ্রিনকে দলে নেওয়ার পর, এবার ১৮ কোটি টাকায় দলে নিল শ্রীলঙ্কার আগুন পেসার মাথিশা পাথিরানাকে (Matheesha Pathirana)।

Advertisment

IPL Auction 2026 Live Updates: ১৮ কোটি টাকায় 'বড় দাঁও', ধোনির শিষ্যকে দলে নিল কলকাতা

দর কষাকষি শুরু করে দিল্লি

এই নিলামে লড়াইটা প্রথম শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। পাথিরানার বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিন্তু, দর কষাকষিতে লখনৌ সুপার জায়ান্টস যোগ দিতেই তা চোখের নিমেষে ১০ কোটি টাকায় পৌঁছে যায়।

IPL 2026 Auction, Money Purse: কিছুক্ষণের মধ্যে শুরু নিলামের লড়াই, কোন দলের হাতে রয়েছে কত টাকা?

প্রসঙ্গত, আপাতত ILT20 খেলছেন মাথিশা পাথিরানা। সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। নিলামের একদিন আগে অর্থাৎ সোমবার পাথিরানা তিন ওভারে ১৯ রান দিয়ে চারটে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন। এই পারফরম্যান্স হয়ত তাঁকে কিছুটা হলেও অ্যাডভান্টেজ দিয়েছে।

IPL 2026 Auction News: জীবনে কোনওদিন IPL খেলেননি এই ৫ ক্রিকেটার! রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও

বাজিমাত করে কলকাতা

পাথিরানার ক্ষেত্রে দর কষাকষির সময় কিছুটা হলেও দেরিতে এন্ট্রি নেয় কলকাতা নাইট রাইডার্স। শেষপর্যন্ত তারা ২২ বছর বয়সি এই ক্রিকেটারকে ১৮ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে। অস্ট্রেলিয়ার ক্যামেরনকে কেনার পর ফের বড় অঙ্কের দাঁও হাঁকাল কেকেআর ম্যানেজমেন্ট।

IPL 2026 Auction Live Streaming Info: কোথায়-কখন দেখবেন আইপিএল নিলামের লাইভ স্ট্রিমিং? না জানলে হাত কামড়াবেন

উল্লেখ্য, আইপিএল টুর্নামেন্টের ৩২ ম্যাচে পাথিরানা চেন্নাই সুপার কিংসের হয়ে ৪৭ উইকেট শিকার করেছেন। ওভার প্রতি ইকোনমি রেট মাত্র আট রান। বিশেষ করে পাথিরানার বোলিং অ্যাকশন সকলের নজর কেড়েছে। এমনকী, ২০২৩ সালে চেন্নাইকে খেতাব জেতানোর পিছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ওই মরশুমে তিনি মোট ১৯ উইকেট শিকার করেছিলেন।

২০২৫ আইপিএল মরশুম শুরুর আগে চেন্নাই সুপার কিংস পাথিরানাকে তেরো কোটি টাকায় রিটেন করেছিল। কিন্তু প্রত্যাশা অনুসারে তিনি পারফরম্যান্স করতে পারেননি। ১২ ম্যাচে পাথিরানা ১৩ উইকেট শিকার করেছিলেন। ওভার প্রতি ইকোনোমি রেট ছিল দশের উপরে। পাশাপাশি চোটের কারণে একাধিক ম্যাচ খেলতে পারেননি তিনি। অবশেষে সিএসকে ব্রিগেড রিলিজ করে দেয় শ্রীলঙ্কার এই তারকা বোলারকে।

Kolkata Knight Riders Matheesha Pathirana IPL 2026 Auction